দুবেলা, অরিজিৎ মন্ডলঃ প্রবীণ সিপিআইএম নেতা মদন ঘোষ প্রয়াত হলেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১ বছর। প্রয়াত মদন ঘোষ অবিভক্ত বর্ধমান জেলার সিপিআইএম দলের সম্পাদকের দায়িত্ব পালন করেছে, তিনি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন। বর্ধমান জেলার প্রাক্তন সভাধিপতি ও প্রাক্তন বিধায়ক ছিলেন প্রয়াত মদন ঘোষ। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন্দ্র সহ অন্যান্য নেতারা। শুক্রবার বিকেল পর্যন্ত পুরো বর্ধমান জেলার দলীয় কার্যালয় সাহিত্য থাকবে তার মরদেহ। বিকেল সাড়ে ৪টের পর শেষকৃত্য সম্পন্ন…
Category: রাজ্য
ইডির তলবে সিজিও কমপ্লেক্সে অয়ন পত্নী কাকলি, কী তথ্য উঠে এল?
দুবেলাঃ ইডির তলবে এদিন সিজিও কমপ্লেক্সে যান নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ধৃত অয়ন শীলের স্ত্রী কাকলি। সূত্রের খবর, অয়ন শীলের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি মিলেছে, তাতে কাকলির নাম রয়েছে। কাকলির নামে কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও হদিস পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। ইডি আধিকারিকরা ওই আকাউন্টগুলির লেনদেন খতিয়ে দেখছেন। শুধু কাকলি নয়, অয়নের ছেলে ও অয়নের কোম্পানির দুই কর্মচারীকেও তলব করা হয়েছে। তবে এদিন শুধু কাকলিকেই সিজিও কমপ্লেক্সে দেখা গেছে। প্রসঙ্গত, অয়নের সংস্থা এবিএস ইনফোজ়োনে কাকলি অন্যতম ডিরেক্টর ছিলেন বলে ইডি সূত্রের খবর। অয়নের ছেলের পেট্রোল পাম্প নিয়োগ…
১১১ নম্বর ওয়ার্ডে মডেল স্কুল
দুবেলা, সায়ন দাস : আজ কলকাতা কর্পোরেশনের ১১১ নম্বর ওয়ার্ডের কলকাতা কর্পোরেশন কর্তৃক পরিচালিত নেতাজি উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয় নবায়ব ও সংস্কারের উদ্বোধন হলো। উদ্বধন করলেন টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। ১১১ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সন্দীপ দাসের সহযোগিতায় এই বিদ্যালয় নতুন ভাবে গড়ে উঠলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ নম্বর বোরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, প্রাইমারি স্কুল কাউন্সিল, কলকাতার চেয়ারম্যান কার্তিক মান্না, ১১২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনিতা কর মজুমদার, বিশিষ্ট চলোচ্চিত্র শিল্পী অসীম রায় চৌধুরী সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। আরও পড়ুনঃ গঙ্গা পাড় মাত্র ৪৬ সেকেন্ডে নবরূপে নির্মিত এই বিদ্যালয়ে…
সাশ্রয়ী মূল্যে ডায়াগনস্টিকস্ পরিষেবা দিতে পালসে্র সঙ্গে হাত মেলালো নিউবার্গ
দুবেলা নিউজঃ ভারতের প্রথম সারির চারটি প্যাথোলজি ল্যাবরেটরি চেনের অন্যতম নিউবার্গ ডায়াগনস্টিকস্ ঘোষণা করল যে, পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তারা তাদের সুসংহত ডায়াগনস্টিক সেন্টারগুলির সংখ্যা বৃদ্ধি করার জন্য পশ্চিমবঙ্গের কলকাতার পালস্ ডায়াগনস্টিকস্-এর সঙ্গে একটি যৌথ উদ্যোগে সামিল হয়েছে। এর সেন্টারগুলিতে একসঙ্গে অতি উন্নতমানের প্যাথোলজি ও অতি উন্নত রেডিওলজি মোডালিটির সুবিধা থাকবে। উল্লেখ্য, ভারত, দক্ষিণ-আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহি ও মার্কিন যুক্তরাষ্ট্রে নিউবার্গ ডায়াগনস্টিকসের ইতিমধ্যে ১৫০টিরও বেশি ল্যাব ও ২০০০-এর বেশি কালেকশন সেন্টার আছে। যৌথ ভাবে নতুন যে-কোম্পানি তৈরি হল তার নাম নিউবার্গ পালস্ ডায়াগনস্টিকস্। আনুষ্ঠানিক ভাবে এই যৌথ উদ্যোগ সম্পন্ন হয়েছে…
গঙ্গা পাড় মাত্র ৪৬ সেকেন্ডে
দুবেলা, ঋত্বিকা ঘোষ : আরো এক ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী থাকলো কলকাতা শহর। গঙ্গার বুক চিঁড়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পাড় হল মেট্রো। সকাল ১০ টায় হাওড়া থেকে এসপ্ল্যানেড এর উদ্দেশ্যে পূর্ণাঙ্গ গতিতে রওনা দেয় মেট্রো। গঙ্গার গর্ভে থাকা ৫২০ মিটার টানেলটি পাড় হতে সময় নেয় ৪৬ সেকেন্ড। স্মল ম্যাটার, সো উই ডোন্ট কেয়ার! মুকুলের প্রসঙ্গে মমতার মন্তব্য চলতি বছরের ডিসেম্বর মাসে জনসাধারনের জন্য খুলে দেওয়া হবে এই ব্যবস্থা এমনটাই জানালেন কেএমআরসিএল মেট্রো কর্তৃপক্ষ। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এর মধ্যে পড়বে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ, এসপ্ল্যানেড স্টেশন। হাওড়া ময়দান থেকে…
স্মল ম্যাটার, সো উই ডোন্ট কেয়ার! মুকুলের প্রসঙ্গে মমতার মন্তব্য
নিজেস্ব সংবাদদাতা: পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে ফিরেছিলেন মুকুল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ফের ঘাসফুলে যোগ দিয়েছিলেন মুকুল রায়। এরপর তাঁকে সামনে রেখেই বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির মতো গুরুত্বপূর্ণ পদ বিজেপির কাছে যাওয়া থেকে আটকানো হয়। এবার মুকুলকে নিয়ে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা খুব স্মল ম্যাটার, সো উই ডোন্ট কেয়ার । বেটার টু ইগনোর। কে দিল্লি যাবে, না বম্বে যাবে, না পাঞ্জাব যাবে, সেটা একদমই তাঁর নিজস্ব অধিকার । উনি তো এখনও বিজেপিতেই আছেন। মুখ্যমন্ত্রী বলেন, ওঁর ছেলে একটা মিসিং ডায়েরি করেছে । এখন কেউ যদি…
নেবো কিনা জানিনা, কে নেবে তাও জানিনা: দিলীপ ঘোষ
নিজেস্ব সংবাদদাতা: ‘নেবো কিনা জানিনা। কে নেবে তাও জানিনা।’ বৃহস্পতিবার সকালে নিউ টাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে মুকুল রায়ের প্রসঙ্গে এমনটাই জানালেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুধু মুকুল রায়ই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। মুকুল রায়ের বিজেপি-তে যোগদান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, নেবো কিনা জানিনা। কে নেবে তাও জানিনা। ওর মধ্যে আর কিছু বাকি নেই। নিয়ে কার লাভ তাও ঠিক নেই। পার্থ বলে দল আমার সঙ্গে আছে। আছে কি আদৌ? মুকুল বলছে আমি ওর…
আগামিকাল আমি প্রমাণ করে দেব, অপেক্ষা করুন: শুভেন্দু
নিজেস্ব সংবাদদাতা: অমিত শাহকে ফোন করার প্রসঙ্গে ইস্তফার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছুড়ে দেওয়া এই চ্যালেঞ্জের ট্যুইটে জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু লেখেন, আগামিকাল আমি প্রমাণ করে দেব। অপেক্ষা করুন। ইয়ে ডর মুঝে আচ্ছা লগা! এর আগে আপনি প্রধানমন্ত্রীকে কিম্ভূত কিমাকার বলেছিলেন। এবার সেই অবমাননাকর শব্দ আমার ক্ষেত্রে ব্যবহার করেছেন। দিল্লিতে ফোন করার জন্য আপনি একটি ল্যান্ডলাইন ব্যবহার করেছেন। আমি ঠিক সময়মতো তা ফাঁস করব। আগামিকাল মুখের ওপর জবাব পাওয়ার জন্য তৈরি থাকুন। মঙ্গলবার সিঙ্গুরে বিজেপির এক সভায় শুভেন্দু অধিকারী দাবি…
অমর্ত্য সেনকে জমি খালি করার নোটিশ বিশ্বভারতীর
দুবেলাঃ এবার বিশ্বভারতী কর্তৃপক্ষ জমি খালি করার নোটিশ দিল নোবেলজয়ী অমর্ত্য সেনকে। ১৫ দিন অর্থাৎ ৬ মে-র মধ্যে জমি ছেড়ে দেওয়ার সময় বেঁধে দিয়েছে বিশ্বভারতী। নয়তো তাঁকে বল প্রয়োগ করে উচ্ছেদ করতে বাধ্য হবে বিশ্বভারতী। এমনই বিস্ফোরক নোটিশ জারি হয়েছে বিশ্বভারতীর সম্পত্তি বিভাগের পক্ষ থেকে ৷ এই মুহূর্তে অধ্যাপক অমর্ত্য সেন বিদেশে ৷ তাঁর অনুপস্থিতিতে শান্তিনিকেতনে প্রতীচী বাড়ি বেদখল হয়ে যেতে পারে এই সংক্রান্ত একটি মামলা চলছে বোলপুরে এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এজলাসে৷ মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত প্রতীচী বাড়ির চত্বরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শান্তিনিকেতন থানাকে নির্দেশ দিয়েছেন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৷ অমর্ত্য সেন…
ডেঙ্গু সচেতনতা কর্মশালার আয়োজন নওপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে
দক্ষিণ দিনাজপুর : ভিলেজ হেলথ সেনিটেশন নিউট্রিশন কমিটি (VHSNC)ও দক্ষিণ দিনাজপুর জেলার হিলি বিনসিরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের তহবিল থেকে ডেঙ্গু সচেতনতা বিষয়ক কর্মশালার আয়োজন হলো নওপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে। উপস্থিত ছিলেন হিলি গ্রামীণ হাসপাতালের BMOH, স্বাস্থ্য কেন্দ্রের ANM, সেকেন্ড ANM, আশা কর্মীসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। DUBELA NEWSপ্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ dubela.in
