তীর্থ করতে গিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তারকেশ্বরে গঙ্গায় নিখোঁজ

উত্তর 24 পরগনা : গতকাল বিকেল পাঁচটা নাগাদ তীর্থ করতে গিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সুদীপ সর্দার ওরফে টুকাই (১৮) গঙ্গায় তলিয়ে গেল। এখনো কোনো খবর পাওয়া যায়নি বলে পরিবার সূত্রে জানা গেছে। সাঁতার জানতো না সে। তার পরনে ছিল ঘিয়ে রঙের বারমুডা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার নিমাই তীর্থের ঘাটে। নিখোঁজ ছাত্রের বাড়ি মছলন্দপুর সাদপুর মাহেলি পাড়ায়। সে ছোটবেলা থেকেই মামার বাড়িতে থেকে পড়াশুনা করতো রাজবল্লভপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। মায়ের নাম অপর্ণা মাহেলি। ছাত্রের বাবা সন্ন্যাসীচরণ সর্দারের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর বাপের বাড়িতেই থাকতে শুরু করেন…

প্রয়াত জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

দুবেলাঃ প্রয়াত জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় ৷ রাত ১.১০ মিনিটে তিনি প্রয়াত হয়েছেন ৷ জানতে পারা গিয়েছে গতকাল একটি চ্যানেলে সাক্ষাৎকারের পরে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন ৷ বাড়িতেই স্যালাইনের ব্যবস্থা করা হয় ৷ হৃদরোগে  রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়৷ একাধিক জনপ্রিয় বাংলা চলচ্চিত্রে ও ধারাবাহিকে অভিনয় করেছেন প্রয়াত এই অভিনেতা ৷ একাধিক জনপ্রিয় বাংলা ছায়াছবিতে সেইঅ ছবিগুলি সুরের আকাশে, লাঠি, সবার উপরে মা, তুফান, ইন্দ্রজিৎ, সখী তুমি কার, দান প্রতিদান, ভাই আমার ভাই, মায়ার বাঁধন, আপন হল পর-সহ একাধিক ছবিতে তিনি নায়কের ভূমিকায় দশকের পর দশক ধরে…

বাড়বে গরম, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে

দুবেলা: আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলায়। নিম্নচাপ মায়ানমারে ঢুকে যেতেই পূর্বালী হওয়ায় ভর করে জলীয়বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে আগামী কয়েকদিন ভ্যাপসা গরম আরো বাড়বে। DUBELA NEWSপ্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ dubela.in

মহেশতলায় পথদুর্ঘটনায় মৃত ১

দুবেলাঃ ঘটনাটি মহেশতলার বজবজ ইএসআই হাসপাতালের সামনে বজবজ ট্রাঙ্ক রোডের উপর। বজবজের দিক থেকে মহেশতলা বাটার দিকে যাবার সময় ইএসআই হাসপাতালের সামনে রাস্তায় রাখা অস্থায়ী গার্ড ওয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এক বাইক আরোহী যুবক। ধাক্কা মরার পর ছিটকে পড়ে রাস্তার উপরে। ঘটনার পরে স্থানীয়রা তাকে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপরই স্থানীয় এবং মৃতের পরিবারের লোকজন বজবজ ইএসআই হাসপাতাল এলে উত্তেজনা সৃষ্টি হয়। হাসপাতালে ভাঙচুর করে পরিবারের লোকজন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গেলে মৃতের পরিবারের লোকজনের সাথে পুলিশের বচসা শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার…

গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান পদে শপথ

উত্তর ২৪ পরগনা: অবশেষে স্বপ্ন পূরণ। রাজনৈতিক জীবনের উত্থান পতনের মধ্য দিয়ে অবশেষে স্বপ্ন পূরণ ঘটল শংকর দত্তের। চেয়ারম্যান হিসেবে অভিষেক নিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে গোবরডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলররা শপথ বাক্য পাঠ করে গোবরডাঙ্গা পৌরসভা পরিচালন করার অঙ্গীকারবদ্ধ হলেন। শপথ বাক্য পাঠ করান বারাসাত মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আধিকারিক আশীষ কুমার মুখার্জি। শপথ গ্রহণ অনুষ্ঠানে সকল কাউন্সিলররাই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সিপিআইএম কাউন্সিলর বাপি রায়। পৌরসভার ‘মিটিং রুমে শপথ বাক্য পাঠ করেন সকল কাউন্সিলররা। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে ভোটদানের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন শংকর…

স্টার নাইট গ্যালাক্সি অ্যাওয়ার্ডে র‍্যাম্প মাতালো কচিকাঁচারা

দুবেলাঃ High Hopes Asia Pacific India আয়োজিত স্টার নাইট গ্যালাক্সি অ্যাওয়ার্ড সিজন 2 অনুষ্ঠিত হয়ে গেল বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে। এই অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে ফ্যাশন শো এর আয়োজন করা হয়। কিডস, টিনস, মিস্টার, মিস, এবং মিসেস। এই অনুষ্ঠানে সংবেদন নামক একটি এনজিও শারীরিক প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে একটি ramp show তে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল বাগনান। এই অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান প্রদান করা হয়। যার মধ্যে গানের জগত থেকে সম্মানিত হন লাজবন্তী রায়, ট্রাভেল এবং ট্যুরিজমের জন্য হেমন্ত মারদা, কলকাতা পুলিশের…

জলপাইগুড়ি পুরসভায় জয়ী তৃণমূল প্রার্থীদের বিজয় মিছিল!

দুবেলাঃ বুধবার বেরিয়েছে জলপাইগুড়ি পুরসভার ফল। সবুজ ঝড়ে উড়ে গেছে বিরোধীরা। পুরসভার ২৫টি আসনের মধ্যে ২২টি আসনে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা। এই বিপুল জয় উদযাপনে মাতোয়ারা তৃণমূল কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার জলপাইগুড়ি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী উত্তম বোস বাজনা সহকারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে শুভেচ্ছা জানান ওয়ার্ডবাসীদের। জলপাইগুড়ি পুরসভার এই আঠারো নম্বর ওয়ার্ডের ভোট নিয়ে ছিলো টানটান উত্তেজনা, কারণ এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বোসের ভাই উত্তম বোস। এলাকায় কাজের মানুষ হিসেবে পরিচিত উত্তম বাবুর জয় নিয়ে একপ্রকার নিশ্চিত ছিলো তৃণমূল নেতৃত্ব। অবশেষে…

নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে গাড়ি

দুবেলাঃ গজলডোবা তিস্তা ক্যানেলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল একটি চারচাকা গাড়ি। বৃহস্পতিবার দুপুর 2 টা নাগাদ এই ঘটনাটি ঘটে। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিলেন এক সেনা আধিকারিক। আচমকাই তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে পড়ে যায়। এরপর স্থানীয় দৈব্য রায় নামে এক যুবক ক্যানেলে নেমে বোল্ডার দিয়ে গাড়ির কাঁচ ভেঙে তাকে উদ্ধার করে। DUBELA NEWSপ্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ dubela.in

ভবানীপুর হত্যা কান্ডের কিনারা লালবাজারের!

দুবেলাঃ  ভবানীপুর হত্যা কান্ডের কিনারা করে ফেললো কলকাতা পুলিশ। এই কাণ্ডে অভিযুক্ত দিল্লির বাসিন্দা 28 বছর বয়সী বিমল শর্মাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের একটি দল। মূলত আহমেদাবাদে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। তাই আগামীকাল তাকে মানে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এসে কোর্টে পেশ করা হবে। বুধবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত কুমার গয়াল। উল্লেখ্য গত পনেরোই ফেব্রুয়ারি ভবানীপুরের এলগিন রোডে একটি গেষ্ট হাউসে শান্তিলাল বৈদ্য কে খুন করে পালায় ওই ব্যক্তি এরপর বিভিন্ন রাজ্যের বিভিন্ন নামে ডাকা দেবার চেষ্টা করে। অন্যদিকে পোস্তার স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার গুপ্তা…