Advertisement

প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণের সময় বৃদ্ধি

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ আধার ও প্যান কার্ডের সংযুক্তিকরণের মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্র সরকার। ৩১ শে মার্চ ২০২৩ এর মধ্যে প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণ এর সময়সীমা বেধে দিয়েছিল আয়কর দপ্তর। মঙ্গলবার সেই সময়সীমা বৃদ্ধি করল তারা। আগামী ৩০ জুন অবধি আধার ও প্যান কার্ডের লিংক করা যাবে।

আরও পড়ুনঃ দুদিনের বঙ্গসফরে এলেন রাষ্ট্রপতি

প্যানের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা নির্দেশ বহু আগেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল আয়কর দপ্তর। আয়কর দপ্তর বলে, ৩১ শে মার্চের পর কোনো ভারতীয় নাগরিকের যদি এই দুটি পরিচয় পত্র সংযুক্তিকরণ না হয়ে থাকে তাহলে তার পর থেকেই তার প্যান কার্ড বাতিল বলে গণ্য করা হবে বলে। কিন্তু সেই সময়সীমা আরো ৩ মাস বৃদ্ধি করল কেন্দ্র সরকার। মঙ্গলবার অর্থ দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানিয়ে দেয়।

আরও পড়ুনঃ সফল উপগ্রহ উৎক্ষেপণ ইসরোর

প্রসঙ্গত, লোকসভায় কংগ্রেসের দল নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে আর্জি জানিয়েছিলেন আধার ও প্যানের সংযুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য। তিনি আরো জানিয়েছিলেন, প্যানের সঙ্গে আধারের সংযোগের ব্যবস্থা স্থানীয় পোস্ট অফিসে বিনামূল্যে যাতে করা হয়। এবং আরো ৬ মাস সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়,এর ফলে দেশের বহু প্রান্তিক অংশের মানুষ প্যানের যে সুবিধা তা বঞ্চিত হওয়া থেকে রক্ষা পাবে। মঙ্গলবার আধার ও প্যানের সংযুক্তির সময় সময় বৃদ্ধির ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ শিশু হত্যা নিয়ে উত্তপ্ত তিলজলা

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *