১২ বছর পর টি টোয়েন্ট বিশ্বকাপ ইংল্যান্ডের

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ ফিরলো না ১৯৯২ এর স্মৃতি। মেলবর্নে পাকিস্তানকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য টি টোয়েন্টি চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টসে জিতে ইংল্যান্ড প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস ৮ উইকেটের বিনিময়ে ১৩৭ রানে থেমে যায়। জবাবে ইংল্যান্ড ১৯ ওভারেই রান তুলে দেয় জস বাটলারের দল। ইংল্যান্ডের হয়ে ৫২ রানে অপরাজিত থাকেন বেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস ১ টি, রাশিদ খান ৩ টি, স্যাম করন এবং ক্রিস জর্দন ২ করে উইকেট নেন। অপরদিকে পাকিস্তানের হয়ে ক্যাপ্টেন বাবর করেন ৩২ রান, সান মাসুদ করেন ৩৮ রান। শাহীন আফ্রিদি, সাদাব খান ও মোহাম্মদ ওয়াসিম ১ করে এবং হারিস রাউফ ২ টি উইকেট নেন।

আরও পড়ুনঃ চলতি মাসেই চালু জোকা-তারাতলা মেট্রো!

এদিন শুরুতে পাকিস্তান শুরুটা ঠিক করলেও কিছু ওভার পরেই ছন্দপতন ঘটে, ১৫ রান করে ফিরে যান মোহাম্মদ রিজওয়ান। যখনই পাকিস্তান একটু মানিয়ে উঠছিলো ঠিক তখনি বাটলারের অসাধারণ ক্যাপ্টেনসি ইংল্যান্ডকে চাপ মুক্ত করছিলো। ফলস্বরূপ পাকিস্তান বড় রান করতে পুরোপুরি ব্যার্থ হয়। রান তারা করতে নেমে ইংল্যান্ডের শুরুটা খুব ভালো হয়নি। আলেক্স হেলস মাত্র ১ রান করে সাজ ঘরে ফেরেন। তারপর বাটলার ভালো খেলতে শুরু করলেও তা বেশিক্ষন দীর্ঘস্থায়ী হয়নি। ২৬ রান করে ফেরেন ইংল্যান্ড ক্যাপ্টেন। ঠিক এই সময় ইংল্যান্ডের ম্যাচের উইনার বলা ভালো বিশ্বকাপ উইনার বেন স্টোকস নিজের জাত চিনিয়ে গেলেন। তার ব্যাট থেকেই আসে জয়সূচক রান টিও। সাথে সাথেই শুরু হয় উৎসব।

আরও পড়ুনঃ মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে বন্ধ সাঁতরাগাছি সেতু

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment