দুবেলা, শ্রেয়শ্রী দাস : ঘূর্ণিঝড় রেমাল এসে তান্ডব মাতিয়ে যাওয়ার পরেই দেখা দিল আবার সেই গরম। রেমালের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হলেও রেমালের যাওয়ার পরেই ভ্যাপসা গরম পড়েছে গোটা রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৃষ্টি হওয়ার কোন সম্ভবনা আপাতত নেই, তবে তাপমাত্রা বাড়ার একটি সম্ভবনা দেখা দিচ্ছে। আরও পড়ুনঃ ঋতুস্রাব নিয়ে ছুঁৎমার্গ ভাঙতে উদ্যোগী SFI আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই-তিন দিনের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তাপমাত্রা বৃদ্ধির পরই বৃষ্টির সম্ভবনা দেখা দিচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।…
Category: রাজ্য
ঋতুস্রাব নিয়ে ছুঁৎমার্গ ভাঙতে উদ্যোগী SFI
দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : বিকল্পের কথা শুধু বলা করে দেখাতে সক্ষম হলো বাম ছাত্র সংগঠন এসএফআই। বাম ছাত্র আন্দোলনের বহু ইতিহাস রয়েছে গোটা দেশ সহ এই রাজ্যে। কিন্তু সময়ের সাথে সাথে ছাত্র আন্দোলনের বিষয় এবং ধরন দুইয়েরই পরিবর্তন ঘটেছে। সিপিএমের ছাত্র সংগঠন সব বিদ্যালয়ে এবং বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য স্বাস্থ্যকর শৌচাগার থেকে শুরু করে স্যানিটারি ভেন্ডিং মেশিন তৈরির দাবিতে মাঠে নেমেছে বহুবার। এসএফআই কলকাতা জেলা তাদের দপ্তরে স্যানেটারি ভেন্ডিং মেশিন বসিয়ে সেই দাবির বাস্তবায়ন করলো। এই সামাজিক ছুঁৎমার্গগুলোকেই ভাঙতে চাইছে তাঁরা। আরও পড়ুন : ঘূর্ণিঝড় রেমালের জেরে বাতিল একাধিক ট্রেন মেনস্ট্রুয়াল…
ঘূর্ণিঝড় রেমালের জেরে বাতিল একাধিক ট্রেন
দুবেলা, শ্রেয়শ্রী দাস: পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড় রেমালের আগমন শুধু সময়ের অপেক্ষামাত্র। মধ্য বঙ্গোসাগরে ক্রমশ নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। রবিবার মাঝরাতে বাংলাদেশে এবং দক্ষিন ২৪ পরগণায় রেমাল তান্ডব চালাবে এই আশঙ্কাই করা হচ্ছে। তাই রেমালের তান্ডব থেকে বাঁচতে সমস্ত জেলা প্রশাসন প্রস্তুত। শনিবার রাত থেকেই উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে হালকা ঝড়বৃষ্টি। খুব বেশি বিপদের মুখে যাতে না পড়তে হয় তাই ব্যবস্থা নিল রেল কর্তৃপক্ষ। রবিবার রাত থেকেই হাওড়া, শিয়ালদহ দক্ষিণ শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল কর্তৃপক্ষ। কিছু ট্রেনের সময়ও বদলানো হয়েছে। আরও পড়ুন: কলকাতা মেট্রোয় চালু বিশেষ পরিসেবা…
কেশপুরে হিরণকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ
দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : ২৫ শে মে অর্থাৎ শনিবার ঘাটাল সহ আরো বহু লোকসভা কেন্দ্রে ভোট ছিল। সকাল থেকেই উত্তপ্ত আবহাওয়া সেইসব কেন্দ্রে। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ সকালেই পৌঁছে যান সেখানে। সেখানে পৌঁছেই কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় লিপ্ত হন তিনি। সকাল থেকেই ওই বুথে ছাপ্পা চলছিল বিজেপির তরফ থেকে, সেই অভিযোগ উঠে এসেছে। বিজেপির পোলিং এজেন্ট অভিযোগ জানান যে তৃণমূল তাদের এজেন্টকে বসতে দেয়নি বুথে। এই ঘটনার মধ্যেই সেখানে গিয়ে উপস্থিত হন বিজেপি প্রার্থী হিরন্ময় বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন : কলকাতা মেট্রোয় চালু বিশেষ পরিসেবা , জেনে নিন ঘাটালে তৃণমূল ও বিজেপি প্রার্থীর…
কলকাতা মেট্রোয় চালু বিশেষ পরিসেবা , জেনে নিন
দুবেলা, শ্রেয়শ্রী দাস: কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার মাধ্যমে শেষ ট্রেনের সময় বাড়ানোর আবেদন জানানো হয়েছিল। তাতে বলা হয়েছিল যে, বহু অফিস যাত্রী আছেন যারা অফিসের কাজ শেষ করে অনেক রাতে বাড়ি ফেরেন তখন অনেক ক্ষেত্রে তাঁরা সমস্যায় পড়েন। তবে এখন থেকে বেশি রাতেও মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। আপাতত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ওই পরিষেবা দেওয়া হবে। আরও পড়ুন: হিরণের ডিগ্রি ভুয়ো, উঠছে অভিযোগ যাত্রীদের আরও ভালো পরিষেবা দিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে মেট্রো রেল কর্তৃপক্ষ। তার অঙ্গ হিসেবে এর আগে দুর্গাপূজা বা বিশেষ খেলা…
বঙ্গে আছড়ে পড়তে চলেছে রেমাল, শক্তি আমফানের থেকেও বেশি
দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : ২০২৪ এর এপ্রিল ও মে মাসে গরমের ফলে নাজেহাল হয়েছিল বঙ্গবাসী। কিন্তু বৃষ্টি শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। সোমবার ও মঙ্গলবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার পরেই হাওয়া অফিস জানায় বঙ্গোপসাগরে তৈরি হতে থাকা ঘূর্ণাবর্তের কথা। এই ঝড়ের নাম দেওয়া হয়েছে রেমাল। আলিপুর আবহাওয়া দপ্তর অনুমান করছে এই সপ্তাহের শেষেই আছড়ে পড়বে রেমাল নামের এই ঝড়। আরও পড়ুন : সন্দেশখালির ঘটনা বিজেপির সাজানো, বিস্ফোরক সিরিয়া পারভিন ২০২০ তে আমফানে সব তছনছ হয়ে যাওয়ার পর থেকে মানুষের মনে ঝড় সংক্রান্ত ভীতি আরম্ভ…
সন্দেশখালির ঘটনা বিজেপির সাজানো, বিস্ফোরক সিরিয়া পারভিন
দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী: ২০২৪ এর সরস্বতী পুজোর দিন সন্দেশখালি যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে আটক করেছিল পুলিশ। দিনটা ছিল ১৪ ফেব্রুয়ারি। উত্তপ্ত হয়ে উঠেছিল টাকি ও সংলগ্ন এলাকাগুলি। বিজেপির কর্মী সমর্থকদের সাথে হাতাহাতি পর্যন্ত হয় পুলিশের। সেখানে সুকান্ত মজুমদার পুলিশের গাড়ির বনেটে উঠে বসার পর তার সঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল সিরিয়া পারভিন নামের এক নেত্রীকে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার সেই সিরিয়া পারভিন শশী পাঁজা ও মমতাবালা ঠাকুরের হাত থেকে তুলে নিলেন তৃণমূলের পতাকা। আরও পড়ুন : ইস্ট-ওয়েস্ট মেট্রোতে চালু হল কিউআর কোড সিরিয়া পারভিন এক সাংবাদিক বৈঠকে সন্দেশখালি সম্পর্কে…
হিরণের ডিগ্রি ভুয়ো, উঠছে অভিযোগ
দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তার হলফনামায় উল্লেখ করেছেন যে তিনি খড়গপুর আইআইটি থেকে গবেষণা করছেন। তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে। আম আদমি পার্টি (আপ) দাবি করেছে যে সেই ডিগ্রি ভুয়ো। তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে আপ প্রার্থী বাতিলের দাবি করেছে। তাদের মতে হিরণ কোন গবেষণা করছে না এবং তার ডিগ্রিটি সম্পূর্ণ ভুয়ো। আর টি আই এর সাহায্যে খড়গপুর আই আই টি থেকে এই তথ্য পাওয়া গেছে তা জানায় আম আদমি পার্টি। আরও পড়ুন: হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে কলকাতা ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে এই প্রকার…
নওশাদ বিজেপির বি-টিম হয়ে কাজ করছে, আক্রমন অভিষেকের
দুবেলা, শ্রেয়শ্রী দাস: বিজেপি-আইএসএফ মিত্রতার অভিযোগ নতুন নয়। লোকসভা ভোটের প্রচারে আবার সেই অভিযোগই করলেন অভিষেক বন্দ্যেপাধ্যায়। ভোট প্রচারে ভাঙড়ের সভা তে নাম না করে বিধায়ক নওশাদ সিদ্দিকিকে নিশানা করলেন তিনি। আরও পড়ন:ইস্ট-ওয়েস্ট মেট্রোতে চালু হল কিউআর কোড যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচার করেন অভিষেক বন্দ্যেপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের ভোজেরহাটে জনসভা করেন। অভিষেক বন্দ্যেপাধ্যায় বলেন,” ধর্মের উসকানি দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ভাঙড়ে আইএসএফ জিতেছিল বিধানসভা ভোটে। তারা মানুষের জন্য কোনও কাজ করে নি। বিগত ৩ বছর ধরে বিজেপির বি টিম হয়ে কাজ করেছে। এনআরসি-সিএএ যখন…
ইস্ট-ওয়েস্ট মেট্রোতে চালু হল কিউআর কোড
দুবেলা, শ্রেয়শ্রী দাস: ইস্ট- ওয়েস্ট মেট্রোতে চালু হল এক নতুন ব্যবস্থা। ইস্ট- ওয়েস্ট মেট্রো নিয়ে এল এক নতুন পদ্ধতি, কিউআর কোড এর সাহায্যে টিকিটের ব্যবস্থা। যা আগে শুধু শিয়ালদহ মেট্রো স্টেশনে যাত্রীরা এই সুবিধা পাচ্ছিলেন। ইস্ট- ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সব স্টেশনে মিলবে এই ব্যবস্থা। আর ও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন শাহরুখ খান শিয়ালদহ ছাড়াও নতুন এই পদ্ধতির সুবিধা মিলবে আরও ওই মেট্রোপথের আরও সাতটি স্টেশনে। এই সহজ পদ্ধতির ফলে কর্মী এবং যাত্রী উভয়েরই খুব সুবিধা হয়েছে। বকিং কাউন্টারে গিয়ে যাত্রীরা তাঁদের গন্তব্যস্থলের নাম…
