দুবেলা, সায়ন দাস : ১০ ই মার্চ বকেয়া ডি এ এর দাবি কে সামনে রেখে বনধের ডাক দিয়েছেন সরকারি কর্মচারীদের একাংশ। কিন্তু সেই বনধ বানচাল করতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নির্দেশিকায় বলা রয়েছে কোনো কর্মচারী যদি উপস্থিত না থাকেন তবে তার সার্ভিস ব্রেক হবে। শো কজ করা হবে। শো কজের নোটিসের জবাব না দিলে পড়তে হবে বিভাগীয় তদন্তের মুখে। আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলে ডুবে মৃত্যু প্রাক্তন ছাত্রের বকেয়া ডি এ এর দাবি নিয়ে আন্দোলন চলছে অনেকদিন ধরেই। সেই সরকারি কর্মচারী যৌথ মঞ্চের উদ্যোগেই ১০ ই মার্চ বনধ…
Category: রাজ্য
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলে ডুবে মৃত্যু প্রাক্তন ছাত্রের
দুবেলা, সায়ন দাস : বুধবার হোলির দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া। মৃত্যু হলো মহাম্মদ আসিফ মন্ডল নামে এক প্রাক্তন ছাত্রের। আসিফ বেহালার বাসিন্দা। মৃত্যুকালে বয়স হয়েছিল ২৪ বছর। আসিফ ২০২২ সালে আর্কিটেকচারে স্নাতক উত্তীর্ণ হয়েছিলেন। আরও পড়ুনঃ সিঙ্গাপুরে ৫জন নারীর উপর শ্লীলতাহানির অভিযোগ উঠল ভারতীয় যুবকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর বেশ কিছু ছেলে মেয়ে দুপুরবেলা ঝিল পাড়ে বসে গল্প করছিলো। ঠিক তখনি ৩:১৫ নাগাদ হঠাৎই জলে পড়ে যান আসিফ। অনেক ডাকাডাকির পরেও তার সারা না মেলায় তার বন্ধুরা আশেপাশের লোকজন ডাকে। খবর পাঠানো হয় যাদবপুর থানায়। বিপর্যয় মোকাবিলা দল এসে…
তিন দিনের ইডি হেফাজতে অনুব্রত
দুবেলা, ঋত্বিকা ঘোষ : একটানা ১৯ ঘন্টার তোড়জোড় আর দিল্লি যাত্রার পর অবশেষে শেষ হল কেষ্টর হোলি খেলা। গতকাল ইডির সঙ্গে দিল্লি পাড়ি দেন অনুব্রত মন্ডল। মধ্যরাত্রি পর্যন্ত চলে বিচারসভা। অবশেষে রাউস এভিনিউ কোর্টের বিচারক রাকেশ কুমার তিন দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী ১০ মার্চ পর্যন্ত অনুব্রত মণ্ডল হেফাজতে থাকবে ইডির। আরও পড়ুনঃ ডি এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে মঙ্গলবার রাতে দিল্লি নিয়ে পৌঁছানোর পরে ইডি বিচারক রাকেশ কুমার এর কাছে এই যে লাশের শুনানির আবেদন জানান। বুধবার…
দোলপূর্ণিমার দিনেই কলকাতা ছাড়তে হচ্ছে অনুব্রতকে।
দুবেলা,মৈনাক মিশ্র: কড়া পুলিশি প্রহরায় দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে। আগামীকাল অর্থাৎ ৭ই মার্চ অনুব্রত মণ্ডলকে আকাশ পথে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। গরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য বিশেষ তোড়জোড় করা হচ্ছে। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে আসানসোল থেকে কলকাতার যাত্রাপথে কড়া পুলিশি পাহারা দিয়ে নিয়ে যাওয়া হবে অনুব্রত মণ্ডলকে। কেষ্টর নিরাপত্তার জন্য নিয়োগ করা হয়ছে ১জন ইন্সপেক্টরের সাথে থাকবে ৩জন সাব ইন্সপেক্টর। এবং পুলিশ আধিকারিকদের সাথে থাকবে ১২জন সশস্ত্র বাহিনী অনুব্রত কে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য। কি কি থাকবে কনভয়েতে অনুব্রতকে কলকাতায়…
ডি এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
দুবেলা, সায়ন দাস : বকেয়া ডি এ নিয়ে আন্দোলন চলছে বহুদিন। আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ। দিন দিন আন্দোলন তীব্রতর হচ্ছে। ঠিক এমন সময় সোমবার বিধানসভায় দাঁড়িয়ে ডি এ সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন , “আমার মুন্ডু কেটে নিন। আমি এর থেকে বেশি ডি এ দিতে পারবো না।” আরও পড়ুনঃ জাপানে জন্মহার এর চেয়ে অধিক মৃত্যুহার! আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আরও বলেন, “১০৫ শতাংশ হারে ডি এ দিচ্ছি। আর কত চান আপনারা? আমাকে পছন্দ না হলে আমার মুন্ডু কেটে নিন। কিন্তু এর থেকে বেশি ডি এ…
বাড়ি ফিরলেন নওশাদ
দুবেলা, অরিজিৎ মন্ডলঃ দীর্ঘ ৪০ দিন জেলেই কাটাতে হয়েছে তাকে। বৃহস্পতিবার হাইকোর্টে তার জামিন হয়েছে। শুক্রবার ছাড়া পাওয়ার কথা ছিল প্রেসিডেন্সি জেল থেকে। কিন্তু কোর্টের আদেশ জেল কর্তৃপক্ষের কাছে না আসার জন্য শুক্রবারও থাকতে হলো জেলে। শনিবার ছাড়া পেলেন নওশাদ সিদ্দিকী। আরও পড়ুনঃ ফিশচুলার সমস্যা নাকি দিল্লি না যাওয়ার বাহানা? গত ২১ শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলায় এক জনসভার আয়োজন করে তারা। সেখানেই আইএসএস কর্মী সমর্থক ও পুলিশের মধ্যে ধুমধুমার পরিস্থিতি হয়। উত্তাল হয়ে ওঠে গোটা ধর্মতলা চত্বর। গ্রেফতার করা হয় আইএসএফ নেতা তথা ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী…
জামিনে মুক্ত কৌস্তভ বাগচী
দুবেলা, অরিজিৎ মন্ডলঃ জামিন পেলেন কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তভ বাগচী। শনিবার তাকে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিল ব্যাংকশাল আদালত। শনিবার সকাল ৮টা নাগাধ তাকে গ্রেফতার করা হয়। এদিন তার জামিনের পক্ষে আদালতের দিন সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্যরা। আরও পড়ুনঃ গ্রেফতার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী মুখ্যমন্ত্রী বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ করার অভিযোগে এফআইআর হয় কলকাতার বটতলা থানায়। সেই অভিযোগে শুক্রবার গভীর রাতে পৌছতে ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশ। রাঘবোর জিজ্ঞাসার পর সকালে তাকে গ্রেফতার করে বটতলা থানার পুলিশ। কৌস্তভের গ্রেফতারিতে তীব্র নিন্দা করেন বাম ও কংগ্রেস…
ফিশচুলার সমস্যা নাকি দিল্লি না যাওয়ার বাহানা?
দুবেলা, ঋত্বিকা ঘোষ : গত বৃহস্পতিবার অনুব্রত মণ্ডল কে দিল্লি নিয়ে যাওয়ার আদেশ দেন বিচারক। সেই অনুযায়ী, গত শুক্রবার আসানসোলের সিবিআই আদালতে হাজির করা হয় বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল কে।তখনই বিচারক তার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলে তিনি তার অসুস্থতার কথা জানান। আরও পড়ুনঃ ত্রিপুরাতে বিজেপির ঘাড়ে নিশ্বাস ফেলছে বাম-কংগ্রেস জোট জেল সূত্রে জানা যায়, শুক্রবার সিবিআই আদালতে শুনানি হওয়ার কথা ছিল। তখনই বিচারক অনুব্রত মণ্ডল কে নিজের শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন যে ফিসচুলা সংক্রান্ত সমস্যায় তিনি ভীষণ কষ্ট পাচ্ছেন। যদিও এর আগেও বীরভূমের ডন কেষ্ট…
গ্রেফতার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী
দুবেলা, অরিজিৎ মন্ডলঃ কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। আজ সকাল বেলা তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাত তিনটের সময় তার ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় পুলিশ। ইতিমধ্যে তাকে ব্যাংকশাল আদালতে পেশ করা হয়েছে। শুরু হয়েছে শুনানি পর্ব। আরও পড়ুনঃ ত্রিপুরাতে বিজেপির ঘাড়ে নিশ্বাস ফেলছে বাম-কংগ্রেস জোট বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘী উপনির্বাচনে কংগ্রেসের জয়ের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মন্তব্য করেন সাংবাদিক সম্মেলনে। তিনি বলেছিলেন, অধীর চৌধুরী কন্যার আত্মহত্যা এবং তার গাড়ি চালকের মৃত্যু কিভাবে হয়েছে তা নিয়ে তিনি ‘অনেক কথা’…
প্রয়াত পাণ্ডব গোয়েন্দা স্রষ্ঠা
দুবেলা, ঋত্বিকা ঘোষ : ছোটবেলা মানেই পড়াশোনা খেলাধুলা আর গল্পের বই পড়া। বিশেষত সেই গল্পের বই যদি হয় রহস্য রোমাঞ্চ বা ভ্রমণ কাহিনীতে ভরা তাহলে তো কোন কথাই নেই। বাড়ির কোন গুরুজনের ভরসা না করে শুধুমাত্র বইয়ের পৃষ্ঠা উল্টে যেদিকে খুশি চলে যাওয়া যায়, তখন কিন্তু কেউ বাধা দেয় না। আর সঙ্গে যদি থাকে “পান্ডব গোয়েন্দা”, তাহলে তো পথ হারানোর কোন প্রশ্নই ওঠে না। বাবলু, বিলু,ভোম্বল,বাচ্চু বিচ্ছুর হাত ধরে সব সমস্যার সমাধান করা যায়। আর পাহারাদার হিসেবে তো রয়েইছে পাঁচু। আরও পড়ুনঃ জীবন ফিরে পেলেন সুস্মিতা সেন! বাংলার শিশু সাহিত্যের ইতিহাসে…
