যাঁরা মদ খান, তাঁরা ভারতীয় নন!

দুবেলাঃ মদ্যপানকারীদের উদ্দেশ্যে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী। সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও-তে দেখা যায়, বিহারের বিধানসভা কক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন, যাঁরা মদ খান, তাঁদের আমি ভারতীয় বলে করিনা, এঁরা মহাপাপী। ২০১৬ বিহারে মদ নিষিদ্ধ করছে নীতিশ কুমারের সরকার। মদ বিক্রি বন্ধের পাশাপাশি মদ্যপানও বিহারে শাস্তি যোগ্য অপরাধ। হাতে নাতে ধরা পড়লে হাজতবাস। তবে এত কড়াকড়ির মধ্যেও সম্প্রতি বিহারে বিষ মদ খেয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে বিহারের রাজনীতিতে। বিরোধীদের কটাক্ষ, বিহার সরকার খাতায় কলমে মদ নিষিদ্ধ করলেও বাস্তবে তা কার্যকর হয়নি। আর এনিয়েই এদিন পাল্টা…

বেকার দের জন্য দারুন সুযোগ! মাধ্যমিক পাসেই চাকরির দুর্দান্ত সুযোগ!

দুবেলাঃ বর্তমানে বেকার মেয়েদের জন্য সুখবর। রাজ্যের পৌরসভার তরফ থেকে স্বাস্থ্য কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন এই পদের জন্য। উচ্চশিক্ষিতরাও আবেদন করতে পারবেন। তবে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই পদের জন্য। ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যালিটি হেলথ ওয়ার্কার রিক্রুটমেন্ট ২০২১। বিজ্ঞপ্তি নম্বর- PM/Genl/Health/2021/137 • পদের নাম- হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মী • শূন্যপদ- ১৭০ • শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতেই হবে। যারা উচ্চশিক্ষিত তাদের আবেদন অবশ্যই গ্রাহ্য হবে। • বয়সের সীমা- সাধারণের ক্ষেত্রে…

ফের বিরোধীদের একজোট হওয়ার ডাক মমতার!

দুবেলাঃ ফের দেশের বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোদী সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে বিরোধীদের একত্রিত হয়ে বৈঠকের আহ্বান জানালেন তিনি। এই উপলক্ষ্যে মঙ্গলবার সমস্ত অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখলেন তিনি। কেন্দ্রের বিরোধী নেতাদেরও বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা ব্যানার্জি। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, গভীর উদ্বেগের সঙ্গে আপনাদের জানাচ্ছি, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার দেশের গণতন্ত্রের উপর সরাসরি আঘাত হানছে। আর এই কাজে ওরা ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করছে। চিঠিতে মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ভোট এলেই বিরোধীদের শায়েস্তা করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগাচ্ছে বিজেপি।…

২০ বছর ইংরেজিতে অধ্যাপনা করার পর ৭৪ বছরে অটো চালাচ্ছেন এই ব্যক্তি, চিনুন!

দুবেলাঃ বেঙ্গালুরুর রাস্তায় অটো চালাচ্ছেন এক ব্যক্তি। পাশাপাশি ঝরঝরে ইংরেজিতে কথা বলছেন তিনি। ইংরেজিতে এম.এ এবং এম.এড পাশ ৭৪ বছরের অটো চালক পাতাবি রমন ২০ বছর অধ্যাপনা করেছেন মুম্বইয়ের একটি নামী কলেজে। কিন্তু মুম্বাইয়ের এই প্রাক্তন অধ্যাপকের অটো চালক হয়ে ওঠার কাহিনী কী? তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিকিতা আইয়ার নামে এক তরুণী। তিনি বেঙ্গালুরুতে চাকুরি করেন। নিকিতা জানিয়েছেন, গত বৃহস্পতিবার অফিস যাওয়ার সময় রাস্তায় জ্যামে আটক যান। সেই সময় তাঁর সঙ্গে দেখা হয় পাতাবি রমন নামে ওই অটো চালকের। তিনি নিকিতার পাশে নিজের অটো নিয়ে এসে দাঁড়িয়ে বলেন, ‘প্লিজ…

দেশে মজুত মাত্র ৭৪ দিনের তেল!

দুবেলাঃ দেশে মজুত রয়েছে মাত্র ৭৪ দিনের তেল। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রশ্নের উত্তরে এমনটাই জানাল পেট্রোলিয়াম মন্ত্রক। ধারাবাহিকভাবে বেড়ে চলা জ্বালানির দাম নিয়ে সংসদে আলোচনা চলাকালীন সৌগত রায় প্রশ্ন করেন, দেশে আপদকালীন পরিস্থিতি তৈরী হলে অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম কতটা মজুত রয়েছে? লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রের তরফে জানানো হয়, এই মুহূর্তে এরকম অবস্থা দেখা দিলে ভারতের কাছে ৭৪ দিনের তেল মজুত রয়েছে। বৃহস্পতিবার এই একই বিষয়ে প্রশ্ন করেন তৃণমূলের আরেক সাংসদ মালা রায়। তাঁর প্রশ্নের উত্তরে কেন্দ্র জানিয়েছে, এই মুহূর্তে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে মোট আমদানির ১%…

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন কংগ্রেসের!

দুবেলাঃ আজ নতুন দিল্লীর বিজয় চকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সাংসদেরা পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হলেন। ঐ প্রতিবাদে রাহুল গান্ধী ছাড়াও হাজির ছিলেন অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে, অভিষেক সিংভির মত সিনিয়ার নেতা ও সাংসদেরা। দিল্লীর বিজয় চকে কংগ্রেস নেতারা আজ পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবীতে সোচ্চার হন। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানান, “যেভাবে দেশের সর্বত্র পেট্রল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বেড়ে চলেছে, তার প্রতিবাদেই আজ আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে দেশজুড়ে আন্দোলনে নেমেছি।” প্রসঙ্গত উল্লেখ্য দেশে পাঁচ রাজ্যে ভোট মিটতেই পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের…

আসাম থেকে প্রত্যাহার বিশেষ আপসফা আইন!

দুবেলাঃ কয়েক দশক পর আসাম থেকে উঠে যেতে চলেছে বিশেষ আপসফা আইন। যে আইন তুলে দেওয়ার জন্যে দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির বেশ কিছু সংগঠন এমনকি ব্যক্তিগতভাবেও আন্দোলন চালানো হচ্ছিল। আসাম থেকে এই আইন তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার জন্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্র সরকারকে। আজ কেন্দ্র সরকার ঘোষনা করেছে আসামে উপদ্রুত এলাকার মানচিত্র কমিয়ে দেওয়া হবে। যেহেতু এই জায়গাগুলিতে আইন শৃংখলার উন্নতি হয়েছে। আসামের ৬০% এলাকা থেকে আপসফা আইন আপাতত তুলে নেওয়া হবে। আগামীকাল থেকে আসামের ২৩টি জেলা থেকে তুলে নেওয়া হচ্ছে আপসফা আইন।…

এবার পাঞ্জাবেও চালু হবে ‘দুয়ারে রেশন’!

দুবেলাঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পথে হাঁটতে চলেছে পাঞ্জাবের আপ সরকার। এবার পাঞ্জাবেও চালু হবে ‘দুয়ারে রেশন’ প্রকল্প। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ঘোষণা করেন, এবার থেকে আর লাইনে দাঁড়িয়ে রেশন নিতে হবে না পাঞ্জাববাসীকে। ঘরে পৌঁছে যাবে রেশন। তবে যাঁরা লাইনে দাঁড়িয়ে রেশন নিতে ইচ্ছুক, তাঁরা আগের পদ্ধতিতেই রেশন পাবেন। তিনি জানিয়েছেন, ভালো মানের গম, ডাল ও নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হবে রেশনে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে এবার ক্ষমতায় এসেছে আপ সরকার। ভোট প্রচারে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে বাড়ির দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে রেশন। তাই…

পদ্মভূষণে সম্মানিত অভিনেতা ভিক্টর ব্যানার্জি ও উস্তাদ রশিদ খান!

দুবেলাঃ ৭৩তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা করা হল পদ্ম সম্মানে সম্মানিতদের নাম! আর এই  বছর সেই তালিকায় বাংলা থেকে রয়েছেন অভিনেতা ভিক্টর ব্যানার্জি। প্রবীণ এই অভিনেতা সম্মানিত হয়েছেন পদ্মভূষণ সম্মানে। বর্তমানে উত্তরাখণ্ডের বাসিন্দা ভিক্টর ব্যানার্জি। দীর্ঘদিন পর অভিনয়ের জন্য ফের বাংলায় এসেছেন তিনি। তথাগত ভট্টাচার্যের আকরিক ছবিতে দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে সেই ছবিতে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সাতের দশকে সিনেমায় অভিনয় শুরু করেন ভিক্টর। দেশে বিদেশে বহু জায়গায় বিশেষভাবে সমাদৃত হয়েছে তাঁর ছবি। DUBELA NEWSপ্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ dubela.in

শব গাড়ি না পেয়ে মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে ১০ কিমি হাঁটলেন বাবা, তদন্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর!

দুবেলাঃ মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে ১০ কিমি পথ পাড়ি বাবার। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসল ছত্তিশগঢ় প্রশাসন। ছত্তিশগঢ়ের স্বাস্থ্যমন্ত্রী সিংহ দিও পুরো ঘটনা সম্পর্কে জেলার স্বাস্থ্য অধিকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বললেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায় ছত্তিশগঢ়ের সুরগুজা জেলায় এক ব্যক্তি তাঁর ৭ বছরের মেয়ের মৃতদেহ কাঁধে করে নিয়ে যাচ্ছেন। শুক্রবার সকালে ওই জেলার লখনপুর গ্রামের কমিউনিটি হেলথ সেন্টারে মারা যায় বছর সাতের সুরেখা। শববাহী যান আসতে দেরী করায় তাঁর বাবা মেয়ের মৃতদেহ কাঁধে তুলে নেন। কয়েকদিন ধরে…