Advertisement

নক আউটে ব্রাজিল ও পর্তুগাল

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ ফ্রান্স আগেই পৌঁছে গেছে নক আউটে। এবার সেই লিস্টে নাম লেখালো ব্রাজিল এবং পর্তুগাল। গতকাল স্টেডিয়াম ৯৭৪ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয় সুইজারল্যান্ড। খেলার শুরু থেকেই পাসিং ফুটবল খেলে আক্রমণে যেতে থাকে ব্রাজিল। মাঝেমধ্যে কয়েকটি গোলমুখী শট ও মারে তারা কিন্তু আক্রমণের শেষ গুলো ঠিক হচ্ছিলো না। দ্বিতীয়ার্ধের খেলায় ব্রাজিল আরও কিছুটা তা আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র একটি গোল করেন কিন্তু আফসাইডের কারণে সেটি বাতিল হয়। অবশেষে ব্রাজিলের হয়ে কাঙ্খিত গোলটি করে গেলেন ক্যাসিমেরো। রদ্রিগর বাড়ানো পাস থেকে সুন্দর ভলি তে জালে বল জড়ান। এই গোলের সুবাদেই ১-০ গোলে জয়ী হয় ব্রাজিল।

আরও পড়ুনঃ আবারও মেসি ম্যাজিক

লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল ও উরুগুয়ে। উরুগুয়ের সামনে চ্যালেঞ্জ ছিল যে ম্যাচ জিতে পরের রাউন্ডে যেতে পারে কিনা। কিন্তু গতকালের ম্যাচে হেরে সে রাস্তা আরও কঠিন হয়ে গেল তাঁদের জন্য। ২-০ গোলে জিতলেন রোনাল্ডোরা। জোড়া গোল করলেন ব্রুনো ফারনান্ডেজ। প্রথমার্ধের খেলা বেশ উপভোগ্য হয়। দু পক্ষই আক্রমণে যায় কয়েকবার। কিন্তু প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধে খেলার শুরু থেকে পর্তুগাল কে একটু বেশি আক্রমণাত্মক লাগে। ৫৪ মিনিটের মাথায় ব্রুনো ফারনান্ডেজ তার প্রথম গোলটি করেন। উরুগুয়েও চেষ্টা করে খেলায় ফেরার। ৭৫ মিনিটে ম্যাক্সি গোমেজের শট বারে লেগে প্রতিহত হয়। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ব্রুনো ফারনান্ডেজ নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন এবং জয় সুনিশ্চিত করে।

আরও পড়ুনঃ প্রেসার কুকার দিয়ে তৈরি হয়েছে গবেষণার যন্ত্র, তীব্র অর্থসংকট যাদবপুরে

অপরদিকে সার্বিয়া ও কামেরুনের খেলা ৩-৩ গোলে ড্র হয় এবং কোরিয়া এবং ঘানার রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে জয়লাভ করে ঘানা।

আরও পড়ুনঃ জোড়া গোল রিচালেশনের, জয় দিয়ে শুরু ব্রাজিলের

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *