ময়নাগুড়িতে আগুনে পুড়ল প্রায় লক্ষাধিক টাকা

দুবেলা, রিয়া বিশ্বাস: সোমবার ময়নাগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে হটাৎ আগুন লাগার ঘটনা ঘটে। এই দুর্ঘনার জেরে বাড়িতে থাকা প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে খবর। পরিবার সূত্রে জানা গিয়েছে, সেই সময় ওই বাড়ির উনুনে জল গরম হচ্ছিল। আচমকাই সেখান থেকে আগুন লেগে যায় বাড়িতে। নিমেষের মধ্যে গোটা বাড়িতে দাউ দাউ করে সেই আগুন ছড়িয়ে পড়ে। বাড়িটির পাশে থাকা স্থানীয় মানুষজন দ্রুত ছুটে আসেন আগুন নেভাতে। খবর পাওয়া মাত্র আসে দমকল কর্মীরাও। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরিবার সূত্রের খবর,ওই বাড়ির মালিক কাঠের ব্যবসা করেন।যে ঘরে আগুন লেগেছিল…

SSC নিয়োগ বাতিল প্রাতিষ্ঠানিক দূর্নীতি- সুজন চক্রবর্তী

দুবেলা, দিশা সাহা মন্ডল (সম্পাদনা- অনীশ মাল)ঃ পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন দ্বারা 2016 সালে নিয়োগ প্রাপ্ত ২৫,৭৫৩ শিক্ষকদের চাকরি বাতিল করল সুপ্রিমকোর্ট। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার বিরুদ্ধে এবার প্রশ্ন তুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ২০১৬ সাল থেকে শুরু হয় এই আইনি লড়াই, শয়ে শয়ে শিক্ষক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান এই আশায় – যে যোগ্যরা যাতে চাকরি থেকে বঞ্চিত না হয়। ফলত এতদিন ধরে চলা সংগ্রাম বৃথা যায় । সুপ্রিমকোর্ট জানায় ২০১৬ সালের ssc প্যানেল দ্বারা যোগ্য অযোগ্য প্রার্থী যাচাই করা সম্ভব নয় তাই পুরো প্যানেল বাতিল করা হোক এবং রাজ্যকে তিন মাসের…

সল্টলেকে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

দুবেলা, রিয়া বিশ্বাস: শুক্রবার, দুপুরে সল্টলেক সেক্টর ফাইভের ফিলিপস মোড় সংলগ্ন একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানাটি মূলত হোলোগ্রাম তৈরির কাজ করত এবং ভিতরে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল। দুপুর আড়াইটে নাগাদ আগুন লাগার পর কারখানার ভিতর থেকে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর পেয়ে দমকলের আটটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, প্রথমে বাইরে থেকে জল ছিটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। কারখানার ভিতরে কেউ আটকে…

দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন মুখ্যমন্ত্রীর

দুবেলা, রিয়া বিশ্বাস: জমজমাট দীঘার জগন্নাথ ধাম। মঙ্গলবার মহাযজ্ঞ, এবং এই মন্দিরের ধজা উত্তোলন করা হয়। বুধবার মন্দির প্রদক্ষিণের পর মূর্তি স্থাপন তারপর অধিবাস অভিষেকের পর চক্ষুদান করা হয় জগন্নাথ দেবের। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচিত হলো। ঘড়ির কাটায় তখন ৩ টে বেজে ১৪ মিনিট,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন করেন। মুখমন্ত্রী উপহার হিসেবে দেন সোনার ঝাড়ু। বঙ্গপোসাগরের পাশে প্রতিষ্ঠিত করা হয় জগন্নাথ মন্দির। ২০ একর জায়গা জুড়ে এই মন্দির। বহু প্রতীক্ষিত এই মন্দির নির্মাণে প্রায় ৪০০ রাজস্থানী কারিগর ও ৭ জন ইঞ্জিনিয়ার যুক্ত ছিলেন। উদ্বোধনের আগে…

জগন্নাথ মন্দিরে মমতার সঙ্গে সাক্ষাৎ দিলীপ ঘোষের, বিতর্ক বিজেপিতে!

দুবেলা, রিয়া বিশ্বাস: পর্যটকদের জন্য ভ্রমনের অন্যতম স্থান দীঘা। তবে এ যেন আলাদাই চমক এবার দিঘাতে। এমন উপচে পরা ভিড় যা আগে কখনোই দেখা যায়নি দিঘায়।প্রতিষ্ঠিত হল দিঘায় জগন্নাথ ধাম। আর এই মন্দির উদ্বোধনেই এমন ভিড়। বুধবার অক্ষয় তৃতীয়ায় দিঘায় নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমান সংসদ সদস্য দিলীপ ঘোষও। স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে তিনি মন্দিরে যান ও পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দিলীপ ঘোষ জানান, এই সাক্ষাৎ সম্পূর্ণ সৌজন্যমূলক এবং অরাজনৈতিক। তিনি বলেন,…

শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দুবেলা, রিয়া বিশ্বাস: উধমপুরে জঙ্গি হামলায় শহিদ নদিয়ার সেনা জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শহিদের দেহ নদিয়ার পাথরঘাটায় গ্রামের বাড়িতে আনা হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী ঝন্টু শেখের দাদাকে ফোন করে পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি জানান, রাজ্য সরকার শহিদ পরিবারের পাশে আছে এবং তাঁদের পাশে থেকে সবরকম সাহায্য করবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ঝন্টুর স্ত্রী ঝুমা শেখকে সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। ঝন্টু আলি শেখ ছয় প্যারা স্পেশ্যাল ফোর্সের হাবিলদার পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার উধমপুরের বসন্তগড় এলাকায় জঙ্গিদের…

শেষের পথে কল্যাণী এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ

দুবেলা, অলিভিয়া মন্ডল: কল্যানী এক্সপ্রেসের কাজ ইতিমধ্যে প্রায় শেষের দিকে। সোদপুর মুরাগাছা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার বিস্তৃত রোড টির কাজ শেষ, কিন্তু এখনও মুরাগাছা থেকে নিমতা প্রায় ৪ কিমি পথের কাজ এখনও বাকি। কল্যানী এক্সপ্রেস আবার বেলঘরিয়া এক্সপ্রেসের সাথে সংযুক্ত হবে সেই কাজও শুরু হয়ে গিয়েছে। আশা করা যায় এই বছরের মধ্যেই কাজ পুরোপুরি সম্পন্ন হবে। কল্যানী এক্সপ্রেস দীর্ঘ ৪৪ কিলোমিটার (২৫ মাইল) বিস্তৃত এই রোডটি কলকাতা শহরের সঙ্গে নদীয়া জেলার উপনগরী গুলির সাথে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার নিমতায় রাস্তা টি শুরু হয়ে কল্যানী অবধি প্রসারিত হয়েছে।…

শহরের বুকে এক টুকরো ফুসফুস সুভাষ সরোবর  

দুবেলা , অনীশ মালঃ ইট-পাথরের মোড়া শহরের আনাচেকানাচে লুকিয়ে থাকা একটুখানি বনানী কিংবা জলাশয় ঘিরে ছড়িয়ে আছে বেশ কিছু সবুজ স্বাসের সন্ধান। আমাদের অতি পরিচিত রবীন্দ্র সরোবরের মতই পূর্ব-কলকাতার বেলেঘাটায় অবস্থিত সুভাষ সরোবর পার্ক একটি, যা শহরের কোলাহল থেকে একটু স্বস্তি খুঁজে নেওয়ার আদর্শ একটি জায়গা। প্রায় ৭৩ একর জায়গা জুড়ে বিস্তৃত এই এলাকা মূলত ‘সুভাষ সরোবর’ নামক একটি লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই সরোবরে শীতকালে বিভিন্ন পরিযায়ী পাখির আনাগোনা লক্ষ করা যায়। সকালবেলা হালকা কুয়াশার মধ্যে এই পাখিদের কলতান এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। সরোবরের চারপাশে রয়েছে সুসজ্জিত হাঁটার…

আশার আলো দিয়ে, ভরসা কেড়ে নেয়?

দুবেলা, শ্রদ্ধা দাস: উত্তর কলকাতার বুকে দমদম সংলগ্ন এলাকার 59 কালী চরণ ঘোষ রোডে অবস্থিত “SHBANAYAKHOSPITAL”(SHBH)” এই হাসপাতালকে নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে যেমন আধুনিকতার মাধ্যমের দ্বারা চিকিৎসা রোগীর কাছে আসার আলো দেখায়, আবার ঠিক প্রশ্ন উঠেছে স্বপ্নভঙ্গরের।  উঠেছে নানা জল্পনা ও প্রশ্ন। ইতিবাচক দিক থেকে বললে এই হাসপাতালে ১০১ শয্যার আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, ২৪ ঘণ্টার এমার্জেন্সি পরিষেবা (24 × 7)এবং প্যাথলজি, গাইনি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্সসহ একাধিক বিভাগ রয়েছে। বলতে গেলে সব রোগের চিকিৎসা এখানে হয়ে আসছে। কিন্তু ইতিবাচক দিকেও ছাপিয়ে খবরের শিরোনাম হয়ে উঠেছে নেতিবাচক দিকও। হসপিটাল এর বিরুদ্ধে উঠেছে নানা…

আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি আক্রমণের বিরুদ্ধে পথে নামল SFI

দুবেলা, জুম দত্ত: কলেজেস্ট্রীট মোড়ে বাম ছাত্র সংগঠন SFI এর তরফ থেকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বর্তমান নিয়োগ দুর্নীতির আবহে, চাকরিহারা যোগ্য শিক্ষকরা গতকাল ৯ই এপ্রিল রাজ্যজুড়ে বিভিন্ন ডিআই অফিসে বিক্ষোভ জানান। সেই বিক্ষোভ চলাকালীন পুলিশ  আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করেন। এর প্রতিবাদেই আজ পথে নামল SFI। এছাড়াও তাদের দাবি ছিল যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া, যোগ্য অযোগ্য এর তালিকা তৈরি করা। এদিন ঠিক ৩:৩০ নাগাদ কলেজস্ট্রীট এর মহাত্মা গান্ধী রোডে জমায়েত করে SFI এর নেতৃত্ব ও সদস্যগণ। উপস্থিত ছিলেন SFI এর কলকাতা জেলার সভাপতি কমরেড বর্ণনা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন…