দুবেলা, অরিজিৎ মন্ডলঃ জামিন পেলেন কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তভ বাগচী। শনিবার তাকে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিল ব্যাংকশাল আদালত। শনিবার সকাল ৮টা নাগাধ তাকে গ্রেফতার করা হয়। এদিন তার জামিনের পক্ষে আদালতের দিন সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ গ্রেফতার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী
মুখ্যমন্ত্রী বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ করার অভিযোগে এফআইআর হয় কলকাতার বটতলা থানায়। সেই অভিযোগে শুক্রবার গভীর রাতে পৌছতে ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশ। রাঘবোর জিজ্ঞাসার পর সকালে তাকে গ্রেফতার করে বটতলা থানার পুলিশ। কৌস্তভের গ্রেফতারিতে তীব্র নিন্দা করেন বাম ও কংগ্রেস আইনজীবীরা এবং তার পাশে এসে দাঁড়ান।
আরও পড়ুনঃ ত্রিপুরাতে বিজেপির ঘাড়ে নিশ্বাস ফেলছে বাম-কংগ্রেস জোট
গ্রেফতার করার পর পুলিশ তাকে প্রথমে টিটাগর থানায় তারপর সেখান থেকে কলকাতার বড়তলা থানায় নিয়ে আসে। তারপর মেডিকেলের জন্য তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ দুপুর দুটো নাগাদ তাকে ব্যাংকশাল আদালতে পেশ করা হয় পুলিশের তরফে। শুরু হয় শুনানি পর্ব। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী ফিরদৌস শামীম সহ বিশিষ্ট আইনজীবীরা তার পক্ষে সওয়াল করেন। সরকারি আইনজীবী মহামান্য বিচারপতিকে বলেন, “তিনি অশান্তি ও গুজব ছড়িয়েছেন তার জন্য তাকে ১০ দিনের পুলিশ হেফাজতে দেওয়া হোক”। এর পাল্টা কৌস্তভের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন,”তিনি কোন জঙ্গি বা খুনের আসামি নন। মাঝরাত্তিরে একজন আইনজীবীর বাড়িতে পুলিশিহানা যা আইন মেনে করা হয়নি।
“আরও পড়ুনঃ নাগাল্যান্ডে সরকার গড়ার তোরজোর বিজেপি জোটের
তারপর বিচারপতি তাকে ১০০০ টাকার ব্যক্তিগত বন্ড এবং সপ্তাহে একদিন হাজিরা দেওয়ার শর্তে জামিন দেয়। জামিনের খবর বেরোনোর পরই আদালত চত্বরে উল্লাসে ফেটে পড়েন কংগ্রেস নেতাকর্মীরা।
উল্লেখ্য, ওস্তাদ বাগচীর গ্রেফতারি নিয়ে এদিন বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। তিনি বলেন,”আমি কৌস্তভের গ্রেফতারির বিরোধিতা করছি। পুলিশি অভিযান ঠিক হলো না এর নেতিবাচক প্রভাব পড়বে। সজলের দরজা ভাঙার ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল”।
আরও পড়ুনঃ ৪০ দিন পর জামিনে মুক্ত নওশাদ

















Leave a Reply