Advertisement

তবে কি ইডির সঙ্গে দিল্লি ভ্রমণ অনুব্রতর?

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডলকে দিল্লি যেতে হবে ইডির সাথে। এমনই সিদ্ধান্তে শিলমহর দিলেন বিচারক রাজেশ চক্রবর্তী।এদিন আদালত সূত্রে জানা যাচ্ছে, ইডির কাছে থেকে দিল্লির রাইস আদালতে আদেশ পাওয়ার পর থেকে সিবিআই এর একটি বিশেষ আদালতে আবেদন করেছিল আসানসোল জেলের কর্তৃপক্ষ।গত বৃহস্পতিবার সেই রায়ের কপি পৌছে গেছে আসানসোল জেলের কর্তৃপক্ষের কাছে।

আরও পড়ুনঃ ৪০ দিন পর জামিনে মুক্ত নওশাদ

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরু পাচার মামলার জন্য ইডি এবং সিবিআই এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে।তবে ইডির বিরুদ্ধে পাল্টা হাইকোর্টে মামলা করেছেন অনুব্রত মণ্ডল। সেই মামলার শুনানি রয়েছে আগামী ১৭ ই মার্চ। এছাড়াও এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে অনুব্রত মণ্ডলের দেহ রক্ষী রাজ্য পুলিশের কনস্টেবল সাইগল হোসেনকে। সায়গলকে বর্তমানে দিল্লির তিহার জেলে রাখা হয়েছে। তবে কি এবার সাইগল এর মত দিল্লিরই কোন সংশোধনাগারে ঠাঁই হবে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের এখন সেটাই দেখার।

আরও পড়ুনঃ সাগরদীঘিতে জোড় ধাক্কা তৃণমূলের

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *