দুবেলা, রিয়া বিশ্বাস: বৃষ্টির যেন কোনো বিদায় নেই। টানা প্রত্যেকটা দিন বৃষ্টি। আর তার ফলেই জমে রয়েছে জল। রাস্তাঘাট, মাঠ এমনকি বাড়ির ভেতরে ও জল ঢুকে রয়েছে উত্তর দমদমের বারাতি ডেবিনগরে শনিবার সকালে এক মাত্র পাঁচ মাস বয়সি শিশু কন্যা, রিশিকা ঘোষাই, মাতার অচেতন মুহূর্তে ঘরের ভেতরে জমে থাকা জলে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছে। হঠাৎ শিশুটি খাট থেকে পড়ে ঘরের ভিতরে জমে থাকা বর্ষাজলেই ডুবে যায়। দ্রুত প্রথমে উত্তর দমদম পৌর হাসপাতলে নেওয়া হলেও, বিকেআরয় শিশু হাসপাতালে পৌঁছানোর আগেই তাকে মৃত ঘোষণা করা হয়। দীর্ঘ দিন ধরে বিতর্কিত গড়নের ও…
Category: রাজ্য
একবছরেও মেলেনি বিচার, ঝাঁটা হাতে সিজিও অভিযানে অভয়া মঞ্চ
দুবেলা, পুজা বসুঃ আর জি কর কান্ডের একবছর হতে চলেছে ৯ আগস্ট। বিচারের দাবিতে পথে নামে মানুষ তবে বিচার এখনো অধরাই। এতদিনেও বিচার না মেলায় আজ সিজিও অভিযান করে ‘অভয়া মঞ্চ’। তাদের সাথে ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস’ ও যোগ দেয় অভিযানে। হাতে ঝাঁটা ও প্রতীকী তালা- চাবি নিয়ে বিক্ষোভ দেখায় তারা। ৮ আগস্ট ২০২৪ এর রাতে আরজিকর হাসপতালে ধর্ষন ও খুন হয় এক তরুণী চিকিৎসক। সেই ঘটনার একবছর পূরণ হতে আর কয়েকদিনই বাকি। তবুও মেলেনি বিচার। তার প্রতিবাদে আজ বিকেলে স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে সিজিও কমপ্লেক্স অভিযান চালায় সংগঠন দুটি।…
ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে সরব অর্থনীতিবিদ অমর্ত্য সেন
দুবেলা, পুজা বসুঃ বেশ কয়েকদিন ধরেই ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা হতে হচ্ছে এমন খবর দেখা যাচ্ছে বারংবার। কোথাও বাংলা বলায় বাংলাদেশী আখ্যা দেওয়া হয়েছে আবার কোথাও তুলে নিয়ে গিয়ে করা হয়েছে মারধর। রেহাই পাইনি প্রবীণ থেকে শিশু কেউই। বেশ কয়েকদিন আগে এর প্রতিবাদে বোলপুরে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। এবার এই ঘটনার প্রতিবাদে সরব হলেন বর্ষীয়ান নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আজ শান্তিনিকেতনের নিজের বাড়ি ‘ প্রতীচী ‘ তে আসেন তিনি। সঙ্গে ছিলেন কন্যা নন্দনা দেব সেন। মহকুমাশাসক আয়ন সেন ও বোলপুরের এম ডি পি রিকি আগরওয়াল তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। আপাতত ১৯…
একলাফে ২৫ হাজার টাকা দুর্গাপুজোর অনুদান বৃদ্ধি মুখ্যমন্ত্রীর, পাল্টা খোঁচা শুভেন্দুর
দুবেলা, পুজা বসুঃ রাজ্যজুড়ে এখন ভোটের আমেজ তবে পুজো আসতেও আর বেশী দেরি নেই। তাই ভোটের মুখে পুজো কমিটি গুলির জন্য বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর। একলাফে ২৫ হাজার টাকা অনুদান বৃদ্ধির সিদ্ধান্ত মমতার সাথে বেশ কিছু নির্দেশিকাও দিলেন তিনি। “ঘুষ দিয়ে লাভ নেই ” পাল্টা খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। সেপ্টেম্বরের শেষই এবারের পুজো । হাতে আর খুব বেশিদিন সময় বাকি নেই। তাই আজ বৃহষ্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটি গুলির সাথে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রত্যেক বছর পূজো কমিটি গুলিকে অনুদান দেওয়া হয়। আগের বার অর্থাৎ ২০২৪ সালে পূজো কমিটি গুলিকে…
আমি বেঁচে থাকতে NRC করতে দেব না- মমতা
দুবেলা, রিয়া বিশ্বাস: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সমাবেশে পুনরায় ঘোষণা করেছেন, “আমি বেঁচে থাকতে NRC করতে দেব না।” বোলপুরে আয়োজিত এক সভায় মমতা এই মন্তব্য করেন, যেখানে তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে এক জোরালো বার্তা দেন। মমতা বলেন, “আমাদের রাজ্যে NRC আসতে দেব না। কেউ যদি আমাদের রাজ্যে আসতে চায়, তাদের থেকে এক টাকাও নিতে দেব না। আমাদের রাজ্য সবার জন্য উন্মুক্ত, কিন্তু কাউকে অসম্মানিত হতে দেব না।” তিনি আরও বলেন, “বাঙালি, মুসলমান, আদিবাসী, হিন্দু, বা অন্য যে কোনো সম্প্রদায়ের মানুষ—সবাই আমাদের এক সাথে চলবে। কিন্তু কেউ যদি আমাদের একতার…
২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক চাকরিহারাদের
দুবেলা, পূজা বোস: এসএসসি দুর্নীতি মামলায় চাকরী গেছে বহু নির্দোষ মানুষের। বহুদিন ধরেই তারা আন্দোলন ও করছেন তবে ফল তেমন হয়নি। ২১ জুলাইয়ের দিন চাকরিহারা প্রার্থীদের একাংশ দিল্লির উদ্দেশ্য রওনা হয়েছিলেন , সেখানেও চলছে কর্মসূচি। এবার পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী , চাকরিজীবী, চাকরিহারা ঐক্য মঞ্চ ও সংগ্রামী যৌথমঞ্চের তরফে ২৮ জুলাই দেওয়া হল ‘নবান্ন অভিযানে’ ডাক । বহুদিনধরেই বঞ্চিত তারা, আন্দোলন করেও বিশেষ লাভ হয়নি তাই এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইলেন বঞ্চিত চাকরিহারা প্রার্থীরা। ২৮ জুলাই চাকরিহারা ঐক্য মঞ্চের তরফে দেওয়া হয়েছে এই ‘ ‘নবান্ন অভিযান’- র ডাক। এই উদ্দেশ্য…
কেন্দ্রের আপত্তি তাই, ‘অপরাজিতা বিল’ ফেরত রাজ্যপালের
দুবেলা, পূজা বোস: ২০২৪ সালের ৯ অক্টোবর আর জি কর ধর্ষন ও খুন কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। সেই সময়ই ৩ সেপ্টেম্বর ধর্ষকের শাস্তি প্রণয়ন বিষয়ে বিধানসভায় ‘ অপরাজিতা উইমেন অ্যান্ড চিল্ড বিল-২০২৪ ‘ পেশ করে রাজ্যে সরকার। বিলটি পাশের জন্য পাঠানো হয় রাজ্যপালের কাছে। আর জি করের সেই নৃশংস ঘটনার এক বছর পূর্ণ হতে আর বেশি দেরি নেই। এরই মধ্যেই কেন্দ্রের আপত্তির প্রসঙ্গ তুলে ‘অপরাজিতা বিল’ ফেরত পাঠালো রাজভবন। মৃত্যুদণ্ড সহ বেশ কয়েকটি বিষয়ে কেন্দ্রের আপত্তি প্রসঙ্গকে তুলে ধরে ‘ অপরাজিতা বিল ‘ ফেরত পাঠালেন রাজ্যপাল সি ভি…
মহারাষ্ট্রে বাঙালি শ্রমিককে খুনের অভিযোগে চাঞ্চল্য
দুবেলা, রিয়া বিশ্বাস: মহারাষ্ট্রের ভাশি এলাকায় এক বাঙালি শ্রমিককে নৃশংসভাবে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম আবু বকর মন্ডল (৩৩), যিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা ছিলেন। তিনি মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করতেন। ২০ জুলাই থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মোবাইল বন্ধ থাকায় পরিবার উদ্বিগ্ন হয়ে নিখোঁজ ডায়েরি করে। পরে ভাশি এলাকায় একটি পুকুর থেকে একটি ব্যাগে ভরা, ক্ষতবিক্ষত ও টুকরো করা দেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্ত হওয়ার পর নিশ্চিত হওয়া যায় যে সেটিই আবু বকর মন্ডলের দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি কাটাছেঁড়া…
সন্দেশখালি থেকে জাল নোট উদ্ধার
দুবেলা, রিয়া বিশ্বাস: ১৯ জুলাই শনিবার,উত্তেজনাপূর্ণ এক বড় উদ্ধার নিয়ে আলোড়ন ছড়ালো উত্তর ২৪ পরগনায়। সন্দেশখালির ধামাখালি ফেরিঘাট এলাকায় অবস্থিত “রয়্যাল” নামে একটি হোটেল (বা গেস্ট হাউস) থেকে পুলিশ এক বিশাল পরিমাণে জাল ভারতীয় নোট উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৯ কোটি থেকে ১০ কোটি মূল্যে এই জাল নোট পেয়েছে তারা। অভিযানে সন্দেহভাজন দুইজন দেবব্রত চক্রবর্তী (মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা) ও সিরাজউদ্দিন মোল্লা (জীবনতলা, ক্যানিং) কে গ্রেপ্তার করা হয়েছে। তারা শুক্রবার দুপুরে হোটেলে ‘রুম নং ২০৬’ তে ঢুকে স্যুটকেস ও ব্যাগের মধ্যে ওই নোট ভরে রাখে বলে জানাচ্ছেন…
