Advertisement

চলতি মাসেই চালু জোকা-তারাতলা মেট্রো!

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ প্রায় গত ১০ বছর অপেক্ষার পর চালু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো। গত ১৫ ই সেপ্টেম্বর ইস্ট ওয়েস্ট মেট্রোর জোকা থেকে তারাতলার মধ্যে মেট্রো ট্রায়াল রান সম্পূর্ণ হয়। ইস্ট ওয়েস্ট মেট্রোর এই অংশতে মোট ছটি স্টেশন রয়েছে।

আরও পড়ুনঃরাজ্যের দাবি মেনে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেবে কেন্দ্র

ওই ছটি স্টেশন হলো জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। জোকা থেকে তারাতলা পর্যন্ত দীর্ঘ ৬ কিলোমিটার মেট্রো রুট চলতি মাসেই চালু হতে পারে সাধারণ যাত্রীদের জন্য। আজ চূড়ান্তভাবে ওই রুটের যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখবেন রেলওয়ে সেফটি কমিশনার। তার সবুজ সংকেত মিললেই চালু হবে পরিষেবা।

আরও পড়ুনঃ শিয়ালদহ উড়ালপুল চিনা মাঞ্জায় গলা কাটল পুলিশকর্মীর

কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ওই রুটের ছটি স্টেশনে দিনে মাত্র একটি ট্রেন চলবে। যে ট্রেনটি জোকা থেকে তারাতলা অব্দি যাবে সেই ট্রেনটি আবার তারাতলা থেকে জোকায় ফিরে আসবে। কিন্তু এইভাবে দিনে একটি ট্রেন চালিয়ে যাত্রীদের কতটা সুবিধা করতে পারবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে বাকিবহাল মহলের।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *