Advertisement

হরিয়ানায় ছন্দপতন গেরুয়া শিবিরের

Spread the love

 দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : চলতি লোকসভা ভোটের মাঝেই ছন্দপতন বিজেপির। হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি সরকার। সূত্রের খবর তিনজন নির্দল বিধায়ক সম্বির সংগাঁও, রণধীর গোলেন ও ধরমপাল গোন্দের মনঃক্ষুণ্ণ থাকার কারণে মন্ত্রি সভায় যোগদানের বদলে যোগ দিলেন কংগ্রেসে।

আরও পড়ুন : কোভিশিল্ড নিয়ে বড় ঘোষণা অ্যাস্ট্রাজেনেকার

তিন নির্দল বিধায়ক সম্বির, রনধীর ও ধরমপাল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুদা ও প্রদেশ কংগ্রেস সভাপতি উয়ন ভানের সঙ্গে এক সাংবাদিক সম্মেলন করে নিজেদের সিদ্ধান্ত জানালেন। উয়ন ভান জানান এই তিন নির্দল প্রার্থী বিজেপিকে সমর্থন করা প্রত্যাহার করেছেন এবং কংগ্রেসের যোগদান করতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন হরিয়ানা বিধানসভায় এখন মোট ৮৮ জন বিধায়ক রয়েছেন। তারমধ্যে ৪০ জন বিজেপির বিধায়ক। ওনার মতে নয়াব সিং সাইনির সরকারে কোনরকম সংখ্যাগরিষ্ঠতা নেই তাই পদেও তার কোন অধিকার নেই। তিনি বিক্ষোভের সাথে জানান মুখ্যমন্ত্রীর পদত্যাগ করাটাই শ্রেয় এবং বিধানসভা ভোটের মাধ্যমে নতুন করে মুখ্যমন্ত্রী বাছাই করে নেওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব।

আরও পড়ুন : ফের তাপপ্রবাহ দক্ষিণ ভারতে, জানালো মৌসম ভবন

নয়াব সিং সাইনির আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপি সরকারের মনোহর লাল খট্টর। তিনি এবার হরিয়ানায় লোকসভা ভোটের প্রার্থী। তবে তিনি আগেই ইস্তফা দিয়েছেন বিধায়ক পথ থেকে। তাই বিধায়ক সংখ্যা এসে দাঁড়িয়েছে ৮৮ এ। সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে জন ৪৫ জন বিধায়কের।

আরও পড়ুন : ভুয়ো এজেন্ট ধরলেন সেলিম

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *