Advertisement

উৎসব মানেই রাধা হাউসিং কমপ্লেক্স

Spread the love

দুবেলাঃ পুজো মানেই আনন্দ,  হুইহুল্লোর আর খাওয়াদাওয়া। কিন্তু বর্তমানে টেক যুগে মোবাইলের দৌলতে সেই আমেজ অনেকটাই ফিকে হতে বসেছে। তবে সেই পুরাতন আমেজ ফিরে পেয়েছেন সোনারপুর উত্তরের খেয়াদা ২ গ্রাম পঞ্চায়েতের রাধা হাউসিং কমপ্লেক্সের বাসিন্দারা। তাদের এই কমপ্লেক্সে দুর্গা পুজো থেকে সরস্বতী পুজো সব হয় ধুমধাম করে। এই হাউসিং কমপ্লেক্সের পুজো মানে আড্ডা আর খাওয়া পাল্লা দিয়ে পুজোকটা দিন সবাই মিলেমিশে একসঙ্গে কাটানো।

রাধা হাউসিংয়ের ৩৮০ টি পরিবার সব পুজোতেই  অংশগ্রহণ করেন।  এই কমপ্লেক্সের এবারের সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন রকম খেলাধুলো ও প্রতিযোগিতার  আয়োজন করা হয়েছিল। সবার শেষে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।  এই হাউসিং কমপ্লেক্সের যেকোন অনুষ্ঠানের আয়োজনের একমাত্র কারিগর  রাধা হাউজিং এর বর্তমান প্রেসিডেন্ট পার্থ প্রতিম ঘোষ। তার অভিভাবকত্বে পুজোর দিন গুলিতে এই হাউসিংয়ের ৩৮০ টি পরিবার মিলেমিশে এক উৎসবে পরিণত হয়।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *