দুবেলা, রিয়া বিশ্বাস : বর্তমানে প্রতারণার সবচেয়ে বড়ো অস্ত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI)। AI টুল ব্যবহার করে নিজের পরিচিতদের ভয়েস নকল করে,কৌশলে টাকা হাতিয়ে নেওয়ায় সাইবার প্রতারণার অভিযোগ । আপনার কাছের পরিচিত ব্যাক্তি বিপদে পড়েছেন এসব বলে অপরিচিত নম্বর থেকে ভয়েস ম্যাসেজ। অবিকল আপনার পরিচিত ব্যাক্তির কণ্ঠ, টাকা চাইছেন বিপদের মুখে। কিউয়ার কোড ও পাঠিয়ে দিলেন। আরও পড়ুনঃস্কুল পরিদর্শকের অফিসে BJP বিধায়কের দাদাগিরি সেই মুহূর্তে কিছু না ভেবেই পাঠিয়ে দিলেন টাকা প্রতারকের কাছে। এদিকে আপনার পরিচিত ব্যাক্তি কিছুই জানেন না। এমনি সাইবার প্রতারণার অভিযোগ উঠছে। আপনার টাকা নিমেষেই উধাও, পৌঁছে গেল প্রতারকের…
Category: রাজ্য
স্কুল পরিদর্শকের অফিসে BJP বিধায়কের দাদাগিরি
দুবেলা, রিয়া বিশ্বাস: বাঁকুড়ার ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সরকারি অফিসে দাদাগিরির অভিযোগ উঠেছে। তা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বিজেপি বিধায়ক সত্যনারায়ণ তিনি প্রভিডেন্ট ফান্ড থেকে ঋণ নেওয়ার জন্য স্কুল পরিদর্শকের (ডিআই) অফিসে আবেদন করেন। বিধায়কের অভিযোগ, প্রায় চল্লিশ মিনিট তাঁকে অপেক্ষা করানো হয় এবং হেনস্থার স্বীকার হন তিনি। এই ঘটনার পর তিনি অফিসের কর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন, উচ্চস্বরে চিৎকার করেন যা অফিসের পরিবেশ উত্তপ্ত করে তোলে। আরও পড়ুনঃ বিনা পয়সায় পাঠশালা অপরদিকে, অফিসের কর্মীরা বিধায়কের বিরুদ্ধে সরকারি কাজকর্মে হস্তক্ষেপ এবং অসদাচরণের অভিযোগ তুলেছেন। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র…
বিনা পয়সায় পাঠশালা
দুবেলা, রিয়া বিশ্বাস: গোঘাটে পঞ্চায়েত অফিসে রবিবারও খোলা থাকছে পঞ্চায়েত। সেখানে তৈরি হয়েছে বিনা পয়সার পাঠশালা। এমনি অবাক করা প্রশংসনীয় বিষয় দেখা গেল হুগলীর কামারপুকুর গ্রাম পঞ্চায়েত অফিসে। গ্রামে দুস্থ মেধাবী পড়ুয়াদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চায়েত গড়ে উঠেছে একটি শিক্ষাস্থান। দুবছর আগে থেকেই শুরু হয়েছিলো এই বিনা পয়সায় টিউশন ব্যবস্থা। তখন ৭০ জন পড়ুয়া নিয়ে শুরু হয়েছিল পাঠশালা, তবে বর্তমানে তা ৩৫০ ছাড়িয়েছে।সপ্তাহের প্রত্যেকটা দিন দুই বেলা টিউশন পড়ানো হয় এই পাঠশালায়। সকালে ৮.৩০ থেকে ১০ টা পর্যন্ত দের ঘন্টা পড়ানো হয়, আবার বিকাল ৫ টা থেকে ৬.৩০…
মদ-জুয়া-সাট্টার প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা
দুবেলা, রিয়া বিশ্বাস : উত্তর ২৪ পরগনার হালিশহর এলাকায় মদ জুয়া- সাট্টার প্রতিবাদে এক যুবকের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ।পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নবজীবন সংঘ ক্লাবে দীর্ঘদিন ধরে মদ, জুয়া ও সাট্টার মতো অসামাজিক কার্যকলাপ চলছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এই কার্যকলাপের প্রতিবাদ করায় শুভম দাস নামে এক যুবককে মারধর করা হয় এবং বন্দুকের বাঁট দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযুক্ত ব্যাক্তির নাম সুরজিত ঘোষ ওরফে বুম্বা, যিনি ওয়ার্ড কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। স্থানীয়দের দাবি, সুরজিতের মদতে ক্লাবে এই অসামাজিক কার্যকলাপ চলত, এবং এর থেকে প্রাপ্ত অর্থ…
আর্থিক অনিয়মের অভিযোগে রাজ কলেজের অধ্যক্ষ সাসপেন্ড
দুবেলা, রিয়া বিশ্বাস : বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। কলেজ পরিচালন সমিতির অভিযোগ, তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, কর্তব্যে গাফিলতি ও কাজের ত্রুটির মতো গুরুতর অভিযোগ উঠেছে। শুক্রবার পরিচালন সমিতির বৈঠকে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যাপক বিজয় চাঁদ আপাতত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন বলে ঠিক হয়েছে। এই ঘটনায় গত বছরের সেপ্টেম্বর থেকে কলেজে অধ্যক্ষের ভূমিকা নিয়ে অশান্তি চলছিল। পড়ুয়াদের অভিযোগ ছিল, অধ্যক্ষ উন্নয়নমূলক কাজের জন্য প্রয়োজনীয় তহবিল আটকে রেখেছেন, ফলে কলেজের উন্নয়ন থমকে গেছে। অক্টোবর মাসে অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে দাবি…
ময়নাগুড়িতে মাছ চুরি করে ফের বিক্রি!
দুবেলা, রিয়া বিশ্বাস : ময়নাগুড়িতে মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে মাছ চুরি করে সেই মাছই ফের কম দামে বিক্রির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।মঙ্গলবার ভোরে এই ঘটনাটি ঘটে। সকালে বাজারে এসে ব্যবসায়ীরা দেখেন, তাঁদের দোকান থেকে মাছ উধাও। প্রথমে তাঁরা অনুমান করেন, রাতের কোনো একসময় চুরির ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণের মধ্যেই স্থানীয়দের চাঞ্চল্যকর তথ্য উঠে আসে—কাছের অন্য এক বাজারে চুরি যাওয়া মাছই বিক্রি করা হচ্ছে।এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। এই খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত করেন এবং তৎক্ষণাৎ ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এসে তদন্ত…
বারুনী মেলার প্রস্তুতি তুঙ্গে
দুবেলা, রিয়া বিশ্বাস: প্রত্যেক বছরের মতো এবারো এগিয়ে এসেছে ঠাকুর নগরের পূর্ণ ভূমিতে বারুনি মেলা।আগামী ২৬ মার্চ বুধবার রাত ১০.৩০ মিনিট গতে বৃহস্পতিবার রাত ৮. ৫৬ মিনিট পর্যন্ত চলবে মধুকৃষ্ণ ত্রয়ীদোশীর স্নানের যোগ।এবারের ২১৪ তম শুভ আবির্ভাব তিথি ,শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মউৎসব উপলক্ষে ঠাকুর বাড়ির কামনা সাগরে পূর্ণ স্নানে ভিড় জমান ভারতবর্ষের নানান স্তরের মানুষেরা।ইতিমধ্যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের আগমন শুরু হয়ে গেছে ঠাকুরনগরের মাটিতে। উত্তর প্রদেশ, রাজস্থান, বিহার, কর্ণাটক আরো বিভিন্ন জায়গার মানুষ এমনকি বাংলাদেশ থেকেও ভক্তরা আসেন ঠাকুর নগরের পূর্ণ ভূমিতে। আনুমানিক প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ…
একশো দিনের টাকা নিয়ে অধিবেশন প্রশ্ন বাম-বিজেপির
দুবেলা, রিয়া বিশ্বাস: তিনমাস ধরে কোনো অর্থ দেওয়া হচ্ছে না একশো দিনের মজুরদের । এ নিয়ে পুরো অধিবেশন জুড়ে প্রশ্ন তুললো বাম এবং বিজেপি।সঠিক সময়ে টাকা না দেওয়ার দাবি তুলছে CPM ও। বাম বিজেপি একসাথে মেওরের কাছে আবেদন একশো দিনের টাকার সমস্যা যত দ্রুত সম্ভব মেটানো দরকার। প্রায় সময় এই একই সমস্যা একশো দিনের টাকা নিয়ে ।নাজেহাল হয়ে পরে সাধারণ খেটে খাওয়া মজুররা। এবারে এক শুরে বাম বিজেপির আবেদন।উত্তরে মেওর জানিয়ে দিলেন, পুরো নগরায়ণ দপ্তরে অর্থ দপ্তরের কাছে চিঠি পাঠানো হয়েছিলো। এমনকি সেই চিঠির উত্তর এসেছে এবং সমস্যা ও সমাধান…
খরগপুরে দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ তৃণমূলের
দুবেলা, রিয়া বিশ্বাস: খরগপুরে মারমুখী দিলীপ ঘোষকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল তৃণমূল। বর্তমানে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। বিজেপি নেতা দিলীপ ঘোষের বাড়ি গিয়ে তিন কাউন্সিল সহ তৃণমূল কর্মীরা এসে চ্যালেঞ্জ করছেন ‘দম থাকলে গায়ে হাত তুলে দেখান’। গত শুক্রবার, খড়্গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি রাস্তা উদ্বোধন করতে গিয়ে স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, সাংসদ থাকাকালীন তিনি এলাকায় দেখা দেননি, এখন কেন রাস্তা উদ্বোধনে এসেছেন। জবাবে দিলীপ ঘোষ বলেন, “টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়।” এতে বিক্ষোভকারীরা আরও ক্ষুব্ধ হন এবং পরিস্থিতি উত্তপ্ত…
ভাইকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত দাদা
দুবেলা, রিয়া বিশ্বাস: শুক্রবার ময়নাগুড়ি এক নম্বর ওয়ার্ডে ভাইকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হলেন দাদা। লোহার রড ও বাটাম দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে গ্রামের তিন প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উত্তম দাস নামে এক যুবককে বেরধর মারধর করে প্রতিবেশী তিন ব্যাক্তি। অভিযোগ করা হয় প্রতিবেশী তিনজন ব্যক্তি তাঁকে মারধর করে ও চোখে বালি ছিটিয়ে দেয়। আহত অবস্থায় উত্তম বিষয়টি দাদা গৌতম দাসকে জানালে তিনি শুক্রবার সকালে অভিযুক্তদের বাড়ির সামনে প্রতিবাদ করতে যান। আর তখনই তিন অভিযুক্ত…
