দুবেলাঃ গুজরাটের মোরবিতে নদীতে ভেঙে পড়লো গোটা কেবল ব্রীজ। নদীর জলে পড়লো পাঁচ শতাধিক মানুষ। ছট পুজোর উৎসব অনুষ্ঠিত হচ্ছিল সেই সময় দুর্ঘটনা। উদ্ধার কাজে নামানো হলো সেনা। ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃত ও নিখোঁজের সংখ্যা প্রকাশ না করায় ক্ষোভ গুজরাট সরকারের ওপর। আরও পড়ুনঃ কলকাতায় প্রথম আই এস এল ডার্বি, জয়ী এটিকে মোহনবাগান গুজরাট সরকারের দাবী পুলিশ বারণ করা স্বত্বেও ওজন সহনশীলতার নিরিখে অনেক বেশী মানুষ ব্রীজে উঠে পড়েছিলেন। তাই ভার রাখতে না পেরে ভেঙে পড়ে ব্রীজ। ৪ দিন আগে পূর্ত দপ্তর ফিট সার্টিফিকেট দেয় ব্রীজ পরীক্ষা করে। প্রাণে…
Category: বড় খবর
কলকাতায় প্রথম আই এস এল ডার্বি, জয়ী এটিকে মোহনবাগান
দুবেলা, সায়ন দাসঃ আরও একটি কলকাতা ডার্বি জয় এটিকে মোহনবাগানের। এই নিয়ে টানা সাতটি ডার্বিতে হারের মুখ দেখলো ইস্টবেঙ্গল। এইদিন প্রথম থেকেই দুই দলকেই বেশ চনমনে এবং আক্রমণাত্মক লাগে। খেলার শুরুতেই টান টান উত্তেজনা তৈরী হয়। প্রথমার্ধে দুই দল কয়েকটি করে সুযোগ পেলেও, শেষ পর্যন্ত খেলা ০-০ তে শেষ হয়। দ্বিতীয়ার্ধে কিছুটা খেলা গড়াতেই এটিকে মোহনবাগানের হুগো বুমসের দূরপাল্লার শটে ম্যাচের প্রথম গোলটি আসে। ইস্টবেঙ্গলের গোল রক্ষকের মারাত্মক ভুলেই অতি সহজেই গোল পায় এটিকে মোহনবাগান। প্রথম গোল হওয়ার পর আক্রমণে আরও বেশি ঝাঁঝ বাড়াতে শুরু করে এটিকে মোহনবাগান, তার ফলস্বরূপ…
খিদিরপুর, বেহালায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী
মহালয়ার দিনে রাজ্যজুড়ে ২৫৩টি পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজও লম্বা তালিকা। কলকাতা ও জেলা মিলিয়ে অনেকগুলি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত প্রতিটি জেলায় ন্যূনতম দশটি করে পুজো ভার্চুয়ালি উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। কলকাতার কয়েকটি নাম করা পুজোরও উদ্বোধন মহালয়াতেই সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী। আর এবার সোমবারে কলকাতার একডজন পুজো মণ্ডপের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খিদিরপুর, বেহালা অঞ্চলে পুজোগুলি এদিন বিকেল চারটের পর থেকে উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী। খিদিরপুরে দুটি পুজোর উদ্বোধন করেন মমতা। তিনি বলেন, “এই দুটো পুজো পাশাপাশি৷ এখানে অনেক পুজো। খিদিরপুরে এত পুজো হয়…
নব নালন্দা প্রাক্তনীদের উদ্যোগে ক্রিকেট লিগ
দুবেলাঃ করোনা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরছে শহর কলকাতা। শহর যখন প্রস্তুতি নিচ্ছে ২ বছর পর দুর্গাপুজোর জন্য। তখনই নব নালন্দা অ্যালুমনির উদ্যোগে কলকাতার বুকে হয়ে গেল প্রথম ক্রিকেট লিগ। লিগে অংশগ্রহণ করে ১০টি টিম। মোট ১১৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। টিম তৈরি হয় আইপিএলের অকশানের মাধ্যমে। লেক ক্লাবে পয়েন্টের মাধ্যমে অকশন করে টিম গঠিত হয় ১০টি টিম। ২৮শে আগস্ট কলকাতার টার্ফ লেনে দিবা-রাত্রি বক্স ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচের উন্মাদনা ছিল চোখে দেখার মতন। পুরো ম্যাচের লাইভ সম্প্রচার করা হয় অ্যাপের মাধ্যমে। মাঠে আগত দর্শকরা ছাড়াও দূর দূরান্ত…
নবান্ন অভিযানের সমর্থনে যাদবপুরে মিছিল বিজেপির
দুবেলা, অরিজিৎ মন্ডল: তৃণমূল সরকারের দুর্নীতির প্রতিবাদে ও মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আগামী ১৩ই সেপ্টেম্বর রাজ্য বিজেপির ডাকে ‘নবান্ন চলো’ অভিযানের ডাক হয়েছে। তারই সমর্থনে গড়িয়ার পাঁচ মাথার মোড় থেকে যাদবপুর বাস স্ট্যান্ড পর্যন্ত 21 প্রস্তুতি মিছিল করে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃত্ব। মিছিল থেকে স্লোগান ওঠে ‘চোর ধরো জেল ধরো’। মিছিল শেষে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি সভা অনুষ্ঠিত হয় সেখানে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। বাঘাযতীন থেকে যাদবপুরের দিকে…
সরকারি কর্মচারীদের কোনও ডিএ বকেয়া নেই- নবান্ন
দুবেলাঃ কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়ে নবান্ন স্পষ্ট জানিয়ে দিল, রাজ্য সরকারি কর্মচারীদের কোনও ডিএ বকেয়া বা বাকি নেই। এ ব্যাপারে একটি মামলা রয়েছে। তা নিয়ে সরকার ইতিমধ্যে রিভিউ পিটিশন দাখিল করেছে। আরও পড়ুনঃ ‘জাঠা’কে হাতিয়ার করে মানুষের দুয়ারে SFI রাজ্য সরকারের এই হলফনামা তথা এভিডেফিট মঙ্গলবার ফের আন্দোলিত করে দিয়েছে সরকারি কর্মচারীদের। তাঁদের বক্তব্য, ‘কোনও ডিএ বকেয়া নেই’, বলে নবান্ন বুঝিয়ে দিয়েছে যে আর বকেয়া টাকা দেওয়া হবে না। DUBELA NEWSপ্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ dubela.in
রাতের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা
দুবেলাঃ রাতের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। বেহাল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খিদিরপুরে একটি গাড়ির ওপর উল্টে গেল একটি মাল বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে খিদিরপুরের বাবুবাজার এলাকায়। আরও পড়ুনঃআর্থিক বেনিয়ম রুখতে নবান্নের নতুন দাওয়াই! গাড়ির মধ্যে আটকে মৃত্যু হলো তৃণমূল কাউন্সিলর রামপিয়ারি রামের ছেলে রাম কিঙ্কররাম। আরও পড়ুনঃশহরে প্রথম ডার্বি, কেমন প্রস্তুতি দুই প্রধানের DUBELA NEWSপ্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ dubela.in
আর্থিক বেনিয়ম রুখতে নবান্নের নতুন দাওয়াই!
দুবেলাঃ রাজ্যের পঞ্চায়েত গুলিতে আর্থিক বেনিয়ম রুখতে নবান্নের নতুন দাওয়াই। ১ লক্ষ টাকার বেশি কাজ করতে গেলেই ই-টেন্ডার করার নির্দেশ। পাশাপাশি ৫ টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। আরও পড়ুনঃ শহরে প্রথম ডার্বি, কেমন প্রস্তুতি দুই প্রধানের যারা অতর্কিতে রাজ্যের যে কোনো পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েতের অডিট রিপোর্ট তদন্ত বা অনুসন্ধান করবে। তদন্তের আওতায় থাকবেন স্থানীয় বিডিও ও এসডিও। শীল মোহর দিলেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুনঃ ‘জাঠা’কে হাতিয়ার করে মানুষের দুয়ারে SFI DUBELA NEWSপ্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ dubela.in
‘জাঠা’কে হাতিয়ার করে মানুষের দুয়ারে SFI
দুবেলা, অরিজিৎ মন্ডল : গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১ আগস্ট শুরু হয়েছে এসএফআইয়ের ডাকে মার্চ ফর এডুকেশন বা ছাত্র জাঠা। ১২ আগস্ট পূর্ব ভারতীয় জাঠা ত্রিপুরা ও বিহার থেকে শুরু হয়ে বিভিন্ন প্রান্ত ঘুরে কোচবিহার ও দীঘা দিয়ে পশ্চিমবঙ্গে ঢোকে। সেই জাঠা গোটা পশ্চিমবঙ্গ ঘুরে ২ সেপ্টেম্বর মিলিত হবে কলকাতার কলেজ স্ট্রিটে। সেখানে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ছাত্র সমাবেশ আর তাকেই কেন্দ্র করে কলকাতায় বিদ্যাসাগর আঞ্চলিক কমিটির ডাকে এক মিছিলের আহ্বান করা হয়। ২৭ আগস্ট কলকাতার স্কটিশ চার্চ কলেজের গেট থেকে শুরু করে বিদ্যাসাগর কলেজ, সিটি কলেজের গেট ছুঁয়ে ও…
শহরে প্রথম ডার্বি, কেমন প্রস্তুতি দুই প্রধানের
দুবেলা, অরিজিৎ মন্ডল :- রাত পোহালেই কলকাতায় মেগা ডার্বি। দীর্ঘ আড়াই বছর পর এই ম্যাচ আবার শহরে ফিরছে। ২০২০ সালের ১৯শে জানুয়ারির পর ফের যুবভারতীতে বসছে বড় ম্যাচের আসর। উত্তেজনা এখন তুঙ্গে। কিন্তু দুই দলই জয়হীন, একাধিক সমস্যা রয়েছে তাদের মধ্যে। কাল শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার। কাল সল্টলেক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইমামি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। কিন্তু কেউই এখনো জয়ের মুখ দেখতে পারেনি। এটিকে মোহনবাগান দুটি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেড এর কাছে হারে ও দ্বিতীয় ম্যাচে মুম্বাই সিটির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে। অপরদিকে…
