Advertisement

ফিশচুলার সমস্যা নাকি দিল্লি না যাওয়ার বাহানা?

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : গত বৃহস্পতিবার অনুব্রত মণ্ডল কে দিল্লি নিয়ে যাওয়ার আদেশ দেন বিচারক। সেই অনুযায়ী, গত শুক্রবার আসানসোলের সিবিআই আদালতে হাজির করা হয় বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল কে।তখনই বিচারক তার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলে তিনি তার অসুস্থতার কথা জানান।

আরও পড়ুনঃ ত্রিপুরাতে বিজেপির ঘাড়ে নিশ্বাস ফেলছে বাম-কংগ্রেস জোট

জেল সূত্রে জানা যায়, শুক্রবার সিবিআই আদালতে শুনানি হওয়ার কথা ছিল। তখনই বিচারক অনুব্রত মণ্ডল কে নিজের শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন যে ফিসচুলা সংক্রান্ত সমস্যায় তিনি ভীষণ কষ্ট পাচ্ছেন। যদিও এর আগেও বীরভূমের ডন কেষ্ট দা নিজের ফিসচুলার সমস্যার কথা অকপটে স্বীকার করেছিলেন। এদিন বিচারককে তিনি জানান,” ফিসচুলাই যন্ত্রণা রয়েছে। মাঝে মাঝে সেটি বেড়ে গেলে রক্তপাতও হয়। ” এই কথার পরিপ্রেক্ষিতে বিচারক জানান যে তার যেন ভালোভাবে চিকিৎসা করা হয় তার জন্য তিনি জেল কর্তৃপক্ষেকে বলে দেবেন।তার শারীরিক অবস্থা কেমন থাকে সেটি দেখার পরই পরবর্তী বিচার হবে।

আরও পড়ুনঃ গ্রেফতার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

এরপর শুনানি শেষে অনুব্রত মণ্ডল জেল কর্তৃপক্ষের কাছে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য আর্জি জানান। তিনি বলেন যে তার শারীরিক অবস্থায় এতটাই অবনতি ঘটেছে যে তিনি আর একটুও কষ্ট সহ্য করতে পারছেন না। তড়িঘড়ি তার কথা মতন সমস্ত বন্দোবস্ত করেন জেল কর্তৃপক্ষ এমনকি হাসপাতালে পর্যন্ত কথাবার্তা বলা হয়ে যায়। তাকে ভর্তি করার মুহূর্তে তিনি জানান যে তিনি এখন একটু ভালো আছেন তাই তিনি আর হাসপাতালে যাবেন না জেলেই থাকবেন। তার এমন আচরণে রীতিমতো তাজ্জব সংশোধনাগার কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ তবে কি ইডির সঙ্গে দিল্লি ভ্রমণ অনুব্রতর?

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *