ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে সরব অর্থনীতিবিদ অমর্ত্য সেন

দুবেলা, পুজা বসুঃ বেশ কয়েকদিন ধরেই ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা হতে হচ্ছে এমন খবর দেখা যাচ্ছে বারংবার। কোথাও বাংলা বলায় বাংলাদেশী আখ্যা দেওয়া হয়েছে আবার কোথাও তুলে নিয়ে গিয়ে করা হয়েছে মারধর। রেহাই পাইনি প্রবীণ থেকে শিশু কেউই। বেশ কয়েকদিন আগে এর প্রতিবাদে বোলপুরে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। এবার এই ঘটনার প্রতিবাদে সরব হলেন বর্ষীয়ান নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আজ শান্তিনিকেতনের নিজের বাড়ি ‘ প্রতীচী ‘ তে আসেন তিনি। সঙ্গে ছিলেন কন্যা নন্দনা দেব সেন। মহকুমাশাসক আয়ন সেন ও বোলপুরের এম ডি পি রিকি আগরওয়াল তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। আপাতত ১৯…

মহারাষ্ট্রে ‘লড়কি বহিন’ প্রকল্পে ১৪ হাজার পুরুষের নামে আর্থিক কেলেঙ্কারি

দুবেলা, রিয়া বিশ্বাস: বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করার জন্য “লরকি বহিন “প্রকল্প চালু করা হয়েছে। আর এই প্রকল্পে বড়সড়ো কেলেঙ্কারি মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগেই লক্ষীর ভান্ডারের ধাচে মহারাষ্ট্র সরকার পরিচালিত ‘লড়কি বহিন’ প্রকল্প চালু করা হয়েছিল।প্রকল্পের আওতায় যেখানে রাজ্যের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ২১ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে প্রতি মাসে ১,৫০০ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে, সেখানে দেখা গেল প্রকৃত উপভোক্তা নন বরং অন্তত ১৪ হাজার পুরুষের অ্যাকাউন্টেও জমা পড়েছে সরকারি অর্থ। প্রশাসনিক সূত্র অনুযায়ী, এই প্রকল্পের ডিজিটাল যাচাইকরণ চলাকালীন সামনে এসেছে…

মহারাষ্ট্রে বাঙালি শ্রমিককে খুনের অভিযোগে চাঞ্চল্য

দুবেলা, রিয়া বিশ্বাস: মহারাষ্ট্রের ভাশি এলাকায় এক বাঙালি শ্রমিককে নৃশংসভাবে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম আবু বকর মন্ডল (৩৩), যিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা ছিলেন। তিনি মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করতেন। ২০ জুলাই থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মোবাইল বন্ধ থাকায় পরিবার উদ্বিগ্ন হয়ে নিখোঁজ ডায়েরি করে। পরে ভাশি এলাকায় একটি পুকুর থেকে একটি ব্যাগে ভরা, ক্ষতবিক্ষত ও টুকরো করা দেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্ত হওয়ার পর নিশ্চিত হওয়া যায় যে সেটিই আবু বকর মন্ডলের দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি কাটাছেঁড়া…

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় পদত্যাগ করলেন, স্বাস্থ্য কারণেই তার এই সিদ্ধান্ত!

দুবেলা, রিয়া বিশ্বাস: ২১ জুলাই, সোমবার সন্ধ্যায় এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। নিজের শারীরিক অসুস্থতা এবং চিকিৎসকের পরামর্শ মেনে নিয়েই তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন, এবং তা সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। pic.twitter.com/n4nsDOxLGb — Vice-President of India (@VPIndia) July 21, 2025 জগদীপ ধনকড় ২০২২ সালের আগস্ট মাসে ভারতের উপরাষ্ট্রপতি পদে শপথ নিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে দেশের রাজনৈতিক পরিসরে সক্রিয় ছিলেন। তবে বিগত কয়েক মাস ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি…

প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্রে স্বামীকে বিদ্যুৎ শক দিয়ে খুন, ধৃত স্ত্রী ও শ্যালক

দুবেলা, রিয়া বিশ্বাস: দিল্লির উত্তম নগরের একটি বহুতল আবাসনে ঘটে গিয়েছে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড। ৩৬ বছর বয়সী করণ দেব নামে এক ব্যক্তিকে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরে পুলিশি তদন্তে উঠে আসে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছক। ১৩ জুলাই রাতে করণ দেবকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্ত্রী সুস্মিতা। তিনি জানান, স্বামী ঘরের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত শকে মারা গেছেন। প্রথমে পরিবারও সেই দাবিকে মান্যতা দিলেও, পরে পুলিশ করণের মৃত্যুকে ঘিরে সন্দেহজনক পরিস্থিতি দেখতে পায় এবং ময়নাতদন্তের আদেশ দেয়। ঘটনার তিন দিন পর…

পাটনার হাসপাতালে বন্দুকবাজদের হামলা

দুবেলা, রিয়া বিশ্বাস: ১৭ জুলাই বৃহস্পতিবার, সময় তখন সকাল ৭ টা পাটনার বাইলি রোডের পারাস HMRI হাসপাতালে এক ভয়াবহ নিরাপত্তা ভঙ্গের ঘটনা ঘটে। চন্দন মিশ্রা নামে ৩৬ বছর বয়সী এক দণ্ডিত গ্যাংস্টার, যিনি চিকিৎসার জন্য মেডিক্যাল প্যারোলে ছিলেন, হঠাৎ পাঁচজন বন্দুকবাজ দ্বারা গুলিবিদ্ধ হন। পুলিশ ও হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাঁচ জন মুখ ঢাকা নির্বিঘ্নে হাসপাতালে ঢুকে কয়েক সেকেন্ডের মধ্যেই দ্বিতীয় তলায় চন্দনকে গুলি ছুঁড়ে চলে যায় । ডিএনএ বিশ্লেষণ ও ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে। আশঙ্কা করা হচ্ছে, আক্রমণকারীরা হাসপাতালের নিরাপত্তা লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা করেছে।…

বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৩৫ লক্ষ নাম!

দুবেলা, রিয়া বিশ্বাস: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা পরিষ্কার করার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নামক এই বিশেষ অভিযানের আওতায় ইতিমধ্যে রাজ্যের ৭.৮৯ কোটি ভোটারের মধ্যে প্রায় ৬.৬০ কোটি ভোটারের যাচাইকরণ সম্পন্ন হয়েছে। এই যাচাইয়ে উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ তথ্য কমপক্ষে ৩৫.৫ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নামগুলির মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন, কেউ স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গেছেন, আবার কারও নাম তালিকায় একাধিকবার রয়েছে। এছাড়াও কিছু ক্ষেত্রে জাল নথিপত্র ব্যবহার করে ভোটার তালিকায়…

রাজস্থানে ফের দুর্ঘটনার কবলে বায়ুসেনা বিমান

দুবেলা, রিয়া বিশ্বাস: আমেদাবাদের যাত্রীবাহী প্লেন দূর্ঘটনার আতঙ্কে, এখনো সাধারণ মানুষ ভয় কাটিয়ে উঠতে পারেনি। এরই মধ্যে ফের দুর্ঘটনার কবলে বায়ুসেনা বিমান। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের। ৯ জুলাই বুধবার, ঘটনাটি ঘটেছে রাজস্থানের চুরু জেলায়। বেলা তখন দুপুর সূর্য একেবারে মাঝ আকাশে, চুরুর রতনগড় এলাকার ভানুদা গ্রামের বাসিন্দারা একটি বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণের মধ্যেই তাঁরা দেখেন খোলা মাঠ থেকে দাউ দাউ আগুনের শিখা ও ধোঁয়া উপরের দিকে উঠছে। দুর্ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও দমকলে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও…

পবিত্র ভাবনায় শুরু হল ২০২৫ সালের পুরীর জগন্নাথ রথযাত্রা

দুবেলা, রিয়া বিশ্বাস: ২৭ জুন অর্থাৎ শুক্রবার, ভক্তি ও আধ্যাত্মিকতার আবহে পুরীর পবিত্র ভূমিতে শুরু হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের বার্ষিক রথযাত্রা। প্রাচীন রীতিনীতি অনুসারে সকালে ‘পাহাঁদী’ উৎসবের মধ্য দিয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবী তাদের নিজ নিজ রথে আসীন হন। এরপর রাজা গজপতি দিবারঞ্জন দেব ‘ছেরাপহড়া’ অর্থাৎ রথ পরিষ্কার করে তিন দেবতাকে রথে আরোহনের জন্য প্রস্তুত করেন। তিনটি রথ—বলভদ্রের ‘তালধ্বজ’, সুভদ্রার ‘দর্পদলন’ ও জগন্নাথের ‘নন্দীঘোষ’—অগণিত ভক্তদের টানতে টানতে এগিয়ে চলে গুণ্ডিচা মন্দিরের দিকে। সারা পৃথিবী থেকে আগত ভক্তদের ঢল নামে পুরীতে। প্রশাসনের হিসাব অনুযায়ী, প্রায় ১২ লক্ষের বেশি ভক্ত আজকের…

এভারেস্ট জয় করে না ফেরার দেশে পাড়ি সুব্রত ঘোষের

দুবেলা, রিয়া বিশ্বাস: রানাঘাটের খিড়কিবাগান লেনের বাসিন্দা এবং পেশায় শিক্ষক সুব্রত ঘোষ (৫২)। এভারেস্ট শৃঙ্গ জয় করেও আর বাড়ি ফিরতে পারলেন না সুব্রত। পর্বতজয় করে ফেরার পথেই মৃত্যু হল অভিজ্ঞ এই পর্বতারোহীর। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রানাঘাট থেকে শুরু করে গোটা পর্বতারোহণ মহলে। সুব্রতবাবু উত্তর ২৪ পরগনার কাপাসহাটি মিলনবিথী বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ পর্বতারোহী হিসেবে পরিচিত ছিলেন। এর আগে তিনি মাউন্ট রামজ্যাক, মাউন্ট ব্ল্যাক পিক, স্টক কাংরি সহ একাধিক পর্বতশৃঙ্গ জয় করেছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁর স্বপ্ন ছিল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট…