দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : নির্বাচনী প্রচারে গিয়ে সাধুদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নামল সাধুদের একাংশ।আগামি শুক্রবার দুপুর ৩টে নাগাদ একটি পদযাত্রা করবেন তারা। বাগবাজার সারদা মায়ের বাড়ি থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত খালি পায়ে হাটবেন। আরও পড়ুন : শহীদ কলোনীতে সৃজনের প্রচারে বাধা তৃণমূলের সাধু সন্নাসীদের নিয়ে রাজ্যের রাজনীতি তপ্ত। তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণাত্তক উক্তি আগুনে ঘি ঢেলেছে। এছাড়া ও ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একটি সভায় তিনি বলেন কার্তিক মহারাজ বলেছেন তিনি তৃণমূলের কোনো এজেন্টকে বসতে দেবেন না। ওনার এধরনের মন্তব্যের ফলেই মুখ্যমন্ত্রী…
Category: রাজ্য
শহীদ কলোনীতে সৃজনের প্রচারে বাধা তৃণমূলের
দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা ও যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট আগামী ১লা জুন। ভোটের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। সেই প্রচার ঘিরেই বিভিন্ন জায়গায় বিভিন্ন জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে বারংবার। মঙ্গলবার যাদবপুর লোকসভা প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্যের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠে এলো। গড়িয়ার পঞ্চসায়রে তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে ইট, ছিঁড়ে ফেলা হয়েছে দলের পতাকাও। অভিযোগের তীর তৃণমূলের দিকে। সিপিএমের বক্তব্য ভোটে হেরে যাওয়ার ভয় সৃজন ভট্টাচার্যের উপর এই আক্রমণ করা হয়েছে। আরও পড়ুন : চট্টগ্রামের বিমান ভেঙ্গে পড়ল মোহনায় মঙ্গলবার সকালে ভোটের প্রচারে বেড়িয়েছিলেন যাদবপুর লোকসভার বাম…
রেডিও স্টেশন বানিয়ে নজির গড়লো বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ
দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : নতুন এক উদ্যোগ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিল বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সাংবাদিকতা ও গনজ্ঞাপন বিভাগের ছাত্র ছাত্রীরা। বিভাগের মাস্টারমশাই ও কয়েকজন ছাত্রছাত্রী মিলে বানিয়ে ফেললেন আস্ত একটি রেডিও স্টেশন। বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনার পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের নিয়েও সেখানে চলছে আলোচনা। বেড়ে চলেছে তাদের শ্রোতাদের সংখ্যাও। আরও পড়ুন : কলকাতা সহ বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হাতে-কলমে এই কাজ করতে পেরে জ্ঞানের পরিধি বেড়ে চলেছে বিজয়গড় কলেজের সাংবাদিকতা বিভাগের ছাত্র-ছাত্রীদের। সময়টা তখন ২০২০। করোনা অতিমারির ফলে সমস্ত স্কুল, কলেজ, অফিস বন্ধ। তখনই এই রেডিও স্টেশনটি তৈরি করে ফেলল…
ফুসফুসে চুম্বক, বাচ্চার জীবন বাঁচালো এসএসকেএম
দুবেলা, শ্রেয়শ্রী দাস: আবারো আসাধারণ চিকিৎসার মাধ্যমে অসাধ্য সাধন করল পিজি। এর আগেও বহুবার শিরোনামে উঠে এসেছে পিজির নাম। অসামান্য দক্ষতার সাথে একটি বাচ্চার জীবন বাঁচিয়ে তুললেন পিজির চিকিৎসকরা। বছর এগারোর ওই বাচ্চার বেশ কয়েকদিন ধরে কাশির সাথে শ্বাসকষ্ট হচ্ছিল। তারপরই তার অভিভাবকেরা তাকে নিয়ে যায় হাসপাতালে। আরও পড়ুন: কলকাতা সহ বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি কৃষ্ণনগরের বাসিন্দা ওই বাচ্চার, নাম মোস্তাকিম বিশ্বাস। কয়েক দিন ধরে কাশির সাথে শ্বাসকষ্ট হচ্ছিল। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতাল,কৃষ্ণনগর সদর হাসপাতাল। সেখানে নিয়ে গিয়েও কিছু লাভ হয় না। তারপর তাঁকে স্থানীয় এক চিকিৎসকের…
মনোনয়ন জমা দিতে গিয়ে হাতাহাতি তৃণমূল ও সিপিএমের
দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ দক্ষিণ কলকাতার বাম প্রার্থী সায়রা শাহ হালিম, যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান, মথুরাপুর এর বাম প্রার্থী শরৎচন্দ্র হালদার এবং জয়নগরের আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মন্ডল মনোনয়ন জমা দেওয়ার জন্য হাজরা মোড়ে পৌঁছান। সঙ্গে ছিলেন প্রচুর সিপিএম কর্মী ও সমর্থকরা। সিপিএমের অভিযোগ হাজরা থেকে মিছিল নিয়ে আলিপুর যাওয়ার পথে কালীঘাট সেতুর কাছে মাইকে তৃণমূল সমর্থিত গান বাজতে শুরু হয়। সেই গান শুনেই উত্তেজিত হয়ে পড়েন বেশ কিছু সিপিএমের কর্মী সমর্থকরা। আরও পড়ুন : কলকাতা সহ বেশ কিছু জায়গায়…
কলকাতা সহ বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি
দুবেলা,শ্রেয়শ্রী দাস : চলতি বছরে অস্বস্থিকর গরমের পর সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে মিলেছে একটু স্বস্থি। তবে কলকাতার সব অঞ্চলে বৃষ্টির সম্ভবনা নেই। বিক্ষিপ্ত ভাবে এই বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। সেরকমই আজও দুপুর ১২টা নাগাদ আকাশ কালো করে ১২:৩০ টা থেকে শুরু হয়ে মুশুল ধারে বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া। দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি দেখা যায়। আর ও পড়ুনঃ ফের তাপপ্রবাহ দক্ষিণ ভারতে, জানালো মৌসম ভবন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কলকাতায় সব জায়গায় একসাথে বৃষ্টির…
আবারো বিতর্কের মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : বুধবার আরামবাগের কালিপুর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে তৃণমূলের এক জনসভা ছিল সেখানকার লোকসভা প্রার্থী মিতালী বাগের সমর্থনে। প্রধান বক্তা হিসেবে ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতা পেশ করার আগে মঞ্চে ওঠেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তখন দেখতে পাওয়া যায় দলের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার মঞ্চের পিছনে দাঁড়িয়ে। তাঁকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। প্রশ্ন করায় তিনি ক্ষোভ সংবরণ না করেই বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে মঞ্চে উঠতে দেননি। আরও পড়ুন : প্রকাশ্যে আলিয়ার ডিপফেক ভিডিও বুধবারের তৃণমূল সভায় দলের বিদায়ী সাংসদ কে মঞ্চে না উঠতে দেওয়ার অভিযোগ আসে কল্যাণ…
ফের তাপপ্রবাহ দক্ষিণ ভারতে, জানালো মৌসম ভবন
দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : সোমবার ও মঙ্গলবার দুদিন বৃষ্টির ফলে গরম অনেকটাই কমেছে রাজ্যে। স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। তবে তাপপ্রবাহ নিয়ে আবার সর্তকতা জারি করল দিল্লির মৌসম ভবন। আরও পড়ুন : দৃশ্য দূষণ ঠেকাতে নয়া নীতি কলকাতা পুরসভার বুধবার অর্থাৎ ৮ই মে থেকে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবার শুরু হবে আবহাওয়ার পরিবর্তন। বুধবার থেকে সামনের সোমবার অর্থাৎ ১৩ ই মে পর্যন্ত, টানা পাঁচ দিন গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশের পশ্চিমের বেশ কিছু অঞ্চল ও সারা পশ্চিম ভারত জুড়ে তাপ প্রবাহের প্রকোপে পড়বে স্থানীয় বাসিন্দারা। তবে পূর্ব ও দক্ষিণ ভারতে কমতে চলেছে তাপ প্রবাহের মাত্রা।…
চাকরি বাতিলে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : ২০১৬ সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিলের সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ জানায় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানান এখনই চাকরি বাতিল করা হচ্ছে না। যদি যোগ্য ও অযোগ্য বিচার করতে পারে সুপ্রিম কোর্ট, তাহলে যোগ্যদের চাকরি বহাল থাকবে। আরও পড়ুন : প্রাক্তন স্বামীর জন্মদিনের রাতেই পিঙ্কির পোস্ট সোমবার সুপ্রিম কোর্টের রায় জানানোর কথা ছিল। সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের আদেশ আপাতত স্থগিত রাখার রায় দেয়। সুপ্রিম কোর্ট এও জানায় এক্ষুনি কাউকেই বেতন ফেরত দিতে হবে না। কিন্তু ২০১৬ সালে নিয়োজিত প্রত্যেককেই মুচলেকা দিতে হবে। তবে পরে যদি তাদের…
বুধবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট জানুন সহজেই
দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : বুধবার ৮ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। বেলা ১ টায় ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ ও বেলা ৩ টের সময় তা দেখতে পাওয়া যাবে ওয়েবসাইটে। ছাত্র-ছাত্রীদের হাতে মার্কশিট দেওয়া শুরু হবে ১০ই মে থেকে। এর আগেই সোমবার অর্থাৎ ৬ মে আইএসসির ফল প্রকাশ করা হয়েছে। আরও পড়ুন : প্রচারে বেরিয়ে আহত উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য রয়েছে বেশ কিছু ওয়েবসাইট। তার মধ্যে অন্যতম wbresults.nic.in । ২০২৪ এর উচ্চমাধ্যমিক শুরু হয় ১৬ই ফেব্রুয়ারি এবং শেষ হয় ২৯ শে ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ…
