Advertisement

পাওয়ার হিটিংয়ে বিশাল লক্ষ্য তাড়া করল পাঞ্জাবের!

Spread the love

দুবেলাঃ আইপিএল ২০২২ (IPL 2022) এর তৃতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) পাঁচ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ২০৫ রান করে ব্যাঙ্গালোর। জবাবে পাঞ্জাব ১৯ ওভারে পাঁচ উইকেটে ২০৮ রান করে ম্যাচ জিতে নেয়।

২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৪.৫ ওভারে ১৫৬ রানে পাঁচ উইকেট হারিয়েছে পাঞ্জাব। এর পর মাঠে নামেন ওডিয়ন স্মিথ। তখন পাঞ্জাবের দরকার ছিল ৩১ বলে ৫০ রান। শাহরুখ খানের সাথে ওডিওন ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ওডিয়নকে ১০ রানে ক্যাচ ফেলে দেন অনুজ রাওয়াত। পুরো ব্যাঙ্গালোর দলকে এর খেসারত দিতে হয়েছে। ওডিয়ন আট বলে একটি চার ও তিনটি ছক্কায় ২৫ রানে অপরাজিত থাকেন। একই সঙ্গে ২০ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন শাহরুখ। এটি আইপিএল ইতিহাসে পাঞ্জাব কিংসের দ্বিতীয় সফলতম তাড়া। এর আগে ২০১৪ সালে, তারা সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ২১১ রানের লক্ষ্য অর্জন করেছিলেন।

প্রথমে ব্যাট করে, RCB (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) ২ উইকেটে ২০৫ রানের বিশাল স্কোর করে। চলতি মরসুমে প্রথমবারের মতো কোনো দল ২০০ রান করলেও জয় পায়নি দলটি। অধিনায়ক ফাফ ডু প্লেসিস খেলেন ৮৮ রানের আক্রমণাত্মক ইনিংস। এছাড়া বিরাট কোহলি ও দীনেশ কার্তিকও ঝোড়ো ইনিংস খেলেন।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *