দুবেলাঃ আজ নতুন দিল্লীর বিজয় চকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সাংসদেরা পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হলেন। ঐ প্রতিবাদে রাহুল গান্ধী ছাড়াও হাজির ছিলেন অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে, অভিষেক সিংভির মত সিনিয়ার নেতা ও সাংসদেরা। দিল্লীর বিজয় চকে কংগ্রেস নেতারা আজ পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবীতে সোচ্চার হন। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানান, “যেভাবে দেশের সর্বত্র পেট্রল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বেড়ে চলেছে, তার প্রতিবাদেই আজ আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে দেশজুড়ে আন্দোলনে নেমেছি।” প্রসঙ্গত উল্লেখ্য দেশে পাঁচ রাজ্যে ভোট মিটতেই পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের…
Category: বড় খবর
উদ্বোধন হলো স্যামসাং কোম্পানির নতুন এ সিরিজের মোবাইল ফোন!
দুবেলা, নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার লালিত গ্রেট ইস্টার্ন হোটেলে উদ্বোধন হলো স্যামসাং কোম্পানির নতুন এ সিরিজের মোবাইল ফোন। স্যামসাং তাদের গ্যালাক্সি A সিরিজ নতুন করে সাজিয়ে তুলেছে, পাঁচটি নতুন স্মার্টফোন ভারতের বাজারে নিয়ে আসা হল। ফ্ল্যাগশিপের মতো 108MP OIS ক্যামেরা সহ গ্যালাক্সি A73 5G চালুর ঘোষণা- নতুন গ্যালাক্সি A সিরিজটিতে মসৃণ এবং ট্রেন্ডি ডিজাইন এবং OIS ক্যামেরা, IP67 রেটযুক্ত স্থায়িত্ব, শক্তিশালী পারফরম্যান্স এবং একগুচ্ছ ইকোসিস্টেম অফারগুলির সঙ্গে স্যামসাং, ভারতের সবচেয়ে বিশ্বস্ত স্মার্টফোন ব্র্যান্ড। আজ তার পোর্টফোলিওতে পাঁচটি নতুন মডেল (গ্যালাক্সি A13/ A23/ A33 5G/ A53 5G/ A73 5G) যোগ করার ঘোষণা…
চোর সন্দেহে গনপিটুনি দিয়ে খুনের অভিযোগ মানসিক ভারসাম্যহীন যুবককে!
দুবেলাঃ ঘটনাস্থল জেলার করনদিঘী থানার উত্তর কচরা গ্রাম। মৃত যুবকের নাম জামিরুদ্দিন (২২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করনদিঘীর উত্তর কচরা গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন যুবক জামিরুদ্দিন সাইকেল নিয়ে লাহুতারা গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে যায়। আচমকা মঙ্গলবার গভীর রাতে ঘুম ভেঙে সে বাড়ির উদ্দেশ্যে সাইকেলে নিয়ে রওনা হয়। পথে তাকে দেখে জিজ্ঞাসাবাদ করতে অসংলগ্ন কথাবার্তা শুনে চোর সন্দেহে লাহুতারা গ্রামের বাসিন্দারা তাকে বেধে রেখে গনধোলাই দিতে থাকে বলে অভিযোগ। খবর পেয়ে ওই যুবকের আত্মীয় স্বজনরা সেখানে গিয়ে তার মানষিক ভারসাম্যহীনতার বিষয়ে জানিয়ে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখালেও তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে…
আসাম থেকে প্রত্যাহার বিশেষ আপসফা আইন!
দুবেলাঃ কয়েক দশক পর আসাম থেকে উঠে যেতে চলেছে বিশেষ আপসফা আইন। যে আইন তুলে দেওয়ার জন্যে দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির বেশ কিছু সংগঠন এমনকি ব্যক্তিগতভাবেও আন্দোলন চালানো হচ্ছিল। আসাম থেকে এই আইন তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার জন্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্র সরকারকে। আজ কেন্দ্র সরকার ঘোষনা করেছে আসামে উপদ্রুত এলাকার মানচিত্র কমিয়ে দেওয়া হবে। যেহেতু এই জায়গাগুলিতে আইন শৃংখলার উন্নতি হয়েছে। আসামের ৬০% এলাকা থেকে আপসফা আইন আপাতত তুলে নেওয়া হবে। আগামীকাল থেকে আসামের ২৩টি জেলা থেকে তুলে নেওয়া হচ্ছে আপসফা আইন।…
পথে নেমে বিক্ষোভ রুপান্তরকামীদের!
দুবেলাঃ এবার মিন্টু পার্কের রাস্তায় মিছিল করে বিক্ষোভে সামিল হলো কলকাতার বহু ট্রান্সজেন্ডাররা। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু অসাধু ট্রান্সজেন্ডার বাংলাদেশ থেকে এখানে এসে এখানকার ট্রান্সজেন্ডারদের এরিয়া দখল করে কাজ করে বেড়াচ্ছে। এখানকার ট্রান্সজেন্ডারদের ভয় দেখাচ্ছে এবং হুমকি দিচ্ছে যে তারা যেন এইসব এলাকায় কাজ না করে। এইসব এরিয়ায় কাজ করলে তাদেরকে খুন করার হুমকিও পর্যন্ত তারা দিচ্ছে। এইসব পুরো ঘটনা প্রশাসনকে জানিয়েও কোন লাভ হচ্ছে না তাদের। প্রশাসনের নাকের ডগায় বুড়ো আঙুল দেখিয়ে এই সব এলাকাতেই সেই অসাধু ট্রান্সজেন্ডাররা ঘুরে বেড়াচ্ছে কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না তাই তারা…
একজন ভারতীয় বছরে গড়ে ১৯ কিলো চিনি খান!
দুবেলাঃ ওবেসিটি ও স্বাস্থ্য সংক্রান্ত ইস্যুতে চিনি খাওয়া কমানোর কথা বলেন চিকিৎসকরা। অথচ চিনি উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত চাইছে সাধারণ মানুষকে আরও বেশি করে চিনি খাওয়াতে! কিন্তু কেন? চিনিতে উচ্চ উৎপাদন ব্যয় করে বিশ্ববাজারে ভর্তুকি ছাড়া তা রফতানি করা বেশ সমস্যার এবং অলাভজনকও বটে। তাই চিনির দেশীয় চাহিদা বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগী হয়েছে চিনি কলগুলি।বিদেশে চিনির রফতানি কমিয়ে দেশের মানুষকে বেশি করে মিষ্টি খাওয়াতে সুগার মিলগুলো সাহায্য নিচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনের। সোশ্যাল মিডিয়া, ওয়ার্কশপে পুষ্টিবিদ, এন্ডোক্রিনোলজিস্ট, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকদের দিয়ে চিনি খাওয়ার উপকারিতা তুলে ধরছে তারা। ইন্ডিয়ান…
সন্তান সুখ থেকে বঞ্চিত? সাবধান! এই সমস্যা গুলি নেই তো আপনার? এখনই জেনে নিন!
দুবেলাঃ সুখী দাম্পত্য জীবনের সেতু নির্মাণ করে সন্তান। সন্তান ছাড়া একটি সুখী দাম্পত্য জীবন চলেনা। সম্পর্কে চিড় ধরে মুহূর্তে। কিন্তু অনেক দম্পতি এই সুখ থেকে বঞ্চিত হন। আর এর জন্য সবসময় মেয়েদের দোষী করা হয়। কিন্তু এটা ঠিক নয়। সমস্যা দুজনেরই থাকতে পারে এ ক্ষেত্রে। বন্ধ্যাত্ব জনিত সমস্যায় মেয়েদের পাশাপাশি ছেলেরাও অনেক এগিয়ে। সাধারণ ভাবে শুক্রাণু উৎপাদন করতে না পারলে একজন পুরুষ সন্তান জন্ম দিতে ব্যর্থ হয়। জিনগত সমস্যা এবং ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে এই সমস্যা হয়। জরায়ুর সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, কিডনির রোগ, ক্যান্সার ইত্যাদি কারণে মেয়েদের এই সমস্যা হয়। DUBELA…
দুই সন্তানের মা, তার পরেও!
দুবেলাঃ বলিউডের অন্যতম ফিট অভিনেত্রীর কথা বললেই উঠে আসে করিনা কাপুর খান এর নাম। দুই সন্তানের মা হওয়ার পরেও যেভাবে অভিনেত্রী আগের মত নায়িকাসুলভ চেহারা ধরে রাখতে সক্ষম হয়েছেন তা সত্যিই অবাক করে নেটিজেনদের। এর আগেও জিরো ফিগার চেহারা দিয়ে সকলকে চমকে দিতে সক্ষম হয়েছিলেন অভিনেত্রী। তবে এখন আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে তার চেহারা। এবার অবশেষে কিভাবে নিজের চেহারা ধরে রাখতে হবে সে ব্যাপারে নানান অজানা তথ্য অনুগামীদের জন্য ফাঁস করতে দেখা গেল অভিনেত্রীকে। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন তিনি নিয়মিত যোগা করেন। পাশাপাশি ইতিমধ্যেই…
হিন্দু ক্যালেন্ডার ২০২২: তারিখ ও উৎসব
দুবেলাঃ হিন্দু উত্সবগুলি অবস্থানের উপর নির্ভরশীল এবং এটি দুটি সংলগ্ন শহরের মধ্যেও পরিবর্তিত হয়। আমরা যদি স্থানীয় ভাষায় যাই, তাহলে উপবাসকে ব্রত এবং উত্সবকে তিওহার বলে। অধিকাংশ হিন্দু উৎসব সূর্য ও চাঁদের গ্রহ অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হয়। তাই, হিন্দু ধর্ম অনুসারে, উত্সব বা তিওহর দেবতাদের উপাসনা, উদযাপন এবং ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার সময়কে উদাহরণ করে। ভারত অনাদিকাল থেকে উপবাস ও উৎসবের দেশ হিসেবে বিবেচিত। আমাদের জাতি যোগব্যায়াম থেকে শুরু করে বিভিন্ন ভ্রমণ গন্তব্যে অনেক কিছুর জন্য সুপরিচিত, কিন্তু এমন একটি জিনিস রয়েছে যেটিতে আমাদের জাতি সেরা; এটা উৎসব উদযাপন. ভারত অগণিত…
আজ বুধবার, কেমন যাবে আজকের ভাগ্যফল!
দুবেলা ভাগ্যফলঃ আজ বুধবার, ৩০শে মার্চ, ২০২২। আজ সারদিন কেমন যাবে জানতে দেখুন নিজের ভাগ্যফল। ১- মেষ রাশিঃ আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন। স্ত্রী আপনাকে ধূমপান ছাড়তে উৎসাহিত করবেন। এটি অন্যান্য বদভ্যাস ছাড়ার পক্ষেও ভালো সময়। মনে রাখবেন আমাদের তখনই কাজ করা উচিত যখন সুযোগ হাতে রয়েছে। কারো কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোম্যান্টিক সন্ধ্যা। প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমার্থক; এটা খুব আধ্যাত্মিক এবং সেইসাথে ধর্মীয়। আপনি এটি আজ জানতে পারবেন। এই রাশির ছাত্র আজকে মোবাইলে পুরো দিন…
