হেরোইন উদ্ধার নদিয়ায়

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ নদীয়া জেলার বেশ কিছু অংশ জুড়ে নিষিদ্ধ মাদক কারবারের রমরমা চালু হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় নদিয়া জেলার কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত করিমপুরের পুরনো বাসস্ট্যান্ড চত্বরে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে আটক করে। তল্লাশি করে ওই ব্যক্তির ব্যাগ থেকে বিপুল পরিমাণ বিশুদ্ধ হিরোইন উদ্ধার হয়।

আরও  ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে!

পুলিশ সূত্রে দাবি দিতেই ব্যক্তির নাম জানারুল ইসলাম তার বাড়ি মুর্শিদাবাদ জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে বাংলাদেশে এই মাদক পাচারের জন্য যাচ্ছিল ওই ব্যক্তি। পুলিশ সূত্রে অনুমান যে অন্তর্দেশীয় মাদক পাচার চক্রের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে নদীয়া মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমানার বেশ কিছু এলাকা।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment