Advertisement

পর পর দুবার, কলকাতা লীগের রং সাদা-কালো

Spread the love

দুবেলা, সায়ন দাস: রবিবার ভবানীপুর এবং এরিয়ানের ম্যাচ ড্র হওয়ায় খেতাব আগে থেকেই পাকা হয়েছিল মহামেডানের। তাই কিশোর ভারতী তে ইস্টবেঙ্গলের সাথে শেষ ম্যাচটি ছিল নিছকই নিয়মরক্ষার। তবুও মার্কোস দের ইচ্ছা ছিল জিতে এবারের যাত্রা শেষ করার। ইস্টবেঙ্গল তাঁদের প্রথম একাদশ না খেলালেও এই ম্যাচের জন্য দু দলের সমর্থকদের উচ্ছাস এক ফোটাও কমেনি।

ম্যাচের শুরু থেকে ইস্টবেঙ্গল খুব ভালো খেলতে থাকে তার ফলস্বরূপ ম্যাচের ৩৪ মিনিটে বিবেক সিংয়ের গোলে তারা এগিয়ে যায়। বিরতির পর ম্যাচের ৬৬ মিনিটের মাথায় কিন লুইস এবং ফজলু মাঠে নামায় আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে মহামেডান, খেলার ৯০ মিনিটে ফজলুর গোলে ম্যাচে সমতা ফেরে। ফজলু শেষ পর্যন্ত হয়ে ওঠে ম্যাচের নায়ক। মিনি ডার্বি শেষ হয় অমীমাংসিত অবস্থায়। ফলাফল দাঁড়ায় ১-১।

এই ম্যাচে ইস্টবেঙ্গল খুব ভালো ফুটবল খেলেছে, বলা ভালো এবারের লীগের সবথেকে ভালো ফুটবল খেলেছে বিনো জর্জের দল। ম্যাচ শেষ হতেই উৎসবে মেতে যান খেলোয়াড় থেকে সমর্থকেরা। সাদা কালো কোচ চেরণেশভ কে হাওয়ায় তুলে চলে খেতাব জয়ের উদযাপন। গোটা কলকাতার রং হয়ে ওঠে সাদা কালো। হুট্ খোলা বাসে ট্রফি ফেরে ক্লাব তবুতে। সেখানেও বাঁধন ছাড়া উচ্ছাসে ফেটে পরে সমর্থকরা। এদিন খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। খেলা শেষে মহামেডান দলের হাতে ট্রফিও তুলে দেন তিনি। এছাড়াও আই এফ এ কে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০ লক্ষ টাকার অনুদানও ঘোষণা করেন।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *