দৃশ্য দূষণ ঠেকাতে নয়া নীতি কলকাতা পুরসভার

দুবেলা, শ্রেয়শ্রী দাস : শহরে একাধিক বড় বড় ব্যানারে অশোভন বিজ্ঞাপনের কারণে সাধারণ মানুষের দৃশ্য দূষণ ঘটছে, বলে অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের দিকে এবার নজর দিলো কলকাতা পুরসভা। গত বছর থেকে পরিকল্পনা করা হয়েছে নতুন নীতি গ্রহণের। আরও পড়ুনঃ ভুয়ো এজেন্ট ধরলেন সেলিম কলকাতার বহু জায়গায় অস্বস্তিকর বিজ্ঞাপনের কারণে সাধারণ মানুষের দৃশ্য দূষণ ঘটার ফলে কলকাতা পুরসভা স্থির করে নতুন নীতি নিয়োগ করার। গত বছর থেকে এই নীতির কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি সেই প্রস্তাব পুরোপুরি তৈরি হয়েছে বলে খবর কলকাতা মিউনিসিপালিটি সুত্রে। পুর অধিবেশনে খুব তাড়াতাড়ি সেই…

ভুয়ো এজেন্ট ধরলেন সেলিম

দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : মঙ্গলবার ৭ই মে মুর্শিদাবাদের বিভিন্ন লোকসভা কেন্দ্রে ভোট হয়। সকাল থেকেই বুথে বুথে একাই ঘুরছিলেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। হঠাৎই ঝামেলার খবর আসে গোপীনাথপুরের ৩৬ নম্বর বুথ থেকে। তৎক্ষণাৎ সেখানে পৌঁছান বাম প্রার্থী। অভিযোগ করা হয় সিপিএমের এজেন্ট কে মারধর করে বুথ থেকে বার করে দেওয়া হয়েছে। বুথে পৌঁছে মহম্মদ সেলিম এক ভুয়ো এজেন্টকে চিহ্নিত করে বুথের বাইরে নিয়ে আসেন। আরও পড়ুন : ভোটের সময় বহুবার ভুয়ো ভোটার ধরা পড়েছে। কিন্তু এই প্রথমবার শোনা গেল ভুয়ো এজেন্টের কথা। গোপীনাথপুরের ৩৬ নম্বর বুথে বামেদের এজেন্ট ছিল মোস্তাক।…

প্রচারে বেরিয়ে আহত উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী

 দুবেলা, শ্রেয়শ্রী দাস : লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে, এর মধ্যেই বিভিন্ন দলের প্রচার জোড়দার চলছে। সোমবার সকালে নিজের দলের কর্মীদের সাথে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী। শ্যামপুরের বাছরী অঞ্ছলের চন্দনপুর এলাকায় টোটো করে প্রচারে বেরিয়েছিলেন। আরও পড়ুন: মানিকতলায় আক্রান্ত বিজেপি কর্মীর বোন সকালে নিজের দলের কর্মীদের সাথে করে প্রচারে বেরিয়েছিলেন উলুবেড়িয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। সোমবার শ্যামপুরের বাছরী অঞ্চলের চন্দনপুর এলাকায় প্রচার করছিলেন তিনি। সেই সময় টোটো রাস্তার পাশে উল্টে পড়ে যায়। ফলে চোট পান বিজেপি প্রার্থী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা…

চাতকের অপেক্ষার অবসান, স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে

 দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান ছিল সোমবার রাজ্য জুড়ে বৃষ্টির। সেই অনুমান বিফলে যায়নি। সোমবার সকাল থেকেই আবহাওয়া জানান দিচ্ছিল বহু অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব তাড়াতাড়ি। বিকেলবেলা ধরাকে শান্ত করার জন্য রাজ্যে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আরও পড়ুন : আমেরিকায় কোভিডের নতুন ভ্যারিয়েন্ট গরমের হাঁসফাসানি থেকে বাঁচতে প্রতিদিন ঘর্মাক্ত অবস্থায় লড়াই করতে করতে মানুষ প্রার্থনা করেছে সামান্য বৃষ্টির জন্য। সেই প্রার্থনা এবার বাস্তবে পরিণত হয়ে। সোমবার বিকেলে রাজ্য জুড়ে হয় বৃষ্টি। কোথাও মুষলধারে, কোথাও হালকা। বেশ কিছু জায়গায় বৃষ্টির ফলে জল জমে গেছে, গাছ ভেঙে পড়েছে…

মানিকতলায় আক্রান্ত বিজেপি কর্মীর বোন

দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : কলকাতায় লোকসভা নির্বাচন ১লা জুন। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততোই বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এবার মানিকতলার এক বিজেপি কর্মীর বাড়িতে ঘটল অত্যাচারের ঘটনা। শনিবার মাঝরাতে সেই বিজেপি কর্মী ইন্দর যাদবের বাড়িতে ঢুকে তার বোনের ওপর শারীরিক নির্যাতন এবং মারধরের ঘটনা সামনে এলো। অভিযোগের তীর তৃণমূলের দিকে। আরও পড়ুন : সিপিআইএম কর্মীকে হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে উত্তর কলকাতা লোকসভার ফুলবাগান এলাকার নারকেলডাঙ্গায় ঘটে এই ঘটনাটি। কলকাতা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী ইন্দর যাদবের বাড়িতে ঘটল এই ঘটনা। মাঝরাতের অন্ধকারে দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে আক্রমণ…

সিপিআইএম কর্মীকে হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : গত ৩ মে সন্ধ্যাবেলায় বালির দুর্গাপুর অভয়নগর গ্রামে, পঞ্চায়েত অফিসের উল্টোদিকে একটি জনসভা ছিল। সেখানে প্রধান বক্তা ছিলেন সেখানকার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সভায় বক্তব্য চলাকালীন ওই লোকসভার সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরকে কটাক্ষ করে বেশ কিছু কথা বলেন কল্যাণ। আরও পড়ুন : বিপর্যস্ত হচ্ছে কলকাতার ফুসফুস, প্রতিবাদ বিশেষজ্ঞদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের প্রতি আক্রমণাত্মক হওয়ায় প্রতিবাদ জানান এক স্থানীয় সিপিএম সমর্থক কৌশিক দত্ত। সভা শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরেই তৃণমূলের কিছু সমর্থক কৌশিক দত্তের বাড়িতে গিয়ে হামলা করে এবং তাকে মারধর শুরু করে। ওনার…

বিপর্যস্ত হচ্ছে কলকাতার ফুসফুস, প্রতিবাদ বিশেষজ্ঞদের

দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : সম্প্রতি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) রবীন্দ্র সরোবরের প্রায় পাঁচ বিঘারও বেশি জমি একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেয়। লক্ষ্য সেখানে তারকাদের জন্য ক্রিকেট গ্রাউন্ড তৈরি করা। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বহু পরিবেশবিদ, পক্ষীবিদ ও অন্যান্য স্থানীয় মানুষ যাদের কাছে রবীন্দ্র সরোবর প্রাতঃভ্রমণের অন্যতম জায়গা। আরও পড়ুন : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ কেএমডিএ-এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রায় ১১০০ র বেশি মানুষ বিরোধিতামূলক চিঠিতে সই করেছেন। বহু পরিবেশবিদদের মতে রবীন্দ্র সরোবরের এতোখানি জমিতে ক্রিকেট গ্রাউন্ড করা হলে ক্ষতিগ্রস্ত হবে ঢাকুরিয়া লেক। ঢাকুরিয়া লেককে বলা হয় দক্ষিণ কলকাতার…

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ

 দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : বৃহস্পতিবার অর্থাৎ ২রা মে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ করেন এক মহিলা, জানান তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। বৃহস্পতিবার রাত্রে রাজভবনে ৯:১০ নাগাদ এসে পৌছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রী এসে উপস্থিত হওয়ার আগেই থানায় অভিযোগ করেন মহিলাটি। আরও পড়ুন : দলের পদ থেকে বহিষ্কৃত কুণাল ঘোষ সাগরিকা ঘোষ তার একটি টুইটার পোস্টের মাধ্যমে জানান একজন মহিলা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন রাজ্যপালের বিরুদ্ধে। ওই মহিলাটি রাজভবনে সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যান এবং তখন তিনি সেই মহিলার গায় আপত্তিজনক ভাবে হাত দেন। সাগরিকা…

একাদশ ও দ্বাদশে পড়তে পারবে মেয়েরাও, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এখন কোয়েট

দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তীঃ স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডাফের জন্মদিন উপলক্ষে শুক্রবার স্কুল কর্তৃপক্ষ জানান এবার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ছেলেদের সাথে সাথে পড়তে পারবে মেয়েরাও বিভাগে আগেই মেয়েদের পড়ার ব্যবস্থা করা হয়েছে তবে বাকি রয়েছে পঞ্চম থেকে দশম শ্রেণী। সেই পরিকল্পনা রয়েছে জানান স্কুল কর্তৃপক্ষ। এই মুহূর্তে সেই পরিকাঠামো না থাকায় এখনি সেটা সম্ভব নয়। আরও পড়ুনঃ রাহুল গান্ধীর বক্তব্যে সমর্থন প্রাক্তন পাক মন্ত্রীর, কটাক্ষ বিজেপির এর আগেও অনেক স্কুল প্রথা ভেঙে সহ শিক্ষা চালু করেছে। সেই সব স্কুলের প্রধান শিক্ষক/ শিক্ষিকারা জানান যে স্কুলে ছাত্র সংখ্যা কম…

দলের পদ থেকে বহিষ্কৃত কুণাল ঘোষ

 দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : পয়লা মে তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারির পদ থেকে বহিষ্কার করা হয়ে কুণাল ঘোষকে। একটি সভায় বক্তব্য রাখার সময়  তিনি বিজেপির সপক্ষে কিছু কথা বলেন যা নিয়ে অস্বস্তির সৃষ্টি হয় দলে। আরও পড়ুন : তীব্র গরমে বারংবার লোডশেডিং, CESC- WBSEDCL কর্তাদের কড়া বার্তা মন্ত্রীর বুধবার অর্থাৎ ১লা মে একই মঞ্চে উপস্থিত ছিলেন তাপস রায় ও কুনাল। কুনাল ঘোষ জানান তাপস রায় একজন অত্যন্ত প্রভাবশালী নেতা এবং তাদের বন্ধুত্ব রাজনীতির উর্দ্ধে। দল কোনো ভাবেই তার কথা সমর্থন করছে না বলে জানানো হয়। সেগুলো তার একান্ত ব্যক্তিগত মতামত এবং তৃণমূল…