Advertisement

OTT শেষ ভরসা বলিউডে?

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ: হিন্দি এবং দক্ষিণী ছবির একটি জনপ্রিয় মুখ নাসির উদ্দিন। তিনি বলছেন আর মাত্র ১০ বছর, তারপরে বন্ধ হয়ে যাবে সিনেমা হল। তবে কি OTT শেষ ভরসা হবে বলিউডের? বলিউডের এই তারকাকে মাঝে মধ্যে দেখা যাই বিভিন্ন রকম ঝামেলায় জড়িয়ে পড়তে। কিন্তু সর্বদায় মুক্ত কন্ঠে নিজের চিন্তা ভাবনা জানান নাসির উদ্দিন। তার মতে দক্ষিণী ছবিগুলি অনেক ভালোভাবে চলছে বলিউডের তুলনায়।

আড়ও পড়ুনঃসৌরভের বায়োপিকে রনবীর?

দক্ষিণী ছবি এবং দক্ষিণী সিনেমা গুলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নাসির উদ্দিন।গান থেকে নাচ এবং অ্যাকশন থেকে কল্পনা শক্তি সমস্ত কিছু নিয়ে উচ্চকণ্ঠে প্রশংসা করেছেন নাসির উদ্দিন।দীর্ঘ ৫০ বছরেরও বেশি অভিনয় জগতে কাজ করেছেন নাসির উদ্দিন। তার মতে, “সিনেমা হলের ভবিষ্যৎ অন্ধকার।”এছাড়াও তিনি বলেছেন, “মানুষ চায় কি চায় না জানি না তবে OTT ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে।” তার এই মন্তব্যে কপালে ভাঁজের রেখা পড়েছে অনেক অভিনেতারই।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *