Advertisement

বাড়িছাড়া হলেন নওয়াজের স্ত্রী ও সন্তান!

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : বারংবার বিভিন্ন রকম অভিযোগ উঠে এসেছে নওয়াজ উদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে। কখনো বিবাহ বহির্ভূত সম্পর্ক, কখনো স্ত্রী এর উপর অত্যাচার, কখনো ধর্ষণের অভিযোগ, কখনো বা ভাইয়ের সঙ্গে সম্পর্কের তিক্ততা এরকম বিভিন্ন রকম অভিযোগের সম্মুখীন হয়েছেন নাওয়াজউদ্দীন সিদ্দিকী। এদিন আরো একটি অভিযোগ উঠল তার বিরুদ্ধে। অভিযোগ করেছেন তার স্ত্রী। নাওয়াজ উদ্দিন সিদ্দিকীর স্ত্রী আলিয়া এদিন অভিযোগ করেন যে নাওয়াজ উদ্দিন তার দুটি বাচ্চা ও তার স্ত্রী আলিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

আরও পড়ুনঃ প্রয়াত পাণ্ডব গোয়েন্দা স্রষ্ঠা

একসময় একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদনে প্রকাশ হয়েছিল, অঞ্জনা কিশোর পান্ডের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন নাওয়াজ উদ্দীন সিদ্দিকী।ধীরে ধীরে সেই সম্পর্কের তিক্ততা বাড়ে। একটা সময় সম্পর্কে ছেদ পরে। বিচ্ছেদের পর শিবাকে বিয়ে করেন নাওয়াজউদ্দিন। যদিও সেই সম্পর্কের স্থায়িত্ব বেশিদিন নয়। বিয়ের কিছুদিন পরই আলাদা হয়ে যান দুজনে।এরপর নওয়াজের জীবনে আবার ফিরে আসেন অঞ্জলি।অঞ্জলি হিন্দু হওয়ায় পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে আলিয়া হন। এরপর আবারো ২০০৯ সালে নাওয়াজ উদ্দিন সিদ্দিকির সাথে বিয়ে হয় আলিয়ার। এরপর তাদের দুটি সন্তানও হয়।

আরও পড়ুনঃ OTT শেষ ভরসা বলিউডে?

এরপর ২০১৭ সাল থেকে আবারো সমস্যা সূত্রপাত ঘটে।একাধিক অভিযোগ উঠে আসে নওয়াজের বিরুদ্ধে। তার স্ত্রী আলিয়া অভিযোগ করেন নওয়াজের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, পাশাপাশি ধর্ষণের অভিযোগও তোলেন তিনি। এরপর, শুক্রবার আবারো নামাজের স্ত্রী আলিয়া অভিযোগ করেন যে নওয়াজ তার দুই সন্তান এবং তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছেন।এমনকি তারা যাতে বাড়িতে ঢুকতে না পারেন তার জন্য প্রহরীর বন্দোবস্ত করেছেন।এদিন এমনই একটি অভিযোগ করে নিজের ইনস্টাগ্রামে আপলোড করেন আলিয়া।

আরও পড়ুনঃ জীবন ফিরে পেলেন সুস্মিতা সেন!

যদিও অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন যে, তিনি তার সমস্ত সম্পত্তি তার মা অর্থাৎ মেহেরুনিশা সিদ্দিকীর নামে লিখে দিয়েছেন। তাই তার সেই বাড়িতে কে থাকবে এবং কে থাকবে না সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নেই। তাই তার মা মেহেরুনিসা যদি না চান তবে সেই বাড়িতে থাকতে পারবেন না আলিয়া।অভিনেতার মা বলেছেন সম্পত্তিতে শুধুমাত্র বাচ্চাদের অধিকার আছে। বারংবার অভিনেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ শুনে রীতিমতো হতবাক হচ্ছেন অভিনেতার অনুরাগীরা। এত ভালো একজন অভিনেতার এমন স্বরূপ বেরোতে পারে দেখে অবাক হচ্ছেন অনেকেই।

আরও পড়ুনঃ গ্রেফতার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *