Advertisement

সফল উপগ্রহ উৎক্ষেপণ ইসরোর

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : আবারো এক বৃহত্তর সাফল্যতা লাভ করল ” ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন” ( ইসরো)। ২৬ শে মার্চ রবিবার সকাল ন’টায় ৩৬ টি কৃত্রিম উপগ্রহকে নিয়ে অন্ধপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা হল ” লঞ্চ ভেহিকেল মার্ক-৩” ( এলজিএম ৩)।এটি ভারতের সবচেয়ে বৃহত্তম রকেট। পূর্বে এই রকেটটি ব্যবহার করা হয়েছিল চন্দ্রযান ২ অভিযানের সময়।

আরও পড়ুনঃ ভারতীয় সাংবাদিকের ওপরে হামলার অভিযোগ খালিস্থানিদের বিরুদ্ধে

ইংল্যান্ডের ওয়ানওয়েব গ্রুপ অফ কোম্পানিজ নামক একটি সংস্থার সঙ্গে ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।সেই চুক্তি অনুযায়ী মোট ৭২ টি উপগ্রহ মহাকাশে পাঠাতে পারবে নিউ স্পেস।তার মধ্যে ২০২২ সালের ২৩ শে অক্টোবর প্রথম ৩৬ টি উপগ্রহ মহাকাশে পাঠায় ইসরো।

আরও পড়ুনঃ কোপের মুখে সঙ্গীতশিল্পী

দ্বিতীয় দফায় পাঠানো এই রকেটটির ওজন ৬৪৩ টন এবং ৪৩.৫ মিটার লম্বা ও ৩৬ টি স্যাটেলাইটের ওজন ৫৮০৫ কেজি ।এই ৩৬ টি স্যাটেলাইটের মূল উদ্দেশ্য হল কৃত্রিম উপগ্রহ নির্ভর ইন্টারনেট পরিষেবা দেওয়া। যদিও কৃত্রিম উপগ্রহ পাঠানোর বিষয়ে ইসরোর বেশ সুখ্যাতি রয়েছে। এর আগে প্রায় পাঁচশোর বেশি কৃত্রিম উপগ্রহ ইসরোর পক্ষ থেকে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *