দুবেলাঃ বিশ্বের শিল্পকলার ইতিহাস যেমন প্রাচীন তেমনই বৈচিত্র্যময়। সেই বৈচিত্র্যের যৎসামান্য আস্বাদ দিতে মণ্ডপসজ্জা রূপায়ণে আমরা প্রতি বছর তুলে ধরি অভিনব কারুকাজ। এ বছর বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার শতাব্দে তারা মিলিয়ে দিতে চেয়েছে ভারত ও আফ্রিকার প্রাদেশিক লোকসংস্কৃতিকে। আফ্রিকার বিভিন্ন প্রদেশের নৃত্য-উৎসবে ব্যবহৃত মুখোশ অনুসরণে সারা বছর ধরে শিল্প-ক্লাসে বিদ্যালয় বানিয়েছে পেপার পাল্পের কিছু মুখোশ। সেগুলি দিয়েই ফুটিয়ে তুলেছে মণ্ডপ সজ্জায়। এর সঙ্গে সমন্বয় সাধন করতে চেয়েছে ভারতের রাজস্থানি শিল্পকলার। রাজস্থানের শিশমহলের টুকরো কাচ এবং সেখানকার নিজস্ব মোটিফ দিয়ে সাজিয়েছি মণ্ডপ। দুই দেশের দুই ভিন্ন শিল্পধারাকে ঐক্যসূত্রে গেঁথে বিদ্যালয় এর …
Category: কলকাতা
“সেরা কলেজের সরস্বতী” সম্মান পেল মহারাজা শ্রীশচন্দ্র কলেজ
দুবেলাঃ আজ মহারাজা শ্রীশচন্দ্র কলেজ এর দ্বিতীয় ক্যাম্পাস এর শুভ উদ্বোধন হয়ে গেল। নতুন ভবনের উদ্বোধন করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ড: শশী পাঁজা। কলেজের অধ্যক্ষ ড: অমিত মজুমদারসহ এই অনুষ্ঠানে হাজির ছিলেন কলেজের অধ্যাপক-অধ্যাপিকাগন এবং ছাত্রছাত্রীরা। একই সাথে এই দিন অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো। এ বছর এর বিষয় ও ভাবনা ছিলো “নারীর ক্ষমতায়ন”। জে আই এস বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে “সেরা কলেজের সরস্বতী” সম্মানও। দুবেলা নিউজকে follow করুনঃ https://www.facebook.com/dubelanews https://x.com/dubelanewsdesk https://www.youtube.com/@DUBELANEWS https://www.instagram.com/dubelanews/…
তিলজলা হাই স্কুলের উদ্যোগে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আগামী ১৪ই জানুয়ারি
দুবেলাঃ নিজেদের সৃজনশীল ভাবনা, তিন মিনিট সময়ে গল্প বলে দর্শককে ধরে রাখা ও বাস্তব জীবনের অনুভূতিকে পর্দায় তুলে ধরার অনন্য সুযোগ এসেছে ছাত্রদের সামনে। আমাদের বিদ্যালয় আয়োজন করতে চলেছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে মাত্র তিন মিনিটের ছোট্ট পরিসরের ফিল্মে ছাত্র ছাত্রীরা নিজেদের ভাবনাকে জীবন্ত করে তুলতে পারবে। এই উৎসবে যোগদানের জন্য অভিনয়,ক্যামেরা, চিত্রগ্রহণ, সম্পাদনায় পেশাদার হওয়া জরুরি নয়। শুধু দরকার সৃজনশীল মন, সাহস, ভালো ভাবনা। আমাদের চারপাশের জগৎ, স্কুলজীবনের গল্প, পরিবেশ, কিংবা একেবারে নিজের কল্পনার জগৎ, বদলে যাওয়া পৃথিবী হয়ে উঠুক আমাদের বিষয়বস্তু। মিডিয়ার মাধ্যমে সেই ছবি পৌঁছে যেতে পারে…
খিদিরপুর উৎসব কমিটির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
দুবেলা, কৃশানু দে: মোটা অঙ্কের গ্যাঁটের কড়ি খসিয়েও লিওনেল মেসিকে দেখতে পাননি ফুটবলপ্রেমীরা। সেই ক্ষোভ আছড়ে পড়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। তাঁকে এক ঝলক দেখতে না–পেয়ে মন ভেঙেছে বাঙালি ফুটবলপ্রেমীদের। সেই ক্ষতে এবার মলম লাগবে ‘খেলার উৎসব’। নতুন বছরের শুরুতেই ক্রীড়াপ্রেমীদের জন্য খেলার উৎসব নিয়ে হাজির দক্ষিণ শহরতলীর একটি সংগঠন। জমজমাট ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে খিদিরপুর উৎসব কমিটি। ১৭তম ক্রীড়া প্রতিযোগিতায়, বাংলা এবং ভিন রাজ্যের পেশাদার–অপেশাদার খেলোয়াড়রা এতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আরও পড়ুনঃশীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সাম্মানিক ডি.লিট. উপাধি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠানের সূচনা করলেন কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন…
SIR নিয়ে মামলা হাইকোর্টে, আতঙ্কে সাধারণ মানুষ
দুবেলা, রিয়া বিশ্বাস: বর্তমানে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও উত্তেজনার ছাপ।জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে সারা দেশজুড়ে শুরু হয়েছে এসআইআর (সিস্টেমেটিক ইলেকটোরাল রোল রিভিশন) প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভোটার তালিকা পর্যালোচনার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে এই প্রক্রিয়াকে ঘিরেই উদ্বেগ ও আশঙ্কা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। মামলাকারীর দাবি, এসআইআর প্রক্রিয়া যথাযথ তথ্য ও সচেতনতা ছাড়া শুরু হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন, নাম বাদ পড়লে ভবিষ্যতে নাগরিকত্ব…
সুকান্ত মজুমদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তুমুল বাকযুদ্ধ
দুবেলা, রিয়া বিশ্বাস: রাজনৈতিক মহলে বর্তমানে দুটি নাম জ্বল জ্বল করছে কল্যাণ বনাম সুকান্ত। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। আর কয়েকটা মাসেরই অপেক্ষা, তারপরেই ভোট, তাই জোর কদমে চলছে তাদের কাজ আর রাজনীতির নামে দিব্যি। শ্রীরামপুরের রাজনীতিতে ফের তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছোড়া চ্যালেঞ্জের জবাবে এবার সরাসরি মাঠে নামলেন বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার শ্রীরামপুরে একটি বিশাল বাইক র্যালি করলেন সুকান্ত। তিনি বলেন, “খেলার ডাক দিয়েছে, আমরা মাঠেই আছি। শ্রীরামপুরে দাঁড়িয়ে আমি বলছি, যারা চ্যালেঞ্জ করেছে, তারা এখন চুপ করে…
নবমীতে শ্রীভূমিতে মহারাজের আবির্ভাব, ভিড় সামলাতে হিমশিম
দুবেলা, রিয়া বিশ্বাস: নবমীতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপে দেখা গেল এক অনন্য দৃশ্য।প্রত্যেকবছরই নতুন চমক থাকে শ্রীভূমি স্পোটিং ক্লাব।এবছরও তার ব্যাতিক্রম নয়। পুজো প্রাঙ্গনে দর্শণার্থীদের নজরকারা ভিড়।দেবী দর্শনের ভিড়ের পাশাপাশি মানুষের ভিড় জমল এক ঝলক দেখতে প্রিয় মহারাজকে। কলকাতার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় নবমীর দিন হাজির হন শ্রীভূমির আকাশছোঁয়া আলোকসজ্জার প্যান্ডেলে। তাঁকে এক ঝলক দেখার জন্য মুহূর্তের মধ্যেই ভিড় সামলানো দায় হয়ে পড়ে ক্লাব কতৃপক্ষ ও প্রশাসনের। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। দু’জনকে একসঙ্গে দেখে সাধারণ দর্শনার্থীদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। সেলফির ভিড়, সব মিলিয়ে পুজোমণ্ডপ মুহূর্তের মধ্যেই পরিণত হয় মিনি…
ষষ্ঠীর রাতে শহরে জনজোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ারে উপচে পড়া ভিড়
দুবেলা, রিয়া বিশ্বাস: আজ ষষ্ঠী দেবীর বোধন পিতৃগৃহে মা দুর্গার আগমনের এই শুভক্ষণে শহরজুড়ে বইছে উৎসবের আমেজ। উত্তর থেকে দক্ষিণ, সব জায়গায় একই ছবি। চারিদিকে আলোকসজ্জা, ঢাকের শব্দ, আর মানুষের উপচে পড়া ভিড় যেন এক আলাদাই পরিবেশ তৈরি হয়েছে। মধ্য কলকাতার অন্যতম আকর্ষণ সন্তোষ মিত্র স্কোয়ার ষষ্ঠীর রাতেই নেমেছে জন মানুষের ঢল। প্রত্যেক বছরই সন্তোষ মিত্র স্কোয়ারের একটি আলাদাই চমক থাকে। এ বছরও তার কোন ব্যতিক্রম হয়নি।এবছর তাদের বিশেষ থিম অপারেশন সিন্দুর। যেহেতু তাদের পূজা মন্ডবটি আলোকসজ্জার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তাই সন্ধ্যা গড়াতেই হাজারো মানুষের ভিড়ে মণ্ডপ…
৪৯ বছরে পদার্পণ করল মহেশতলা সম্পা মির্জানগর হাউসিং এস্টেট ফেজ–১ এর দুর্গোৎসব
দুবেলাঃ বাংলার দুর্গোৎসব মানেই শুধু ধর্মীয় আচার নয়, এ এক সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। সময়ের সঙ্গে সঙ্গে থিম ও কল্পনার ভিন্ন ভিন্ন রূপে মণ্ডপসজ্জা পেয়েছে বিশেষ মাত্রা। সেই ধারাতেই এ বছর মহেশতলার সম্পা মির্জা নগর হাউসিং এস্টেট ফেজ–১ পূজা পদার্পণ করছে তাদের ৪৯তম বছরে। আরও পড়ুনঃ ভারতের হয়ে বিশ্বে ‘শান্তির বার্তা’ বঙ্গ শিল্পীর মোট ৬৮০টি ফ্ল্যাট-এর বাসিন্দাদের মিলিত উদ্যোগে এই পূজা আজ মহেশতলার অন্যতম দর্শনীয় আয়োজন। প্রতিবছরের মতো এ বছরও থিমে থাকছে অভিনবত্ব—“পুরনো জমিদার বাড়ি”। জমিদারি আবহে প্রবেশদ্বার দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবেন পূজামণ্ডপে। তখনই তাঁদের মনে হবে যেন তাঁরা পা রেখেছেন বাংলার শতবর্ষ…
জলমগ্ন শহর, কলেজ স্ট্রিটে ভিজে গেল অজস্র বই
দুবেলা, রিয়া বিশ্বাস: কলকাতার প্রাণকেন্দ্র কলেজ স্ট্রিট যেখানে বই মানেই জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু সোমবার রাত থেকে টানা ভারী বর্ষণের পর মঙ্গলবার সকালে সেই কলেজ স্ট্রিট যেন পরিণত হলো এক অজানা দুঃস্বপ্নে। চারদিক জলমগ্ন, রাস্তাজুড়ে হাঁটু সমান থেকে কোমর সমান জল, আর সেই জলের নিচেই ডুবে রইল অসংখ্য বইয়ের দোকান। যে গলিগুলোতে প্রতিদিন ছাত্রছাত্রী, গবেষক, পাঠকরা ভিড় জমান, সেখানেই আজ নিস্তব্ধতা কেবল ভাসমান কাগজ, বই আর দোকানদারদের হাহাকার।আর সেই সব ভেজা নষ্ট হয়ে যাওয়া বই ভরতে হচ্ছে আবর্জনার বস্তায়। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টানা বৃষ্টি নামতেই ড্রেন ব্যবস্থার…
