দুবেলা, সায়ন দাস : আজ এশিয়া কাপের প্রথম ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহির দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। যার ফলে দর্শকদের মধ্যে উন্মাদনাও চরমে। শেষবার টি টোয়েন্টি বিশ্বকাপে যখন দুই দলের সাক্ষাত ঘটে তখন ১০ উইকেটে অনায়াসেই ভারত কে হারায় পাকিস্তান। এশিয়া কাপের প্রথম ম্যাচেই তার বদলা ভারত নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। রোহিত শর্মার অধীনে ভারত আগেও এশিয়া কাপ জিতেছে, এবারও তিনি অনেকটাই ভরসা জোগাচ্ছেন। তার পাশাপাশি আরও একটি বিষয়ে আজ সকলের নজর থাকবে সেটি হলো বিরাট কোহলি পুনরায় রানে ফিরতে পারেন কিনা। কারণ…
Category: বড় খবর
অবশেষে মুক্ত ভারতীয় ফুটবল, নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা
দুবেলা, অরিজিৎ মন্ডল : সর্বভারতীয় ফুটবল সংস্থার উপর থেকে নির্বাসন তুলে নিল ফিফা। নির্বাসনের ১২ দিনের মাথায় তুলে নেওয়া হল নিষেধাজ্ঞা। তার ফলে অক্টোবরে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ ভারতে হতে আর কোন বাধা থাকলো না। গত ১৪ ই আগস্ট এআইএফএফ-কে নির্বাসিত করেছিল ফিফা। ভারতীয় ফুটবল সংস্থার কার্যকলাপে তৃতীয় পক্ষের অনুপ্রবেশের কারণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফিফা প্রেস বিজ্ঞপ্তিতে খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিল, দ্রুত নির্বাচন সংগঠিত করতে হবে এবং সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটিকে বাতিল করতে হবে। সেইমতো আসরে নেবে পরে কেন্দ্রীয় সরকার। Fifa lifts the suspension of the Indian…
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় উত্তেজনা!
দুবেলা, অরিজিৎ মন্ডলঃ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে TMCP ও ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ছাত্র-ছাত্রীদের অভিযোগ তাদের কলেজের গেটে আটকে রাখা হয়। বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এসে গেট বন্ধ করে দেয় বলে অভিযোগ। এই খবর পাওয়ার পর ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী যায়। প্রেসিডেন্সিতে ব্যানার পোড়ানোর অভিযোগ TMCP বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত সোমবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে #PRESIDENCY_REJECTS_TMCP এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ভেতর মিছিল করা হয়। সেই ব্যানারে গতকাল রাতে প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয় TMCP কর্মীরা আগুন ধরিয়ে দেয়। সেই সময়ের ভিডিও ফেসবুকে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন ছাত্র একটি ব্যানারে আগুন…
সুভাষপল্লির পুজো সারা বাংলাকে পথ দেখাবে
দুবেলা, সায়ন দাসঃ সুভাষপল্লি সার্বজনীন দুর্গোৎসবের পুজো এবার ৪২ তম বর্ষে পদার্পন করলো। গত ৩১ এ জুলাই রবিবার ক্লাব প্রাঙ্গনে মহাসমারোহে খুটি পুজোর মধ্যে দিয়ে এবছর তারা তাঁদের পথ চলা শুরু করে। থিম সম্পর্কে এখনো কিছু না জানালেও তারা যে একটা বড়ো সরো চমক দিতে চলেছে সেটা আর বলার অবকাশ রাখে না। তাঁদের প্রথম টিজার – “পুজোর পালে হওয়া, এবার বিদেশ যাওয়া।” সমগ্র পরিকল্পনায় মলয় এবং শুভময়। প্রতিমা শিল্পী সৈকত বসু। খুটি পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় তৎসহ উপস্থিত ছিলেন পুজো কমিটির চেয়ারম্যান তথা কলকাতা…
ভারোত্তোলনে সেরা ভারত
দুবেলা, সায়ন দাসঃ বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ভারতের জয় জয়কার। ইতিমধ্যে ভারোত্তোলনে ভারত ঘরে তুলেছে সাত সাতটি পদক যার মধ্যে রয়েছে তিনটি সোনা দুটি রূপ ও দুটি ব্রোঞ্জ। ভারতের স্টার ভারোত্তোলক মীরাবাঈ চানু মহিলাদের ৪৯ কেজি শ্রেণীতে, জেরেমি লাল রিনুঙ্গা পুরুষদের ৬৭ কেজি বিভাগে এবং বাংলার পুত্র অচিন্ত্য শিউলি পুরুষদের ৭৩ কেজি বিভাগে যথাক্রমে স্বর্ণপদক অর্জন করেছেন। বিদ্যারানী দেবী মহিলাদের ৫৫ কেজি বিভাগে এবং সংকেত মহাদেব পুরুষদের ৫৫ কেজি বিভাগে রপোর পদক নিজেদের দখলে আনেন। এছাড়াও গুরুররাজা পূজারি পুরুষদের ৬১ কেজি বিভাগে এবং হরজিন্দর কৌর মহিলাদের ৭১ কেজি বিভাগে…
নতুন ৭টি জেলা রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুবেলা, অরিজিৎ মন্ডলঃ রাজ্যে নতুন সাতটি জেলা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এক ধাক্কায় জেলার সংখ্যা ২৩ থেকে বেড়ে হচ্ছে ৩০। সোমবার ক্যাবিনেট মিটিং এর পর সাংবাদিক সম্মেলনে একথা জানালেন মুখ্যমন্ত্রী। বাংলায় ক্ষমতায় আসার পর একের পর এক জেলার সংখ্যা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় জেলা ভেঙে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এবার এক লাফে সাতটি জেলা বাড়ানো হলো। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন সাতটি জেলার নাম ঘোষণা করলেন। তিনি সাংবাদিক বৈঠকে জানান উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বাঁকুড়া এই পাঁচটি জেলা ভাঙ্গা হচ্ছে। মুখ্যমন্ত্রীর…
বারুইপুরে মহাযোগী ফাউন্ডেশনের উদ্যোগে যোগ দিবস পালন
দুবেলাঃ ২১ জুন ২০২২, মঙ্গলবার, বারুইপুরের ফুলতলা গ্রামে “অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস” পালিত হলো চ্যারিটেবল ট্রাস্ট “মহাযোগী ফাউন্ডেশনের উদ্যোগে”। উপস্থিত ছিলেন মহাযোগী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক যোগ বিশারদ শ্রী মৈত্রেয় চক্রবর্ত্তী, বিশিষ্ট চিকিৎসক শ্রী প্রশান্ত মণ্ডল, সমাজসেবিকা জানকী কৃষ্ণন এবং ফুলতলা গ্রামের ছাত্র-ছাত্রী ও তাঁদের মায়েরা। ওই অনুষ্ঠানে যোগ বিশারদ মৈত্রেয় চক্রবর্ত্তী সকলের জন্য, বিশেষ করে ছাত্র-ছাত্রী ও মহিলাদের জন্য উপযোগী সারা শরীরের নানারকম ব্যায়াম শেখান। গলা, ঘাড় ও কোমরের ব্যথা এবং স্পন্ডিলাইটিসের হাত থেকে আরাম ও মুক্তি পেতে বিশেষ কয়েকটি ব্যায়াম শেখানো হয়। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের চোখের নানা ব্যায়াম…
প্রতিদিন গ্যাসের ওষুধ খান, তাহলে সাবধান!
দুবেলাঃ কিছু খেলেই পেট ভার, গলার কাছে কিছু একটা আটকে আছে, বুক জ্বালাপোড়া এরকম হচ্ছে। আর তাই যখন তখন খেয়ে নিচ্ছেন অ্যান্টাসিড। অনেকক্ষণ না খেয়ে থাকলেও পেটে ব্যথা হয়। খাওয়ার পর বমি বমি লাগে। এছাড়া এখন নানান রকম ভেজাল খাবারের দরুন খাবার খেলেও যেকোনো বয়সেই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। এটি মূলত পরিপাকতন্ত্রের ব্যাঘাত। গ্যাস্ট্রিকের সমস্যা থেকে রেহাই পেতে চিকিৎসকের পরামর্শ ছাড়া অনেক মানুষই আছেন যারা সাময়িক শক্তি লাভের জন্য যেকোনো ধরনের অ্যান্টাসিড খেয়ে নেন, এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া প্রয়োজন৷ এই সমস্ত ওষুধ সাময়িকভাবে আপনাকে মুক্তি দিলেও দীর্ঘস্থায়ী কিডনিতে…
আজ শনিবার, কেমন যাবে আজকের ভাগ্যফল!
দুবেলা ভাগ্যফলঃ আজ শনিবার, ৪ঠা জুন, ২০২২। আজ সারদিন কেমন যাবে জানতে দেখুন নিজের ভাগ্যফল। মেষ: এই রাশির জাতক জাতিকার আজ দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো আয় হবে। বাড়ীতে আত্মীয় কুটম্বর আগমন হতে পারে। জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করা যায়। বৃষ: এই রাশির জাতক জাতিকাদের কাজের চাহিদা থাকবে ভালোই। কাজের পরিবেশে আজ সাময়িক অপছন্দের পরিস্থিতির উদ্ভব হলেও কাটিয়ে উঠতে পারবেন সেটা খুব তাড়াতাড়িই। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আছে। মিথুন: আপনার আধ্যাত্মিক দিকে একটু মন চলে যেতে পারে।…
লাদাখে বাস দুর্ঘটনা, নিহত ৭ জাওয়ান!
দুবেলাঃ লাদাখে এক ভয়ংকর বাস দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ৭ জওয়ান প্রাণ হারালেন। এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ১৯ জন জওয়ান। তাঁদের পরিস্থিতি বেশ সংকটজনক বলে বলা হয়েছে। শুক্রবার লাদাখে একটি সামরিক বাসে 26 জন জওয়ানকে নিয়ে যাওয়া হচ্ছিল। লাদাখের কাছে সিয়াচেন অঞ্চলে তুর্তুক জেলায় ঘটে দুর্ঘটনাটি। বাসের চাকা হঠাৎ করেই স্লিপ করে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে প্রায় ৬০ ফুট নিচে সিয়ক নদীর ওপর পড়ে যায়। শুরু হয় উদ্ধারকাজ। মোট ২৬ জন জওয়ান ছিলেন ঐ বাসে। প্রত্যেককেই আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু তাঁদের মধ্যে ৭ জওয়ান শহীদ…
