Advertisement

কোপের মুখে সঙ্গীতশিল্পী

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : গত কয়েকদিন আগে মুক্তি পেয়েছে” ইন্দুবালা ভাতের হোটেল “সিরিজটি। এই সিরিজের অন্যান্য গায়ক গায়কদের পাশাপাশি গান গেয়েছিলেন সংগীত শিল্পী জয়তী চক্রবর্তী। কিন্তু ওটিটি তে মুক্তি লাভের পর তিনি জানতে পারেন যে তার গাওয়া গানটি বাদ দেওয়া হয়েছে। এবং তার জায়গায় সেই গানটি গাড়ানো হয়েছে সংগীত পরিচালক অমিত চট্টোপাধ্যায় স্ত্রীইক্সিতা মুখোপাধ্যায় কে দিয়ে। সংগীতশিল্পী কোনভাবে অবগত ছিলেন না এই বিষয়টি নিয়ে।

আরও পড়ুনঃ মুক্তির এক সপ্তাহের মাথায় উধাও ” ভিড়” এর ট্রেলার

সেই অবমাননা থেকেই তিনিফেসবুকে একটি লেখা পোস্ট করেন বুধবার। সংগীতশিল্পী রীতিমতো হতাশ হয়ে লেখেন যে, ” ইন্দুবালা ভাতের হোটেলে আমার একটি গান গাওয়া আছে এ বিষয়ে আমি অবগত ছিলাম। সেই মতন অনেকটা আশা নিয়ে আমি এই সিরিজটি দেখতে বসি। সৃষ্টি দেখতে দেখতে আমি বুঝতে পারলাম যে গানটি আমার কন্ঠে নেই। ”

আরও পড়ুনঃ আধারের সঙ্গে প্যানের সংযুক্তি সময় বাড়ানো হোক, প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের

এমন ঘটনা সকলের সামনে আসতেই বহু সংবাদ মাধ্যম যোগাযোগ করার চেষ্টা করেন জয়তী চক্রবর্তী সঙ্গে। কিন্তু কোন সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন নি তিনি। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার আবারও একটি ফেসবুক পোস্ট করেন তিনি। সেখানে তিনি সকলকে বুঝিয়ে দেন যে তিনি কারোর উদ্দেশ্যে প্রতিবাদ করার উদ্দেশ্যে এই বক্তব্য তিনি রাখেন নি। এই বিষয়টি নিয়ে তিনি কারো সঙ্গে কোন আলোচনা করতে চান না।পাশাপাশি তিনি এও জানান যে,তার বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে কথা না বলা বা তাদের সাথে যোগাযোগ করতে না চাওয়াটা তার কোন রকম ভাবে দুর্বলতা, এটা ভেবে নেওয়া একদমই উচিত নয়।সংগীত শিল্পী আরো লেখেন যে, ” এই সিরিজটির যে সিনটি গায়িকাকে দেখিয়ে গাওয়ানো হয়েছিল প্রথম দিকেই দেখানো হয়ে গেছে। ” পাশাপাশি তিনি এমনও দাবি করেন, ” তাকে দিয়ে এই গানটি দুবার গানো হয়েছিল। প্রথম বারটি সকলের পছন্দ না হয়, আবার দ্বিতীয়বার গিয়েছিলেন শিল্পী। পরেরবার সকলের মতে ঠিক ছিল সেই গানটি তাই তিনিও আশা করেছিলেন যে এই গানটি থাকবে। ”

আরও পড়ুনঃ হুমকির চিঠি সালমান খানকে

এরপর যখন তিনি সিরিজটি দেখেন এবং তখন তিনি বুঝতে পারেন যে এই সিরিজটিতে তার গানটি নেই। সেই সময় রীতিমতো হতাশ হয়ে পড়েন সংগীতশিল্পী। তার বক্তব্য হল তাকে যদি বাদ দিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে সেটি জানালে কি এমন অসুবিধা হতো? পাশাপাশি নৈতিকতার নিয়েও প্রশ্ন তুলেছে জয়তী।

আরও পড়ুনঃ সিরিজ জয় অস্ট্রেলিয়ার

সংগীতশিল্পী এরূপ আচরণ দেখে পরিচালক জানান আগামী ২৪ শে মার্চ সৃষ্টি’র বাকি অংশগুলি মুক্তি পাবে। সুতরাং তার গানটি সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে কিনা সেটি সেই সময় জানা যাবে। এবং পাশাপাশি পরিচালক বলেন যে খুব অল্প হলেও তিনি জয়তী চক্রবর্তী গানটি রাখা হয়েছে। যদিও এই কথাটি শুনে মোটেই খুশি হননি সংগীত শিল্পী। তিনিএই বিষয়টিকে ” সান্তনা পুরস্কার “বলে মনে করেছেন।

আরও পড়ুনঃ ক্যালিফোর্নিয়া বিধ্বংসী টর্নেডোর সাক্ষী

শেষমেষ জয়তি বলেন যে তিনি তার ব্যক্তিগত খারাপ লাগার জায়গাটি স্পষ্ট করে দিতে চান। পাশাপাশি তিনি এও বলেছেন যে যখন এই জগতে সত্যির সঙ্গে লড়তে হয় তখন অনেকটা মানসিক শক্তি নিয়ে লড়তে হয়। যার জন্য এখনো তিনি প্রস্তুত হতে পারেননি।

আরও পড়ুনঃ ইতিহাস রচনা করল “দোস্তোজী”

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *