Advertisement

চোর সন্দেহে গনপিটুনি দিয়ে খুনের অভিযোগ মানসিক ভারসাম্যহীন যুবককে!

Spread the love

দুবেলাঃ ঘটনাস্থল জেলার করনদিঘী থানার উত্তর কচরা গ্রাম। মৃত যুবকের নাম জামিরুদ্দিন (২২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করনদিঘীর উত্তর কচরা গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন যুবক জামিরুদ্দিন সাইকেল নিয়ে লাহুতারা গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে যায়। আচমকা মঙ্গলবার গভীর রাতে ঘুম ভেঙে সে বাড়ির উদ্দেশ্যে সাইকেলে নিয়ে রওনা হয়। পথে তাকে দেখে জিজ্ঞাসাবাদ করতে অসংলগ্ন কথাবার্তা শুনে চোর সন্দেহে লাহুতারা গ্রামের বাসিন্দারা তাকে বেধে রেখে গনধোলাই দিতে থাকে বলে অভিযোগ।

খবর পেয়ে ওই যুবকের আত্মীয় স্বজনরা সেখানে গিয়ে তার মানষিক ভারসাম্যহীনতার বিষয়ে জানিয়ে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখালেও তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে উত্তেজিত গ্রাম বাসীরা তাকে ব্যাপক মারধোর করতে থাকে বলে অভিযোগ। এরপর খবর পেয়ে করনদিঘি থানার পুলিশ রাতেই গুরুতর জখম অবস্থায় জামিরুদ্দিনকে উদ্ধার করে করনদিঘী গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন।

রায়গঞ্জ হাসপাতালে গুরুতর জখম জামিরুদ্দিনকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনার পরই উত্তেজনা দেখা দেয়। একজন মানসিক ভারসাম্যহীন যুবককে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবী তুলেছেন তারা। বুধবার রায়গঞ্জ মেডিকেলে মৃতদেহের ময়নাতদন্ত হয়। ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *