Advertisement

প্রয়াত সিপিআইএম নেতা মদন ঘোষ!

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ প্রবীণ সিপিআইএম নেতা মদন ঘোষ প্রয়াত হলেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১ বছর। প্রয়াত মদন ঘোষ অবিভক্ত বর্ধমান জেলার সিপিআইএম দলের সম্পাদকের দায়িত্ব পালন করেছে, তিনি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন। বর্ধমান জেলার প্রাক্তন সভাধিপতি ও প্রাক্তন বিধায়ক ছিলেন প্রয়াত মদন ঘোষ। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন্দ্র সহ অন্যান্য নেতারা।

শুক্রবার বিকেল পর্যন্ত পুরো বর্ধমান জেলার দলীয় কার্যালয় সাহিত্য থাকবে তার মরদেহ। বিকেল সাড়ে ৪টের পর শেষকৃত্য সম্পন্ন হবে বর্ধমানেই। প্রথমে বর্ধমান থেকে প্রয়াত নেতার দেহ কলকাতার আলিমুদ্দিন স্টেট রাজ্য দপ্তরে আনা কথা থাকলেও পরে তা বাতিল করা হয় দলের তরফে। কলকাতা থেকে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন সিপিএমের রাজ্য নেতৃত্ব।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *