গ্রেফতার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। আজ সকাল বেলা তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাত তিনটের সময় তার ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় পুলিশ। ইতিমধ্যে তাকে ব্যাংকশাল আদালতে পেশ করা হয়েছে। শুরু হয়েছে শুনানি পর্ব।

আরও পড়ুনঃ ত্রিপুরাতে বিজেপির ঘাড়ে নিশ্বাস ফেলছে বাম-কংগ্রেস জোট

বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘী উপনির্বাচনে কংগ্রেসের জয়ের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মন্তব্য করেন সাংবাদিক সম্মেলনে। তিনি বলেছিলেন, অধীর চৌধুরী কন্যার আত্মহত্যা এবং তার গাড়ি চালকের মৃত্যু কিভাবে হয়েছে তা নিয়ে তিনি ‘অনেক কথা’ জানেন। তিনি যদি ‘মুখ খোলেন’ তাহলে বিপদে পড়বে অধীর বাবু। সেই ঘটনার জেরেই শুক্রবার পাল্টাস সাংবাদিক বৈঠক করেন কৌস্তভ বাগচী। সেই সাংবাদিক বৈঠকে তিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও প্রাক্ত মামলার দীপক ঘোষের একটি বইয়ের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে ‘ব্যক্তিগত আক্রমণ’ করেন বলে অভিযোগ। সেই সাংবাদিক সম্মেলনে কৌস্তভ বলেন, “দীপক ঘোষের লেখা বই এর সফট কপি তিনি সারা বাংলার মানুষের মধ্যে ছড়িয়ে দেবো। দুটো হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছি, যেখান থেকে এই বইটির সফট কপি চাইলেই যে কেউ পেয়ে যাবেন”।

আরও পড়ুনঃ প্রয়াত পাণ্ডব গোয়েন্দা স্রষ্ঠা

সূত্র মারফত খবর, শুক্রবার রাত্রি ৯টা নাগাদ বড়তলা থানার অন্তর্গত নীলমণি মিত্র স্ট্রিটের একটি জনৈক ব্যক্তি ফেসবুকে সেই সাংবাদিক বৈঠক দেখেন। তার মনে হয় এটি অন্যায় হয়েছে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। তাই তিনি রাত্রি ১০টার সময় বড়তলা থানায় এফআইআর দায়ের করেন। রাত্রি ২টোর সময় বটতলা থানার ১২ জন আধিকারিক কৌস্তভ বাগচী জিজ্ঞাসাবাদের জন্য তার বাড়ি ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দেন। সারারাত তাকে জিজ্ঞাসাবাদ এর পর সকালে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ ৪০ দিন পর জামিনে মুক্ত নওশাদ

এই গ্রেফতারি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন,”মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনরকম সমালোচনা মূলক মন্তব্য করা যাবেনা যদি কোন বিরোধী দল বা বিরোধী মত তাকে সমালোচনা করে তাকেই গ্রেফতার হতে হবে এবং মিথ্যা মামলার মুখোমুখি হতে হবে।” বামপন্থী আইনজীবী সব্যসাচীর চ্যাটার্জি তার ফেসবুকে লিখেছেন, “কৌস্তুভের গ্রেফতারি বেআইনি”।
ধৃত কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি কে ইতিমধ্যেই ব্যাংকশাল আদালতে পেশ করা হয়েছে। শুরু হয়েছে শুনানির কাজ।

আরও পড়ুনঃ সাগরদীঘিতে জোড় ধাক্কা তৃণমূলের

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment