Advertisement

মুক্তির এক সপ্তাহের মাথায় উধাও ” ভিড়” এর ট্রেলার

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : ছবি মুক্তির আর মাত্র কিছুদিন বাকি। ট্রেলার মুক্তি হওয়ার এক সপ্তাহের মাথায় ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হল সেটি। এমনই ঘটনা ঘটেছে অনুভব সিনহা পরিচালিত “ভিড়” ছবির। ট্রেলার মুক্তির পর থেকেই রীতিমতো আলোড়ন ছড়িয়েছে এই ছবি।তবে হঠাৎ কেন এই ছবির ট্রেলার ইউটিউব থেকে উধাও করে দেওয়া হল এর কোন সঠিক জবাব দেন নি পরিচালক। ভিডিও সরিয়ে নেওয়ার কিছুদিন পরে আবার সম্পূর্ণ নতুনভাবে মুক্তি পাই” ভিড় “এর ট্রেলার। মনে করা হচ্ছে যে বিতর্কের হাত থেকে বাঁচতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করা লকডাউনের অংশটুকু বাদ দিয়ে দেওয়া হয়েছে ছবি থেকে।

আরও পড়ুনঃ ইতিহাস রচনা করল “দোস্তোজী”

যদিও নতুন ট্রেলার মুক্তি পাওয়ার পর সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন অনুভব সিনহা। কিছুদিন আগে তিনি একটি সাক্ষাৎকারে বলেন যে, ” এই ছবির নতুন টেলারে আরো অনেক রকম পরিবর্তন আনা হয়েছে। তাই শুধুমাত্র যেন ওই বিতর্কটাকে আলোকপাত না করা হয়। ” এমনকি এ বিষয়ে পরিচালক কে জিজ্ঞাসা করা হলে তিনি খোলাখুলি কোন কথা বলেন নি। তার মতে, “প্রত্যেকটা ছবি দিয়ে একটি নিজস্বতা থাকে এবং তার এই সিনেমা তার ব্যতিক্রম নয়।” পরিচালক বিশ্বাস করেন যে এই ছবিটির গল্প এমন একটি বিষয়কে নিয়ে যা মানুষের মনুষ্যত্বকে নাড়িয়ে দেবে। ১৯৪৭ সালের দেশভাগের সময় চারিদিকে যে বীভৎস দশা সৃষ্টি হয়েছিল লকডাউনে ঠিক সেরকমই অবস্থার মধ্যে দিয়ে গেছিল পরিযায়ী শ্রমিকরা। তিনি তার ছবিতে শুধু এই সত্যিটাই তুলে ধরতে চেয়েছেন বলেই দাবী করেছেন পরিচালক।

আরও পড়ুনঃ ক্যালিফোর্নিয়া বিধ্বংসী টর্নেডোর সাক্ষী

করোনার মতন অতিমারি ২০২০ মার্চ মাসে সারা পৃথিবী জুড়ে থাবা বসিয়েছিল। ফলপ্রসূত গোটা দেশে জারি করা হয়েছিল লকডাউন। যানবাহনএবং সীমানা বন্ধ হয়ে যাওয়ায় বাইরের রাজ্যগুলিতে আটকে পড়েছিল হাজার হাজার পরিযায়ী শ্রমিক। এই অতিমারির সময় বহু মানুষ হারিয়েছিলেন তাদের কর্ম, খাদ্য পরিবার সমস্ত কিছু। এক অন্যতম কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল সমস্ত পরিযায়ী শ্রমিকদের। কেউবা পায়ে হেঁটে কেউবা ঘাড়ে করে বোঝা বেঁধে মাইলের পর মাইল হেঁটে হেঁটে বাড়ি ফিরেছে। এই কঠিন পরিস্থিতিতে একাধিক শ্রমিক নিজের প্রাণ পর্যন্ত খুইয়েছেন। শারীরিক অসুস্থতায় প্রাণ হারিয়েছেন বহু শ্রমিক। জীবনের সমস্ত রং উধাও হয়ে গিয়ে সাদাকালো ছাই হয়ে গিয়েছিল তাদের জীবন। তাদের এই কঠিন পরিস্থিতি আরো ভালোভাবে ব্যক্ত করার জন্য, সমস্ত মানুষের হৃদয় জায়গা করে নেবার জন্য পরিচালক এই ছবিটির সাদা কালো বানিয়েছে। যেন সেই সব পরিযায়ী শ্রমিকদের জীবনের এই কঠিন অংশ তুলে এনে তৈরি করা হচ্ছে এই চিত্রনাট্য। অথচ সেই ছবির মুক্তির এক সপ্তাহের মাথায় ইউটিউব থেকে সেই ট্রেলার উধাও হয়ে গেল।

আরও পড়ুনঃ চুক্তি ভঙ্গের অভিযোগ কৌশিক সেনের বিরুদ্ধে

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *