দুবেলাঃ বগটুই হত্যাকাণ্ডে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বগটুইয়ে গিয়ে রামপুরহাট থানার ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এই ঘটনায় আগেই সাসপেন্ড করা হয়েছিল রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে। এবার সেই ত্রিদীপ প্রামাণিককে সাড়ে চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআইয়ের গোয়েন্দারা। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা নাগাদ রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে আসেন ত্রিদীপ। সিবিআই সূত্রের খবর, হাড়হিম করা ওই ঘটনার দিন রাতে রামপুরহাট থানার কী গতিবিধি ছিল তা জানতে চাইছেন তদন্তকরীরা। এক সূত্রের দাবি, সেদিন রাতে দুষ্কৃতীরা যখন বগটুইয়ে ঢুকে তান্ডব চালাচ্ছিল, সেই সময় কোনও এক…
Category: রাজ্য
অনিশ্চিত উচ্চমাধ্যমিক পরীক্ষা!
দিনহাটা: উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট না পেয়ে পরীক্ষা দেওয়া অনিশ্চিত দিনহাটা সাহেবগঞ্জ হাইস্কুলের চার ছাত্রের। সোমবার ওই চার ছাত্র স্কুলে এসে জানতে পারেন তাদের কোনো এডমিট কার্ড আসেনি। এর পরেই তারা স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেন। এই চার ছাত্র জানান, স্কুলের পক্ষ থেকে তাদের সাথে কোনরকম যোগাযোগ করা হয়নি। তাই তারা ফর্ম ফিলাপ করতে পারেননি। শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন কিনা তা নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক ননি গোপাল বর্মন অবশ্য জানান ওই ছাত্রদের সাথে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। অনেকেই টেস্ট পরীক্ষা দিয়েছে আবার ফর্ম ফিলাপ করে…
বিধানসভায় হামলার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ BJP!
দুবেলাঃ রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়কদের ওপর হামলা এবং বিজেপি বিধায়কদের সাসপেন্ডের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়ি পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি নেতা এবং কর্মী সমর্থকরা। মঙ্গলবার শিলিগুড়ি বিধানসভার বিধায়ক শংকর ঘোষের নেতৃত্বে এই বিক্ষোভ করা হয়। তৃণমূলের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে স্লোগান দেয় বিজেপি নেতা এবং কর্মী সমর্থকরা। বিধায়ক শংকর ঘোষ বলেন, তৃণমূল সরকারের রাজত্বে বিধায়ক থেকে সাধারণ মানুষ কেউই সুরক্ষিত নয়। তিনি আরও বলেন গোটা রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই।অবিলম্বে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে বিজেপি। DUBELA NEWSপ্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ dubela.in
বাইকের ধাক্বাতে প্রান গেল আদিবাসী যুবকের!
দুবেলাঃ করনদীঘিতে বাইকের ধাক্বাতে প্রান গেল আদিবাসী যুবকের। মটরসাইকেলের ধাক্কাতে এক আদিবাসী যুবকের মৃত্যুর ঘটনাতে শোকের ছায়া নেমে এসেছে শ্রীপুরে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,সোমবার সন্ধ্যাতে করনদীঘি ব্লকের দমদমা শ্রীপুর গ্রামের বাসিন্দা গোরা হেমব্রম(৪০) বাড়ী থেকে বেরিয়ে জিনিষ কিনতে আসেন।শ্রীপুরে রাজ্যসড়ক হেঁটে পেরোচ্ছিলেন তিনি।আচমকাই দ্রুতগতিতে আসা একটি বাইক তাকে পিছন থেকে ধাক্কা মারে।মাটিতে লুটিয়ে পড়েন আদিবাসী যুবক গোরা হেমব্রম।স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে করনদীঘি গ্রামীন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।দুর্ঘটনা ঘটিয়ে বাইক ফেলে চম্পট দেয় বাইকচালক।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গন্জে পাঠিয়েছে।পলাতক বাইকচালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। DUBELA NEWSপ্রতিমুহূর্তের…
‘খ্যাতি পাওয়ার জন্য মিথ্যা হেনস্তার অভিযোগ এনেছেন ‘খড়কুটোর’ চিনি!
এই মুহূর্তে স্টার জলসার ‘খরকুটো’ ধারাবাহিকে চিনির ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রকে। তবে সম্প্রতি নিজের অভিনয় জীবন নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন ‘ছদ্মবেশী’ ধারাবাহিক দিয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন তিনি। কিন্তু কিছুদিনের মধ্যেই ধারাবাহিকের প্রযোজক এবং পরিচালক তাকে কুপ্রস্তাব দিতে শুরু করেছিলেন। যে কারণে ধারাবাহিক ছেড়ে দিয়ে টলিউড থেকে উধাও হয়ে যেতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। তবে তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই ওই ধারাবাহিকের পরিচালক পীযূষ ঘোষ এবং প্রযোজক সুশান্ত দাসের পাশে দাঁড়িয়ে মুখ খুলতে দেখা গিয়েছে টলিউডের একাধিক অভিনেতা এবং অভিনেত্রীদের। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি…
পদ্মভূষণে সম্মানিত অভিনেতা ভিক্টর ব্যানার্জি ও উস্তাদ রশিদ খান!
দুবেলাঃ ৭৩তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা করা হল পদ্ম সম্মানে সম্মানিতদের নাম! আর এই বছর সেই তালিকায় বাংলা থেকে রয়েছেন অভিনেতা ভিক্টর ব্যানার্জি। প্রবীণ এই অভিনেতা সম্মানিত হয়েছেন পদ্মভূষণ সম্মানে। বর্তমানে উত্তরাখণ্ডের বাসিন্দা ভিক্টর ব্যানার্জি। দীর্ঘদিন পর অভিনয়ের জন্য ফের বাংলায় এসেছেন তিনি। তথাগত ভট্টাচার্যের আকরিক ছবিতে দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে সেই ছবিতে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সাতের দশকে সিনেমায় অভিনয় শুরু করেন ভিক্টর। দেশে বিদেশে বহু জায়গায় বিশেষভাবে সমাদৃত হয়েছে তাঁর ছবি। DUBELA NEWSপ্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ dubela.in
পাহাড়ে চেনা মেজাজে মুখ্যমন্ত্রী:পায়ে হেঁটে সারলেন জনসংযোগ
দুবেলাঃ দার্জিলিংয়ে চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার সকাল সকাল ম্যাল চত্বরে দেখা গেল তাঁকে। পায়ে হেঁটেই এদিন ম্যাল সিংমারী ঘুরলেন মুখ্যমন্ত্রী। ঘুরতে ঘুরতে কথা বললেন স্থানীয় দোকানদার, পর্যটকদের সঙ্গে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁকে দেখা গেল। এক ফাঁকে রাস্তার ধারের দোকান থেকে চাও খেলেন মুখ্যমন্ত্রী। রবিবার তিন দিনের সফরে পাহাড়ে উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার সকাল সাড়ে ১০ টা নাগাদ হাঁটতে বেরোন মুখ্যমন্ত্রী। ম্যাল, সিংমারী সহ একাধিক এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন তিনি। এদিন স্থানীয় এক বৃদ্ধার সঙ্গে কথা বলার সময় তাঁর চিকিৎসার দায়িত্ব নেন মুখ্যমন্ত্রী। জেলা শাসককে সেই…
সমীকরণ বদলাচ্ছে পাহাড়ে? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পৃথক রাজ্যের দাবি থেকে সরল গোর্খা জনমুক্তি মোর্চা
দুবেলাঃ তৃতীয় বারের মমতা সরকারে জামানায় পাহাড়ের সমীকরণ কি বদলাচ্ছে? সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে অনিত থাপা, রোশন গিরিদের বৈঠকের শেষে অত্যন্ত তেমনটাই ইঙ্গিত মিলেছে। GTA নির্বাচন নিয়ে বৈঠক শেষে গোর্খা জনমুক্তি মোর্চার রোশন গিরি সহ চার নেতা মমতা ব্যানার্জিকে জানিয়েছেন, পৃথক গোর্খা ল্যান্ডের দাবি থেকে তাঁরা সরে আসছেন। বিনিময়ে তাঁরা উচ্চ ক্ষমতাসম্পন্ন স্বায়ত্বশাসন চান। বিজেপির সঙ্গে জোট থাকাকালীন পৃথক রাজ্যের দাবিতে সরব হয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চা। এদিন সে প্রসঙ্গে রোশন গিরি বলেন, বিজেপি তাঁদের ঠকিয়েছে। রোশন গিরির দলের সঙ্গে বৈঠকের আগে GTA নির্বাচন নিয়ে এদিন অনিত থাপার ভারতীয় গোর্খা…
আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার ১
দুবেলাঃ বগটুই গণহত্যা কান্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের অন্যান্য জেলার মতন শিলিগুড়ি শহর ও তার আশেপাশেও পুলিশের অভিযান অব্যাহত। শনিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্ভুক্ত ভালোবাসা মোড় থেকে পুলিশ এক রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম দেবাশিস দাস। বাড়ি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া-শিমুলতলা এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার রাতে ভালোবাসা মোড় সংলগ্ন এলাকায় ওই যুবককে একা সন্দেহজনক ভাবে ঘুরতে দেখা যায়। এরপরেই তাঁকে আটক করে তল্লাশি চালিয়ে তার…
ব্যক্তিগত শত্রুতার জেরে খুন এক যুবক!
উত্তর ২৪ পরগনা : ব্যক্তিগত শত্রুতার জেরে খুন হলো এক তরতাজা যুবক। যুবকের নাম অঙ্কন ভঞ্জ চৌধুরী (আনুমানিক বয়স ২৫ বছর)। বাড়ি বেড়গুম ১নং গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে। অভিযুক্ত দুষ্কৃতিকারীর নাম অনির্বাণ নাগ, বাড়ি মছলন্দপুর ১নং গ্রাম পঞ্চায়েতের অধীন উলুডাঙ্গা ১নং কলোনিতে। ঘটনাটি ঘটেছে রবিবার আনুমানিক রাত সাড়ে নটা নাগাদ বেড়গুম ১নং গ্রাম পঞ্চায়েতের নকপুলে। জানা যায়, মৃত অঙ্কনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রাস্তার উপরে। স্থানীয় লোকজন ও পুলিশ মিলে তাকে তৎক্ষণাৎ স্থানীয় বাউগাছি গ্রামীণ হাসপাতলে নিয়ে যায়। পরে তাকে হাবরা হাসপাতালে নিয়ে যাওয়া…
