Advertisement

শিয়ালদহ উড়ালপুল চিনা মাঞ্জায় গলা কাটল পুলিশকর্মীর

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ মঙ্গলবার বিকেলে শিয়ালদা উড়ালপুলে চীনা মান যায় গলা কেটে রক্তাক্ত হন এক পুলিশ কর্মী। ডিউটি শেষ করে তিনি বাড়ি ফিরছিলে। সেই সময় শিয়ালদা উড়ালপুল এর ওপর দুর্ঘটনাটি ঘটে। রক্তাক্ত হয়ে তিনি উড়ালপুলের ওপর লুটিয়ে পড়েন। তিনি কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ SFI কলকাতা জেলার উদ্যোগে রক্তদান শিবির

পুলিশ সূত্রে খবর, তিনি মৌলালির দিক থেকে রাজাবাজারের দিকে বাইকে চেপে যাচ্ছিলেন সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে তার। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে এনআরএস হাসপাতাল নিয়ে যাওয়া হয় সেখানে ক্ষতের উপর ছটি সেলাই পড়ে এবং প্রাথমিক চিকিৎসার পর ওই পুলিশকর্মীকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, অল্পের জন্য তিনি বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন।

আরও পড়ুনঃ ফের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে!

প্রসঙ্গত, অতীতে মা উড়ালপুলে এই চিনা মাঞ্জায় বাইক আরোহীদের একাধিকবার আহত হওয়ার ঘটনা ঘটেছিল। মা উড়ালপুলে এই চীনা মাঞ্জার বিপদ এড়াতে উড়ালপুলের দু ধারে বিশেষ গার্ডরেল বসানোর ব্যবস্থা করা হয়েছে। চীনা মাঞ্জার কারণে এই দুর্ঘটনাগুলি এড়াতে ইতিমধ্যেই প্রশাসন তাকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। তারপরও প্রশাসনের নজর এড়িয়ে বাজারের রমরমেই চলছে তার ব্যবসা।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *