দুবেলা, রিয়া বিশ্বাস: জলপাইগুড়িতে দুটি হোমের দুই কন্যার বিবাহ নিয়ে ব্যাপক তোর জোর শুরু হয়েছে হোম কর্তৃপক্ষদের মধ্যে। ছোটো বেলা থেকেই হোমে কাটানো জীবন। পরিবারের তেমন নিজের বলতে কেউ নেই বললেই চলে। হোমেই বড়ো হয়ে ওঠা, ১৮ বছর বয়স অবদি একটি হোমে কাটানো। তারপর পরিবর্তিত হয়ে অন্য একটি জায়গায়। তবে এবার তাদের বিবাহের পালা। দুই হোম কন্যাই নিজের পরিবার পাবে। এই খুশিতেই ধুমধাম করে আয়োজন করতে চলেছে হোমেই বিবাহ অনুষ্ঠান। পাত্র পছন্দ,থেকে শুরু করে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হোম থেকেই বিয়ে হচ্ছে তাঁদের। বিয়ের কেনাকাটা থেকে নেমন্তন্ন, ভুরিভোজের আয়োজন,…
Category: রাজ্য
উল্টোডাঙায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ২০৮ টি পরিবারের নতুন ঠিকানা
দুবেলা, রিয়া বিশ্বাস: ৪ জুলাই শুক্রবার, কলকাতা পুরসভা ঘোষণা করেছে, উল্টোডাঙার বাসন্তী কলোনির পূর্বালি পার্ক এলাকায় ‘বাংলার বাড়ি’ নামে একটি নতুন আবাসন প্রকল্পের শিলান্যাস হয়েছে। এই প্রকল্পে মোট ২০৮টি পরিবারের জন্য ১৩টি চারতলা ভবন নির্মিত হবে। প্রতিটি ফ্ল্যাট প্রায় ৩০০ বর্গফুট জায়গাসহ ডিজাইন করা হয়েছে, যাতে পরিবারগুলো নিজের মতো করে নিরাপদ, সুস্থ ও সুষ্ঠু জীবন যাপন করতে পারে। বর্তমানে, ওই পরিবারগুলো খালপাড়ের তীরে অস্থায়ী বাস করছেন, যেখানে জল বা বিদ্যুৎ ব্যবস্থাপনায় সমস্যার সম্মুখীন হচ্ছেন । নতুন ফ্ল্যাটে প্রতিটি পরিবার পাবেন নিজস্ব জল ও বিদ্যুৎ সংযোগ, যার ফলে বিদ্যুতের বিল ভাগাভাগির ঝামেলাও…
গাইঘাটায় ভুয়ো পুলিশ অঙ্কিত, কেন পুলিশ সেজে তার এই প্রতারণা!
দুবেলা, রিয়া বিশ্বাস: উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা থানা সংলগ্ন ঠাকুরনগর শিমুলপুর এলাকা থেকে এক ভুয়ো কনস্টেবল কে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওই যুবকের নাম অঙ্কিত ঘোষ। গত এক বছর ধরে ভুয়ো পুলিশ সেজে প্রতারণা করে চলেছে।তবে ‘ভুয়ো পুলিশ’ অঙ্কিতের গল্পটা ঠিক কেমন? কেনই বা পুলিশ সেজে ঘুরতে হল তাকে? এত দিন ধরে সে চাকরি করছেন মাসের শেষে স্যালারিও বা কিভাবে দিতো বাড়িতে। এসব প্রশ্নই ঘোরাঘুরি করছে সাধারণ মানুষদের মনে। প্রত্যেকদিন সকালে আয়রন করা পুলিশের পোশাক,বুট, ফিটফাট হয়ে বেরিয়ে পড়তেন স্টেশনে, গন্তব্য বিকাশ ভবন। সেখানেই নাকি ছিল তার পোস্টিং। তবে…
গাইঘাটায় গ্রেপ্তার ভুয়ো পুলিশ
দুবেলা, রিয়া বিশ্বাস: গাইঘাটা থানা সংলগ্ন শিমুলপুর এলাকায় ভুয়ো পুলিশ হিসেবে গ্রেপ্তার করা হলো এক যুবককে। ধৃতের নাম অঙ্কিত ঘোষ। নিজেকে কনস্টেবল হিসেবে পরিচয় দিত সব জায়গায়। প্রতিবেশী থেকে শুরু করে বন্ধুবান্ধব সকলেই জানে যে অঙ্কিত পুলিশের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। তবে কেউ কিন্তু তার রেজাল্ট ক্ষতিয়ে দেখেননি। পরনে পুলিশের পোশাক, হাতে লাঠি, নামের প্লেট সমস্ত কিছুই ঠিক যেমনটা একজন সত্যিকারের কনস্টেবল এর কাছে থাকে। অঙ্কিতের গাড়িতে পর্যন্ত পুলিশ লেখা ছিল। তিনি একাধিকবার পুলিশের পোশাক পড়ে বাড়ি থেকে বেরিয়েছেন। এমনকি সামাজিক মাধ্যমেও বহু ছবি পোস্ট করা রয়েছে পুলিশ সাজে। পরিবার…
কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার TMCP নেতা
দুবেলা, রিয়া বিশ্বাস: আরজিকর ঘটনার পর ফের কলেজে গণধর্ষণ। কলকাতার কসবা এলাকার এক সরকারি আইন কলেজে এক ছাত্রীর গণধর্ষণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত ২৫ জুন সন্ধ্যায়, যখন কলেজ চত্বরেই এক ছাত্রীকে ক্যাম্পাসের নিরাপত্তাহীন একটি গার্ড রুমে আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগে জানানো হয়েছে, এক প্রাক্তন ছাত্র, যিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি মেয়েটিকে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। ছাত্রী প্রত্যাখ্যান করে, আর এই রাজি না হওয়ার কারণেই তাঁকে ক্যাম্পাসেই আটকে রেখে ধর্ষণ করা হয়।পাহাড়ায় থাকে দুই যুবক।গোপনে তোলা ভিডিও ভাইরাল করার ভয় পর্যন্ত দেখানো…
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি
দুবেলা, রিয়া বিশ্বাস : যাদবপুর বিশ্ববিদ্যালয় মানেই নানান সমালোচনায় সবার আগে।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্র তার অসাধারণ কৃতিত্বের মাধ্যমে নজর কেড়েছেন গোটা দেশের। সফটওয়্যার ও প্রযুক্তি ক্ষেত্রে শীর্ষস্থানীয় একটি বহুজাতিক সংস্থা বেঙ্গালুরুতে নিযুক্ত করেছে তাকে। বার্ষিক প্যাকেজ ১ কোটি ৪৫ লক্ষ টাকা। এত বড় একটি প্যাকেজে একজন ছাত্রের নিয়োগ, বিশেষ করে ভারতে থেকে পাস করা একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রের জন্য, নিঃসন্দেহে এক বিরল সম্মানের ঘটনা। এর আগেও এমন বাইরের দেশে গিয়ে এমন চাকরি পেয়েছে অনেকেই সেখানে ১ কোটি ৮০ লক্ষ টাকা অবদি বর্ষিক প্যাকেজ ছিল। তবে ভারতের বুকে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের…
আগরপাড়ায় মা আনন্দময়ী কৃপা তোরণ নির্মাণের সূচনা বিধায়ক নির্মল ঘোষের
দুবেলাঃ বহুদিনের দাবি এবার বাস্তবায়িত হল পানিহাটির অন্তর্গত আগরপাড়ার মানুষের। তাদের চাহিদা মাথা রেখে এলাকার বিধায়ক নির্মল ঘোষ এলাকার আনন্দময়ী কৃপা তোরণ নির্মাণের সূচনা করেন। আরও পড়ুনঃ সত্য ঘটনা অবলম্বনে: জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’ ১৯৬০ সালে পানিহাটির অন্তর্গত আগরপাড়ার দক্ষিণ প্রান্তে গঙ্গার তীরে মনোরম পরিবেশে, উত্তর কলকাতার বিশিষ্ট আইনজীবী, পরহিতৈষী ও সমাজ সেবী ভূপেন্দ্রনাথ বসুর বাগানবাড়িতে আনন্দময়ী মার আশ্রম প্রতিষ্ঠিত হয়। মা আনন্দময়ীর ১৩০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দময়ী আশ্রম আগরপাড়া এবং পানিহাটি মিউনিসিপালিটি উদ্যোগে মা আনন্দময়ী কৃপা তোরণ নির্মাণকল্পের আজ ভিত্তি স্থাপন হয়ে গেল আগরপাড়া তেতুলতলা বিটি রোডের সংযোগস্থলে। এই অনুষ্ঠানের…
এভারেস্ট জয় করে না ফেরার দেশে পাড়ি সুব্রত ঘোষের
দুবেলা, রিয়া বিশ্বাস: রানাঘাটের খিড়কিবাগান লেনের বাসিন্দা এবং পেশায় শিক্ষক সুব্রত ঘোষ (৫২)। এভারেস্ট শৃঙ্গ জয় করেও আর বাড়ি ফিরতে পারলেন না সুব্রত। পর্বতজয় করে ফেরার পথেই মৃত্যু হল অভিজ্ঞ এই পর্বতারোহীর। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রানাঘাট থেকে শুরু করে গোটা পর্বতারোহণ মহলে। সুব্রতবাবু উত্তর ২৪ পরগনার কাপাসহাটি মিলনবিথী বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ পর্বতারোহী হিসেবে পরিচিত ছিলেন। এর আগে তিনি মাউন্ট রামজ্যাক, মাউন্ট ব্ল্যাক পিক, স্টক কাংরি সহ একাধিক পর্বতশৃঙ্গ জয় করেছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁর স্বপ্ন ছিল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট…
স্কাউট ও গাইডদের ভূমিকায় প্রশংসা পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের
দুবেলা, হিন্দোল সেন চট্টোপাধ্যায়: পূর্ব রেলওয়ের উদ্যোগে আজ ফেয়ারলি প্লেসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো স্টেট কাউন্সিলের ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব রেলওয়ের মহাব্যবস্থাপক ও সংগঠনের প্যাট্রন শ্রী মিলিন্দ দেওউস্কর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্ব রেলওয়ের মুখ্য প্রধান কর্মী আধিকারিক ও স্টেট চিফ কমিশনার শ্রীমতী জারানি ফিরদৌসি, মুখ্য প্রধান প্রকৌশলী শ্রী বিক্রম গুপ্ত, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (EnHM) শ্রী সুদর্শন বিজয়, এবং চিফ পার্সোনেল অফিসার (অ্যাডমিনিস্ট্রেশন) ও স্টেট কমিশনার (গাইডস) শ্রীমতী জে.পি. কুসুমাকর সহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা। দিনের সূচনা হয় প্রার্থনার মধ্য দিয়ে। এর পরেই এক…
মালদা ট্রেন বিভাগে সাবওয়ে নির্মাণের জন্য ট্রেন পুনঃনির্ধারণ
দুবেলা, নেহা ব্যানার্জী: পূর্ব রেল মালদা বিভাগের তিলডাঙ্গা-বনিডাঙ্গা শাখায় সাবওয়ে তৈরির কাজ শুরু হবে। রোজকার যাত্রী এবং স্থানীয়দের নিরাপত্তা ও সুবিধার্থে এই উদ্যোগ নেওয়ার কথা ভাবা হয়েছে। এই পরিকাঠামোগত উন্নয়নগুলি সাধারণ মানুষের রোজকার যাতায়াতের ক্ষেত্রে ভীষন কার্যকরী ভূমিকা নেবে। পূর্ব রেল মালদা বিভাগে এতদিন কোনরকম সাবওয়ে না থাকার কারণে রোজকার যাত্রীদের কখনো কখনো সমস্যার মুখোমুখি হতে হয়। কখনও কোনো দুর্ঘটনা ঘটে যার ফলে দীর্ঘসময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে। সাধারণ মানুষের জন্য যা খুবই সমস্যাজনক। এই সাবওয়ে নির্মাণের ফলে যাত্রার সময় হ্রাস পাবে এবং বিভিন্নরকম রেল দুর্ঘটনার ঝুঁকিও কমে ফলে পথচারী…
