Advertisement

ক্রোএশিয়া কে চূর্ণ করে ফাইনালে আর্জেন্টিনা

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ ২০১৪ সালের পর আবারো ফাইনালে জায়গা করে নিলো দু বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতারের লুসাইল স্টেডিয়ামে সেমিফাইনালে ৩-০ গোলে মেসিরা হারায় মদ্রিচের ক্রোএশিয়া কে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে গ্রুপ স্টেজে আর্জেন্টিনা ৩-০ গোলে হরে ক্রোএশিয়ার কাছে। সেই জন্য মেসি, দি পল দের কাছে প্রতিশোধ নেওয়ারও একটা সুবর্ণ সুযোগ ছিল। সেই সুযোগ খুব সুন্দরভাবে কাজে লাগালেন তারা। এদিন খেলার শুরুর ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত খেলার চালকের আসনে ক্রোএশিয়া। কিন্তু ৩৩ মিনিটে এনজো ফারনান্ডেজের বাড়ানো বল গোলের দিকে নিয়ে যাওয়ার সময় জুলিয়ান আলভারেজ কে পেনাল্টি বক্সে ফাউল করে বসেন ক্রো এশিয়ার গোলকিপার লিভাকোভিচ। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্যাপ্টেন লিওনেল মেসি। ঠিক তার পাঁচ মিনিটের মধ্যে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন জুলিয়ান আলভারেজ। প্রথমার্ধের খেলা শেষ হয় ২-০ গোলে।

আরও পড়ুনঃ অঘটনের আরেক নাম কাতার, ছিটকে গেল স্পেন

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ক্রোএশিয়া গোল পরিশোধ করার চেষ্টা করতে থাকে। দ্বিতীয়ার্ধের শুরুর পাঁচ মিনিটের মধ্যে ক্রোএশিয়ান কোচ ডালিচ তিনটি পরিবর্তন করেন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। ৬৯ মিনিটের মাথায় মেসি অসাধারণ ভাবে প্রতিপক্ষের ডিফেন্ডারদের নাচিয়ে পাস দেন আলভারেজ কে সেই বল নিখুঁতভাবে জালে জড়িয়ে দেন তিনি। ঠিক সেই মুহূর্তেই ক্রোএশিয়ার ফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যায়। আর্জেন্টিনাইন কোচ স্ক্যালোনিও সুযোগ পেয়ে তার রিজার্ভ বেঞ্চকে পরীক্ষা করে নেন। ক্রোএশিয়া তাঁদের বাকি পরিবর্তন গুলোও করে কিন্তু গোল করতে ব্যার্থ হয়। খেলার শেষ হয় ৩-০ গোলেই। ম্যাচের সেরা নির্বাচিত হন লিওনেল মেসি। এবার দেখার বিষয় ফ্রান্স নাকি মরক্কো কোন দল ১৮ তারিখ মুখোমুখি হয় আর্জেন্টিনার।

আরও পড়ুনঃ প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *