Advertisement

বেকার দের জন্য দারুন সুযোগ! মাধ্যমিক পাসেই চাকরির দুর্দান্ত সুযোগ!

Spread the love

দুবেলাঃ বর্তমানে বেকার মেয়েদের জন্য সুখবর। রাজ্যের পৌরসভার তরফ থেকে স্বাস্থ্য কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন এই পদের জন্য। উচ্চশিক্ষিতরাও আবেদন করতে পারবেন। তবে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই পদের জন্য। ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যালিটি হেলথ ওয়ার্কার রিক্রুটমেন্ট ২০২১।

বিজ্ঞপ্তি নম্বর- PM/Genl/Health/2021/137

• পদের নাম- হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মী
• শূন্যপদ- ১৭০
• শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতেই হবে। যারা উচ্চশিক্ষিত তাদের আবেদন অবশ্যই গ্রাহ্য হবে।
• বয়সের সীমা- সাধারণের ক্ষেত্রে বয়স সীমা ৩০-৪০। কিন্তু এসসি, এসটি, ওবিসি,পিডাবলুডি’দের ক্ষেত্রে বয়স সীমা ২২-৪০।
• বেতন- প্রতিমাসে ৪,৫০০ টাকা।
• প্রয়োজনীয় নথিপত্র- বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড) , আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড, মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, জাতিগত শংসাপত্র, বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট/ বিধবা হলে স্বামীর ডেট সার্টিফিকেট/ ডিভোর্সি হলে ডিভোর্স সার্টিফিকেট

উল্লেখ্য, অবিবাহিত মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। বিবাহিত কিংবা বিধবা কিংবা ডিভোর্সি মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

• আবেদন পদ্ধতি- wwwpanihatimunicipality.in এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র নামিয়ে সেটি প্রিন্ট আউট করে ভর্তি করতে হবে। এরপরে সেই আবেদন পত্র পানিহাটি মিউনিসিপ্যালিটির অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। পোস্ট অফিসের দারা পাঠানো কোন আবেদন পত্র গ্রাহ্য নয়। তবে এই আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৬’শে অক্টোবর ২০২১। তবে আপাতত পরবর্তী বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে আবেদনকারীদের।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *