সাঁতরাগাছি ব্রিজের যানজট সামলাতে ড্রোনে নজরদারি পুলিশের

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ গত ১৯শে নভেম্বর থেকে মেরামতির জন্য সাঁতরাগাছি ব্রিজের একাংশ বন্ধ রয়েছে। সেতুর এক্সপ্যানশন জয়েন্ট পাল্টালো কাজ চলছে। সেই জন্য সাঁতরাগাছি সেতু রাতে পুরোপুরি বন্ধ থাকছে এবং দিনের বেলায় একটি লেন দিয়ে এম্বুলেন্স ছোট গাড়ি বাইক ইত্যাদি চলাচল করছে। শুক্রবার থেকে কাজ শুরু হতেই প্রবল যানজটের সৃষ্টি হয় হাওড়া পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা রীতিমতো হিমশিম খায় এই যানজট সামলাতে গিয়ে। তারপর ড্রোনের মাধ্যমে নজরদারি ব্যবস্থা করা হয় যানজট সরানোর জন্য।

আরও পড়ুনঃ উত্তরাখণ্ডের প্রায় সব সেতুই বিপজ্জনক!

হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, ড্রোন সহ বিভিন্ন আধুনিক পদ্ধতি অনুসরণ করে তারা যানজট নিয়ন্ত্রণ করছেন। সোমবার থেকে যানজটকে প্রায় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিয়েছিল পুলিশ কর্মীরা। হাওড়া সিটি পুলিশের এক বিশাল টিম রবিবার রাত্রি এসে সেখানে মহড়া প্রস্তুতি করে। সেই প্রস্তুতি অনুযায়ী সোমবার সকাল থেকেই পুলিশ কমিশনারের নেতৃত্বে বিশাল বাহিনী রাস্তায় নামেন।

আরও পড়ুনঃ এগিয়ে গিয়েও হার আর্জেন্টিনার

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment