Advertisement

জোড়া গোল রিচালেশনের, জয় দিয়ে শুরু ব্রাজিলের

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ অনবদ্য ফুটবল ব্রাজিলের। খেলার শুরু থেকেই খেলার দখল নেয় নেইমাররা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তারা। একের পর এক আক্রমণ চলতে থাকে সার্বিয়ার বক্সে। সার্বিয়াও মাঝে মধ্যে কয়েকটি আক্রমণ করলেও তাঁদের আক্রমণ সেই অর্থে ডানা বাধেনি। ক্যাসিমেরো, রাফিইনা, ভিনিসিয়াসরা আক্রমণে গেলেও প্রথমার্ধে কেউ গোল করতে পারেনি।

আরও পড়ুনঃ জয় দিয়ে অভিযান শুরু পর্তুগালের, গোল করলেন রোনাল্ডো

দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের খেলার কোনো পরিবর্তন ঘটে না, বরং আক্রমণ আরও বাড়তে থাকে। ৬২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়ারের বাড়ানো বল থেকে রিচালেশন সহজ ট্যাপ ইনে জালে বল জড়ান। ৭৩ মিনিটে দর্শনীয় সাইড ভলিতে ফের গোল করেন রিচালেশন। রিচালেশন হয়ে ওঠে ব্রাজিলের নায়ক। এরপরে সার্বিয়ার আশা আরও ক্ষীণ হয়ে যায়। কিছু আক্রমণ করলেও কোনো লাভ হয়নি। জয় দিয়ে শুরু করলো তিতের দল এবং বাকি দল গুলিকে তারা চ্যালেঞ্জও ছুড়ে দিলো।

আরও পড়ুনঃ প্রেসার কুকার দিয়ে তৈরি হয়েছে গবেষণার যন্ত্র, তীব্র অর্থসংকট যাদবপুরে

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *