Advertisement

প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে

Asha Bhosle The sound of Bollywood dies aged 92 1 650x450
Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ তথা সঙ্গীতপ্রেমী মহল। জানা গেছে, বুকে সংক্রমণজনিত সমস্যার কারণে গতকাল তাঁকে মুম্বাইয়ের প্রখ্যাত ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি অবশেষে চিরবিদায় নেন এই মহান শিল্পী।

পরিবার সূত্রে খবর, তাঁর প্রয়াণের বিষয়টি প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান তাঁর নাতনি। খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহল থেকে শিল্পীর প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানানো হচ্ছে। আশা ভোঁসলের সঙ্গীতজীবন ছিল অত্যন্ত সমৃদ্ধ ও বর্ণময়। তিনি ২০টিরও বেশি ভাষায় হাজারেরও বেশি গান গেয়ে সঙ্গীত জগতে অমর হয়ে আছেন। তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৮ সালে পদ্ম ভূষণ সম্মানে ভূষিত হন।

এছাড়াও ১৯৯৭ সালে গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হন এবং ২০০০ সালে লাভ করেন দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড —যা ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান। পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁর শেষকৃত্য মুম্বাইয়ের শিবাজী পার্কে সম্পন্ন হবে। সেই উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাও নেওয়া হয়েছে। আশা ভোঁসলের প্রয়াণে সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হল। তাঁর কণ্ঠে অমর হয়ে থাকা অসংখ্য গান চিরকাল বেঁচে থাকবে শ্রোতাদের হৃদয়ে।

দুবেলা নিউজকে follow করুনঃ

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *