Advertisement

আজ সোমবার, কেমন যাবে আজকের ভাগ্যফল!

Spread the love

দুবেলা ভাগ্যফলঃ আজ সোমবার, ১৮ই এপ্রিল,  ২০২২।      

আজ সারদিন কেমন যাবে জানতে দেখুন নিজের ভাগ্যফল।

  1. মেষ- আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি বকেয়া ধন আদায়ের। চাকরিজীবীদের অতিরিক্ত অর্থ আয়ের সুযোগ আসবে। বকেয়া টাকা পয়সা আদায়ে তাগাদা দিন। ব্যবসায়ীদের নতুন ব্যবসায়ীক যোগাযোগে সাফল্য আসবে। আর্থিক উন্নতিতে বন্ধুর সাহায্য পাবেন। বড় ভাই বোনের সাথে সাংসারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দেবে।
  2. বৃষ- আজ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে সাফল্য পাবেন। চাকরি সংক্রান্ত কোনও পরীক্ষায় সুফল আশা করতে পারেন। পদস্থ কর্মকর্তার সাথে দূরের যাত্রার যোগ প্রবল। প্রভাবশালী কোনও ব্যক্তির সাহায্যে আপনার রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাফল্য আসবে। টাকা পাওয়ার সম্ভনা তেমন নেই। পিতার সাথে সম্পর্কের টানাপোড়েন দেখা দেবে।
  3. মিথুন- মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনও সেমিষ্টার পরীক্ষা নিয়ে ব্যস্ত হতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকতে হতে পারে। পরীক্ষায় সাফল্য লাভের যোগ রয়েছে। শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে না।
  4. কর্কট- কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ কোনও বিনিয়োগে লোকশানের সম্মুখীন হতে পারেন। শেয়ার ব্যবসায়ীদের ক্রয় বিক্রয়ে সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আইনগত জটিলতায় ভোগান্তি হতে পারে। প্রশাসনিক ব্যক্তির দ্বারা আক্রোশমূলক হয়রানির আশঙ্কা রয়েছে।
  5. সিংহ – আজ সিংহর জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে। ব্যবসায়ীদের ক্রয় বিক্রয়ে ভালো লাভ হবার যোগ রয়েছে। ব্যবসায়ীক ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। দাম্পত্য ভুল বোঝাবুঝি থেকে সতর্ক থাকবেন। অংশিদারী কাজে সাফল্য লাভের যোগ প্রবল। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পেতে পারেন।
  6. কন্যা- কন্যা রাশির জাতক জাতিকার দিনটি খুব একটা ভালো যাবে না। আয় রোজগার নিয়ে ভয় দেখা দেবে। কর্মস্থলে কোনও সহকর্মীর আচরণে বিরক্ত হতে পারেন। অধিনস্থ কর্মচারীদের সাথে ঝামেলায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা। অসুস্থদের একটু সতর্ক থাকতে হবে। কাজের লোকের দ্বারা ক্ষতি হতে পারে।
  7. তুলা- তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকালের দিকে বিদ্যার্থীরা আশানুরূপ সাফল্য পেতে পারেন। প্রেমের সম্পর্কে অহেতুক ভুল বোঝাবুঝির আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে ভুল সিদ্ধান্তর কারণে প্রতারিত হওয়ার যোগ প্রবল। সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকতে পারেন। টাকা খরচ না করাই ভালো। সৃজনশীল কাজে সাফল্য আসবে।
  8. বৃশ্চিক- বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। শরীর ভালো থাকতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
  9. ধনু – ধনু রাশির গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আজ দুরে কোথাও যাত্রা হতে পারে৷ সেই যাত্রা শুভ।
  10. মকর- মকর রাশির জাতক ও জাতিকার আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জনসংযোগ বৃদ্ধি পাবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
  11. কুম্ভ- কুম্ভ রাশির জাতক ও জাতিকার কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
  12. মীন- মীন রাশির জাতক ও জাতিকার সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *