Advertisement

শক্তির আরাধনায় শক্তি সংঘ

Spread the love

দুবেলাঃ শক্তির আরাধনায় খিদিরপুর ভুকৈলাসের “শক্তি সংঘ”। এই বছর ৭৪বছরে পদার্পণ করল এই পুজো। উদ্যোক্তারা জানান, তখন এই পাড়ায় সেরকম কোনো পুজো হত না।


পাড়ার কয়েকজন মিলে উদ্যোগ নেন শ্যামা মায়ের পুজো করবেন তাঁরা। সেই থেকে শুরু হয় মায়ের পুজো। দেখতে দেখতে ৭৪বছরে পদার্পণ করল এই পুজো। ক্লাবের এক সদস্য জানান, সমস্ত নিয়ম, রীতি নীতি মেনেই মায়ের পুজো করা হয়।


পাড়ার মা, বোনেরা পুজোর সমস্ত জোগাড় করেন। একসঙ্গে অঞ্জলি দেওয়া, একসঙ্গে বসে ভোগ খাওয়া, এক কথায়, মায়ের এই পুজোয় মেতে ওঠেন ৮ থেকে ৮০ সকলেই।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *