Advertisement

শুধু ডেঙ্গি নয়, উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়াও!

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ একদিকে ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় সাধারণ মানুষ থেকে চিকিৎসমহল তার সাথেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। গত তিনমাসে ম্যালেরিয়া সংক্রমনের হার বেশ অনেকটাই বেড়েছে গোটা রাজ্য জুড়ে। গত জুলাই আগস্ট মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল প্রায় দশ হাজার জন।

আরও পড়ুনঃশুভেন্দুকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি হাইকোর্টের

রাজ্যের মধ্যে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, দার্জিলিংকে ডেঙ্গি প্রবণ এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। এ বছর রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 45 হাজার ছাপিয়ে গেছে, মৃত্যু হয়েছে প্রায় ৬২ জনের। তার মধ্যে উদ্বেগ বাড়িয়েছে ম্যালরিয়া আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দপ্তর পূর,পুর্ত ও পঞ্চায়েতের সঙ্গে সমন্বয়ের রেখে মশাবাহিত রোগ দমন করার কাজ চালাচ্ছে। চিকিৎসকরা বলছেন, তাপমাত্রা কমলে মশার প্রকোপও কমবে, তার ফলে ডেঙ্গি ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমবে।

আরও পড়ুনঃ  ছোটবেলার স্মৃতি ফেরাতে হাজির হন রামগড়ের মুকুল বোস মাঠে!

প্রসঙ্গত, মশাবাহিত রোগ ঠেকাতে কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ পুরসভার সমস্ত স্বাস্থ্য আধিকারিককে নিয়ে বৈঠক করেন। কলকাতা পুরসভা সূত্রে খবর, গত তিন মাসে শহরে ম্যালেরিয়া সংক্রমণের হার অনেকটাই বেড়েছে। উত্তর ও মধ্য কলকাতায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যাটা সর্বাধিক। পুর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে, উত্তর কলকাতায় ফ্যালসিপেরাম ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা তুলনায় বেশি। কলকাতার পুর স্বাস্থ্য বিভাগের তরফে ইতিমধ্যে ২০ হাজার মশারি বিলির কাজ শুরু করেছে। যা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে তা বিলি করা হচ্ছে।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *