প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : এক ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থাকল গোটা নিউজিল্যান্ড। আজ অর্থাৎ ১৬ ই মার্চ বৃহস্পতিবার সকালবেলা হঠাৎই কেঁপে ওঠে নিউজিল্যান্ডের কার্মাডেক দ্বীপপুঞ্জটি। ইউএসজিএস অর্থাৎ ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী রিখটার স্কেলে কম্পনের মাত্রা হল ৭.১।

আরও পড়ুনঃ ডিএ আন্দোলনকারীদের শোকজ নবান্নের!

এই প্রবল ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামির সম্ভাবনা আছে এমনটাই জানা যাচ্ছে। তবে সংবাদ সূত্রে খবর যে সমস্ত অঞ্চলে সুনামির সম্ভাবনা রয়েছে সে সব অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, এই ভূমিকম্পের উৎসস্থল হল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে সঠিক জানা যায়নি।

আরও পড়ুনঃ পুলিশের তৎপরতায় সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে ছাত্র

ভূবিজ্ঞানীদের মতে, নিউজিল্যান্ডের অবস্থান খুবই গুরত্বপূর্ণ দুটি টেকটনিক প্লেট প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং অস্ট্রেলিয় প্লেটের উপরে। তাই নিউজিল্যান্ড একটি ভূমিকম্প প্রবণদেশ। তাই প্রায়শই নিউজিল্যান্ডের মাটিতে কম্পন অনুভূত হয়। এর আগে তুরস্কের ভূমিকম্পে প্রায় ৫০ হাজার মানুষ মারা গেছে। আর সেই ঘটনার কিছুদিন পরেই আবারও ফের কম্পন অনুভূত হল নিউজিল্যান্ডে।

আরও পড়ুনঃ সিঙ্গাপুরে ৫জন নারীর উপর শ্লীলতাহানির অভিযোগ উঠল ভারতীয় যুবকের বিরুদ্ধে

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment