দুবেলা, অরিজিৎ মন্ডলঃ জয়ে ফিরল এদিকে মোহনবাগান। বুধবার ২-১ গোলে গোয়া এফসি হারালো তারা। মোহনবাগানের হয়ে দুটি গোল করেন যথাক্রমে দিমিত্রী পেত্রাতোস ও হুগো বুমোস এবং গোয়ার হয়ে গোল করেন আনোয়ার আলি। এই জয়ের ফলে এটিকে মোহনবাগান১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো। আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ এসএফআইয়ের আগের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এর কাছে হারতে হওয়ায় বুধবারের ম্যাচে শুরু থেকেই কিছুটা সতর্ক ছিল এটিকে মোহনবাগান। প্রথম থেকেই তারা বলের দখল নিজেদের কাছেই রাখার চেষ্টা করে। ম্যাচ শুরুর ৯ মিনিটের মাথায় বক্সের কোনাকুনি…
Category: দেশ
উত্তরাখণ্ডের প্রায় সব সেতুই বিপজ্জনক!
দুবেলা, অরিজিৎ মন্ডলঃ উত্তরাখণ্ডের বেশিরভাগ সেতুই এখনো বিপজ্জনক জানালো পূর্ত দপ্তর। উত্তরাখণ্ডের পুত্র দপ্তরের সমীক্ষার রিপোর্টে জানা গেছে দেরাদুনের ৩৫ টি সেতু অতি সংকটজনক পরিস্থিতিতে রয়েছে। সেগুলি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে রাজ্যের সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রাজ্য পূর্ত দপ্তর সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিয়েছে। আরও পড়ুনঃ ইংল্যান্ডের হাফ ডজন, দু গোলে জয়ী ডাচরা রাজ্য পূর্ত দপ্তর রাজ্য সরকারকে রাজ্যের সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে কোন সেতু গুলিকে আগে মেরামত করা হবে…
ফের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে!
দুবেলা, অরিজিৎ মন্ডলঃ আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ। যার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। কিন্তু ঝড় বৃষ্টি সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আরও পড়ুনঃ শুধু ডেঙ্গি নয়, উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়াও! দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবাত্তা তৈরি হচ্ছে যা ক্রমশক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। শ্রীলংকা উপকূলের কাছে পৌঁছে এই নিম্নচাপ শক্তি বাড়াবে। যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু উপকূলের মধ্যে দিয়ে এই নিম্নচাপটি ভারতে প্রবেশ করবে বলে জানিয়েছে মৌসম ভবন। তবেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের কোন সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের এর সরাসরি প্রভাব না পড়লেও তাপমাত্রায়…
গুজরাটের সেতু দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী
দুবেলাঃ গুজরাটের মোরবিতে সেতু দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর যাবেন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলতে এবং মৃতদের পরিবার পরিজন দের সমবেদনা জানাতে। আজই সেতু দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার-পরিজনের হাতে ক্ষতিপূরণ বাবদ রাজ্য এবং কেন্দ্রীয় সরকার মিলিয়ে ৮ লক্ষ টাকা করে চেক প্রদান করবেন। DUBELA NEWSপ্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ dubela.in
গুজরাটের সেতু বিপর্যয় থেকে শিক্ষা রাজ্যের!
দুবেলা, অরিজিৎ মন্ডল: গুজরাটের সেতু বিপর্যয় থেকে শিক্ষা নিল রাজ্যের পূর্ত দপ্তর। তাদের অধীনস্থ ২১০৯টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করবে বলে জানিয়েছেন পূর্তমন্ত্রী। মঙ্গলবার পূর্তমন্ত্রী পুলক রায় ও পূর্ত দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা রাজ্য সমস্ত সেতুর স্বাস্থ্যের অবস্থা নিয়ে বৈঠকে বসেছিলেন। দীর্ঘ সময় পর বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, পূর্ত দপ্তরের অধীনে থাকা সমস্ত সেতু স্বাস্থ্য পরীক্ষা করানো হবে এবং নভেম্বর মাসের মধ্যে সমস্ত সমীক্ষা রিপোর্ট জমা দিতে হবে পুত্র দপ্তরের কাছে। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পুলক বাবু। তিনি আরো জানান যে সমীক্ষার রিপোর্ট খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে পূর্তদপ্তর।…
সেতু ভেঙে বিপত্তি উড়িষ্যায়
দুবেলা, অরিজিৎ মন্ডল: গুজরাটে সেতু বিপর্যয়ের দিনেই একই ঘটনার সাক্ষী থাকলো ওড়িশাও। রবিবার দুপুরে ওই সেতুটি ভেঙে পড়ে তবে গুজরাটের মত ক্ষয়ক্ষতি হয়নি। সেতুর নিচে আটকে পড়ে ২টি গাড়ি। গাড়িতে থাকা প্রত্যেককেই উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই ঘটনাটি ঘটে ওড়িশার কালাহান্ডি জেলার ভাগীরথী পার্কের কাছে ভবানী পটনা এলাকায়। ঘটনাস্থলে ২টি গাড়ি সেতুর নিচে ছিল, সেগুলি আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারা সেতুর নিচে আটকে থাকা গাড়ির ২টির প্রত্যেককে উদ্ধার করে। ওড়িশার ভবানীপাটনা এবং কাশিপুর এলাকার মধ্যে সংযোগকারী ছিল এই সেতুটি। স্থানীয় সূত্রে…
গুজরাটে নদীতে ভেঙে পড়লো ব্রীজ, মৃত ৩২
দুবেলাঃ গুজরাটের মোরবিতে নদীতে ভেঙে পড়লো গোটা কেবল ব্রীজ। নদীর জলে পড়লো পাঁচ শতাধিক মানুষ। ছট পুজোর উৎসব অনুষ্ঠিত হচ্ছিল সেই সময় দুর্ঘটনা। উদ্ধার কাজে নামানো হলো সেনা। ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃত ও নিখোঁজের সংখ্যা প্রকাশ না করায় ক্ষোভ গুজরাট সরকারের ওপর। আরও পড়ুনঃ কলকাতায় প্রথম আই এস এল ডার্বি, জয়ী এটিকে মোহনবাগান গুজরাট সরকারের দাবী পুলিশ বারণ করা স্বত্বেও ওজন সহনশীলতার নিরিখে অনেক বেশী মানুষ ব্রীজে উঠে পড়েছিলেন। তাই ভার রাখতে না পেরে ভেঙে পড়ে ব্রীজ। ৪ দিন আগে পূর্ত দপ্তর ফিট সার্টিফিকেট দেয় ব্রীজ পরীক্ষা করে। প্রাণে…
লাদাখে বাস দুর্ঘটনা, নিহত ৭ জাওয়ান!
দুবেলাঃ লাদাখে এক ভয়ংকর বাস দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ৭ জওয়ান প্রাণ হারালেন। এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ১৯ জন জওয়ান। তাঁদের পরিস্থিতি বেশ সংকটজনক বলে বলা হয়েছে। শুক্রবার লাদাখে একটি সামরিক বাসে 26 জন জওয়ানকে নিয়ে যাওয়া হচ্ছিল। লাদাখের কাছে সিয়াচেন অঞ্চলে তুর্তুক জেলায় ঘটে দুর্ঘটনাটি। বাসের চাকা হঠাৎ করেই স্লিপ করে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে প্রায় ৬০ ফুট নিচে সিয়ক নদীর ওপর পড়ে যায়। শুরু হয় উদ্ধারকাজ। মোট ২৬ জন জওয়ান ছিলেন ঐ বাসে। প্রত্যেককেই আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু তাঁদের মধ্যে ৭ জওয়ান শহীদ…
যুদ্ধ থামাতে নরেন্দ্র মোদীর সাহায্য চেয়ে ফের ভারতের দ্বারস্থ ইউক্রেন!
দুবেলাঃ যুদ্ধ বিধ্বস্থ ইউক্রেন ফের সাহায্য চাইল ভারতের। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মধ্যস্ততা করুক। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সবথেকে শক্তিশালী নেতা মনে করে পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছিল ইউক্রেন। পুতিনকে ফোন করার অনুরোধ জানিয়েছিলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা, আরও জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের একমাত্র নেতা যিনি যুদ্ধ চান। পাশাপাশি মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের সুসম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, নরেন্দ্র মোদী দুই দেশের মধ্যস্থতা করতে চাইলে আপত্তি নেই। ভারতের সঙ্গে ইউক্রেনের বাণিজ্যিক সম্পর্ক ভালো,…
সেকেন্ড হ্যান্ড গাড়ির পর এবার দারুণ দামি ফোন কিনে সকলকে চমকে দিলেন ভুবন বাদ্যকর!
দুবেলাঃ কয়েক মাস আগে ‘কাঁচা বাদাম’ গানের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। একটি গানের মাধ্যমে বলা যেতে পারে বদলে গিয়েছে তার জীবন। প্রশাসনের থেকে সংবর্ধনা পাওয়া থেকে শুরু করে লক্ষাধিক টাকার চুক্তিপত্রে সই, সমস্তটাই তিনি লাভ করতে সক্ষম হয়েছেন ওই ভাইরাল গানের মাধ্যমে। এবার দারুন দামি একটি ফোন কিনে নেটিজেনদের আবারো চমকে দিতে দেখা গেল সকলের প্রিয় বাদাম কাকুকে। প্রসঙ্গত কিছুদিন আগে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে তা চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন ভুবন বাদ্যকর। এরপর হাসপাতালে শুয়ে তিনি জানিয়েছিলেন আর কখনো গাড়ি চালানোর…
