Advertisement

SFI কলকাতা জেলার উদ্যোগে রক্তদান শিবির

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ মঙ্গলবার এস এফ আই কলকাতা জেলার উদ্যোগে কলেজ স্ট্রিটে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তাদের সংগঠনের শহীদ ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, কলকাতা জেলা সম্পাদক আতিফ নিসার ও জেলা সভাপতি দেবাঞ্জন দে সহ অন্যান্য নেতৃত্বরা। মোট ১৪০ জন রক্তদাতা এদিন রক্তদান করেন। এই রক্তদান শিবিরে এসএফআইয়ের সদস্যদের সাথে সাথেও সাধারণ ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো।

আরও পড়ুনঃ তৃণমূলকে রুখতে এক মঞ্চে বাম বিজেপি!

উল্লেখ্য, কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ২০১৩ সালে ২ এপ্রিল এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে যে আইন অমান্য কর্মসূচি নেওয়া হয়েছিল সেই কর্মসূচি থেকে সুদীপ্ত গুপ্ত সহ এসএফআইয়ের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই বাস থেকে নামানোর সময় মাথায় গুরুতর আঘাত পায় এবং হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ বরখাস্ত হওয়া শিক্ষকদের স্কুলে ফেরালো পর্ষদ!

উদ্যোক্তাদের বক্তব্য, শহীদ সুদীপ্ত গুপ্তের প্রতি শ্রদ্ধা জানাতে তার জন্মদিনে প্রতিবছরের মতো এবছরও এই রক্তদান শিবির করা হয়েছে। তারা আরো বলেন যে, সেদিন সুদীপ্ত গুপ্ত কলেজগুলোতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে আন্দোলনে নেমেছিল।বর্তমানে তারাও সেই কথাকেই সামনে রেখে এ রক্তদান শিবির করছে।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *