Advertisement

বাংলা পেল নতুন স্থায়ী রাজ্যপাল

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার তার নাম ঘোষণা করা হয় বাংলা স্থায়ী রাজ্যপাল হিসেবে। জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর গত জুলাই মাস থেকে রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসেবে ছিলেন লা গনেশন। এবার সেই রাজ্যপালের চেয়ারে বসতে চলেছেন প্রাক্তন আমলা সি ভি আনন্দ বোস। প্রাক্তন এই আই এ এস অফিসার জন্ম সূত্রে কেরলের বাসিন্দা। তিনি বর্তমানে মেঘাল সরকারের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। উপাচার্য থেকে মুখ্য সচিবের মতো পদের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে। গত জুলাই মাসে জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ায় বাংলার রাজ্যপাল পদে অস্থায়ী রূপে দায়িত্ব পালন করতে পাঠানো হয় মনিপুরে রাজ্যপাল লা গণেশনকে।

আরও পড়ুনঃ ১২ বছর পর টি টোয়েন্ট বিশ্বকাপ ইংল্যান্ডের

প্রসঙ্গত, গত উপরাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ধনকড়কে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করে। জগদীপ ধনকড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন একাধিক সময় একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সাথে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও শেষ বিধানসভা ভোটের পর পোস্টপোল ভায়োলেন্স নিয়ে রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করেছিলেন।

আরও পড়ুনঃ চলতি মাসেই চালু জোকা-তারাতলা মেট্রো!

এখন রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, জগদীপ ধনকড় এর মতোই কি তার উত্তরসূরি সি ভি আনন্দ বোস একই ধারা বজায় রাখতে পারবে? নাকি অন্য নতুন কোন হাতে রাজ্য-রাজ্যপাল সমীকরণ বইবে সেটাই এখন দেখার।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *